আহ্কামুল কুরআন ২৮ Acre 2 ME? ন « ore PS SELLS ঞ toro 0 G-or ‘Ue LD SASL OLIN SI BI - lt sss NLS কুরআনে ত্রিশটি আয়াত সমন্বিত সূরা তার পাঠকের জন্যে শাফা‘আত করবে। শেষ পর্যন্ত সমগ্র রাজ্যের কর্তা আল্লাহ তা'আলা তাকে মাফ করে দেবেন। কুরআনের সব কারীই এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, যে ত্রিশটি আয়াতের কথা বলা হয়েছে তাতে নিশ্চয়ই বিসমিল্লাহ.......গণ্য নয় । যদি তা গণ্য হতো তাহলে তো ত্রিশটি না-_একত্রিণটি আয়াত হয়ে যাবে। তা হলে তা রাসূলে করীম (স)-এর কথার বিপরীত হয়ে যাবে। উপরস্তু সমস্ত দেশ ও নগরের কারী এবং ফিকাহবিদ একমত হয়ে বলেছেন, সূরা আল-কাওসার তিন আয়াতবিশিষ্ট, সূরা ইখ্লাসের মাত্র চারটি আয়াত । বিসমিল্লাহ....যদি সূরার আয়াত গণ্য হতো, তাহলে এ দুটি সূরার আয়াত সংখ্যা একটি করে বেশি ধরতে হতো, তা ধরা হয়নি । যদি বলা হয় যে, বিসমিল্লাহ....কে বাদ দিয়েই এই সংখ্যা ধরা হয়েছে, কেননা তীদের নিকট এটা কোন সমস্যা নয়। আমরা বলব, তাহলে তাদের পক্ষে একথা বলা জায়েয ছিল না যে, সূরা ইখলাস চার আয়াতবিশিষ্ট এবং সূরা আল-কাওসার তিন আয়াতবিশিষ্ট । তিন বা চার আয়াত বললে সম্পূর্ণ সংখ্যা বলা হয় না । আর তা-ই যদি হতো তাহলে সূরা আল-ফাতিহার ছয়টি আয়াত বলা উচিত ছিল। আবু বকর বলেছেন, আবদুল হুমাইদ ইবনে জাফর, নূহ ইবনে আবূ জালাল -_-সাঈদ আল মকবেরী আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণিত হয়েছে, নবী করীম (স) বলছিলেন -_-আল হযরত আবূ হুরায়রার উল্লেখ অনেকেই সন্দেহ করেছেন। আবূ বকর আল-হানাফী আবদুল হুমাইদ ইবনে জাফর নূহ্ ইবনে আবূ জালাল সাঈদ ইবনে আবু সাঈদ-_আবূ হুরায়রা নবী করীম (স) সূত্রে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন ৪ SAD ds BU abd oS NSA iS 1 USL esa Ul anal তোমরা যখন আলহামদু লিল্লাহি রাবিবল আলামীন পড়বে, তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রাহীমও পড়বে । কেননা তা সূরা ফাতিহারই একটি আয়াত । আবূ বকর বলেছেন, অতঃপর আমি নূহ-এর সাথে সাক্ষাৎ করি। তিনি তখন সাইদ আল-মকবেরী আবু হুরায়রা সূত্রে অনুরূপ বর্ণনা শোনালেন, কিন্তু কথাটি রাসূলে করীম (স) বলেছেন, তার উল্লেখ করেন নি। উক্ত হাদীসটির সনদে এমনি ভাবেরই পার্থক্য রয়েছে। তা রাসূলের কথা হওয়ায়ও মতপার্থক্য রয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।