আহ্কামুল কুরআন ২৯ হাদীসটি মূলতই মজবুত বা শক্ত ভিত্তিক নয়। তাই তা থেকে একথা প্রমাণিত হয় না যে, রাসূল নিজেই বিস্মিল্লাহ....কে সূরা ফাতিহার আয়াত বলেছেন। তবু তা রাসূলে করীম (স)-এর কথা হওয়াটা অসম্ভব নয়। কেননা তা আবু হুরায়রা (রা)-এর কথানুযায়ী সূরা ফাতিহারই একটি আয়াত । তার কারণ, বর্ণনাকারী অনেক সময় নিজের কথাও হাদীসের মধ্যে ডুকিয়ে দিয়ে থাকেন এবং মূল বর্ণনা ও নিজের কথার মধ্যে কোন পার্থক্য করেন না ৷......... হাদীসের বর্ণনায় এরূপ ঘটনা কিছু মাত্র বিরল নয় । তাই যে হাদীসে এরূপ হওয়ার আশঙ্কা, তা রাসূলের কথা বলে চালিয়ে দেয়া সঠিক কাজ নয়। হযরত আবু হুরায়রা (রা) নিজেই এরূপ বলেছেন। কেননা তিনি [নবী করীম (স)] উচ্চস্বরে বিসৃমিল্লাহ ......পড়েছেন বলে উল্লেখ করেছেন। তাতে তিনি হয়ত মনে করে নিয়েছেন যে, বিসৃলিল্লাহ সূরা ফাতিহারই অংশ । এতদসব্বেও যদি প্রমাণিত হয় যে, এই হাদীসের সনদে উল্টা-পাল্টা অবস্থানেই রাসূলের কথা হওয়ার ব্যাপারেও মতপার্থক্য নেই এবং তা আবু হুরায়রার কথা, এই সন্দেহও দূর হয়ে যায়, তবু বিসমিল্লাহ....কে সুরার অংশ বলা আমাদের জন্যে জায়েয নয়। কেননা তা কেবল তখনই বলা যেত যদি মুসলিম উম্মতের নিকট থেকে পূর্ব থেকেই সেরূপ বর্ণিত ও উদ্ধৃত হয়ে আসতো, আর ইতিপূর্বেই বলেছি যে, তা হয়নি । বিসৃমিল্লাহ...... কোন আয়াত কিনা এ পর্যায়ে কথা হল, তা যে একটি পূর্ণাঙ্গ আয়াত নয়, এ বিষয়ে কোন মতপার্থক্য নেই। সূরা নমূল-এ এটি একটি অসম্পূর্ণ আয়াত বা একটি পূর্ণ আয়াতের অংশ মাত্র । এর প্রথমাংশ হচ্ছে ১০১, ০ (৫5! ‘এ চিঠি সুলায়মানের নিকট থেকে এসেছে' ৷ তবে সূরা আন্-নমূল-এ তা একর্টি পূর্ণাঙ্গ আয়াত না হলেও অপর কোন সূরায় তা পূর্ণ আয়াত হতে পারবে না--এমন কোন কথা নেই। কেননা কুরআনে এরূপ আরও পাওয়া যায়। সূরা ফাতিহায় ‘আর-রাহমান আর-রাহীম' রয়েছে এবং তা পূর্ণাঙ্গ আয়াত হিসেবেই রয়েছে। তা সত্ত্বেও ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ একটি পূর্ণাঙ্গ আয়াত নয় -_একথা সৰ্ববাদীসম্মত । অনুরূপভাবে ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ সূরা ফাতিহায় একটি পূর্ণাঙ্গ আয়াত * কিন্তু sll 45 ১০১]৷ 2,১ <] ১:০৷-এ তা একটি পূৰ্ণাঙ্গ আয়াতের অংশ মাত্র । অবস্থা যখন এই, তখন তার কোন কোন সূরার আয়াতের অংশ হওয়া সম্ভব । অথবা কথিত ভাবে কোন আয়াত হতে পারে। আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি যে,-তা সূরা ফাতিহার কোন আয়াত নয়। তাহলে সূরা আন্-নম্ল ছাড়া কুরআনের কোন পূর্ণাঙ্গ আয়াত হতে পারে, কেননা সূরা আন্ নমূল-এ তো তা কোন পূর্ণাঙ্গ আয়াত নয়। একটি হাদীস থেকে বোঝা যায় যে, তা একটি পূর্ণাঙ্গ আয়াত ৷ হাদীসটি ইবনে আবু মুলাইকা উম্মে সাল্মা (রা) থেকে বর্ণিত হয়েছে। রাসূলে করীম (স) নামাযে কিরাআাত পাঠ করলেন এবং তিনি ১. এবং তাদের শেষ দো'আ হচ্ছে £ সমস্ত তারীফ সারেজাহানের মালিক আল্লাহ্র জন্যে । -সূরা ইউনুস £ আয়াত ১০ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।