আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৩১ আয়াত প্রমাণ করা সম্পূর্ণ জায়েয ।> তবে সূরার মধ্যে তার স্থান হওয়া তাকে কুরআনের জিনিস প্রমাণ করার মতই, তার উপায় একমাত্র মুতাওয়াতির হাদীস, খবরে ওয়াহিদ দ্বারা তা প্রমাণ করা জায়েয নয়। অন্যান্য সূরার ন্যায় শুধু কিয়াস করেও তা বলা যেতে পারে না । সূরা নমৃূল-এর তা আছে বলে অন্যান্য সূরারও আয়াত হতে হবে, এমন কোন কথা নেই । লক্ষণীয়, নবী করীম (স) আয়াতের স্থান নির্ধারণ (-&5,+5)-এর কাজ সম্পন্ন করেছেন। যেমন ইবনে আব্বাস (রা) উসমান (রা) থেকে বর্ণনা করেছেন। পূর্বে আমরা এর উল্লেখ করেছি। সব আয়াতের শুরু ও পরিমাণের ক্ষেত্রে রাসূলের নিকট থেকে 3,5 পাওয়া যায়নি । এ থেকে প্রমাণিত হল যে, আয়াতের পরিমাণ নির্ধারণ আমাদের কর্তব্যভুক্ত নয়। আজ একথা প্রমাণিত হয়েছে যে, তা একটি আয়াত, তখন কুরআনের যেখানেই তা লিখিত আছে সেখানেই তা একটি আয়াত অবশ্যই হতে পারে, সুরা সমূহের প্রথম আয়াত না হলেও অথবা এসব স্থানে এককভাবে বারবার উল্লিখিত হলেও । যেমন সমস্ত কিতাবের শুরুতে বরকতের জন্যে আল্লাহ্র নাম লেখা হয়। কাজেই যেখানেই তা লিখিত আছে সেখানেই তা একটি আয়াত হতে পারে। কেননা গোটা উম্মত থেকে সেই রূপই চলে এসেছে যে, কুরআনে যা-ই লিখিত আছে, তা-ই কুরআনের জিনিস । তার মধ্যে কোন জিনিসকে খারিজ করা হয়নি। এসব স্থানে বারবার লিখিত হওয়ার দরুনই তা কুরআনের বাইরের জিনিস হয়ে যায়নি । যেমন ?'১54]। 41 সূরা আল-বাকারা ও সূরা আল-ইমরানে উদ্ধৃত হয়েছে। আর LU LE, 91 ‘কোন্‌ কারণে তোমাদের দুজনের রব্বকে তোমরা অস্বীকার করতে পার’, কুরআনে বিচ্ছিন্ন ও এককভাবে . উদ্ধৃত হয়েছে বারবার, তা একটি আয়াতের বারবার উল্লেখের কারণ নয়, বিসমিল্লাহির রাহমানির রাহীমও তাই । নবী করীম (স) তাকে একটি আয়াত বলেছেন । তাই যেখানেই তা উল্লিখিত হয়েছে, সেখানেই তা একটি আয়াত গণ্য হবে। নামাযে বিসমিল্লাহ পাঠ : নামাযে বিসমিল্লাহ পাঠ পর্যায়ে ইমাম আবূ হানীফা, ইবনে আবু লায়লা, সওরী হাসান ইবনে সালেহ আবূ ইউসূফ, মুহাম্মাদ, জুফার ও শাফিয়ী প্রমুখ প্রখ্যাত ফিকাহবিদ বলেছেন, নামাযে আউযু পাঠ করার পর তা অবশ্যই পড়তে হবে সূরা ফাতিহা পড়ার পূর্বে । তবে প্রতি রাক‘আত নামাযের শুরুতে সূরা শুরু করার পূর্বে তা পুনরায় পড়তে হবে কিনা, সে বিষয়ে বিভিন্ন মত রয়েছে। আবূ ইউসূফ ইমাম আবু হানীফা (র) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, তা প্রতি রাক'আতে সূরা ফাতিহা শুরু করার সময় একবার পাঠ করতে হবে । পরবর্তী সূরা পাঠের সময় তা পুনরায় পড়তে হবে না । এ মত আৰু হানীফা ও আবূ ইউসূফ-এর । মুহাম্মাদ ও হাসান ইবনে জিয়াদ আবূ হানীফা থেকে ১. গ্রন্থকারের বক্তব্য হচ্ছে, খবরে ওয়াহিদ দ্বারা বিসমিল্লাহ....... যে একটি পূর্ণ আয়াত প্রমাণ করা জায়েয ৷ খবরে ওয়াহিদ দ্বারা তার কুরআনী হওয়ার কথা গ্রস্থকারের বক্তব্য নয় । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।