আহ্কামুল কুরআন ঠন কেউ বলতে পারেন, পূর্ববর্তীরা সব একত্রিত হয়ে অবিচ্ছিন্ন সূত্রে একথা আমাদের পর্যন্ত পৌছিয়েছেন যে, সহীফার মধ্যে যা-ই আছে, তা সবই কুরআন । তাই সহীফার যেখানে যা যে ভাবেই আছে সে ভাবেই তা আমাদের মেনে নেয়া উচিত । জবাবে বলব, তারা সূরাসমূহের উপরে তা লিখিতভাবে আমাদের নিকট পৌছিয়েছেন; কিন্তু তা এসব সূরার কোনটির অংশ সূরা নমূল ছাড়া দেখান নি। যে যে সূরার উপরে তা লিখিত, তা সেই সূরার অংশ বা একটি আয়াত, তা নিয়েই আমাদের মধ্যের এই বিতর্ক । আমরা বলি, তা কুরআনের আয়াত বটে; কিন্তু যে যে সুরার উপরে তা বসানো আছে, তা সেই সূরার অংশ, তা আমরা বলতে পারি না । তা সেই সূরার সঙ্গে পড়তে হবে, তা থেকে একথা প্রমাণিত হয় না যে, তা সেই সূরার আয়াত । কেননা কুরআনের কতক অংশ অপর কতক অংশের সাথে মিলিত, সম্পর্কিত ৷ কিন্তু বিসমিল্লাহ.... কোন্ সূরার সাথে মিলিত সম্পর্কিত, তা বলা হয়নি। আর তার দরুন এটাও প্রমাণিত হয় না যে, এই সবটাই একটি সূরা । কেউ যদি বলেন, সহীফা আমাদের নিকট আনা হয়েছে, বলা হয়েছে, তাতে যা-ই আছে, তা সবই কুরআন, তার সংবন্ধতা-সংলগ্নুতা ও বিন্যাস সহকারে । এমতাবস্থায় প্রত্যেক সূরার উপরে যে বিসমিল্লাহ..... মূল সূরার অংশ না হলে তা তাঁরা অবশ্যই বলতেন তারা বলেছেন যে, তা প্রত্যেক সূরার উপরে বসানো হয়েছে সূরা দুটি মিলে এক হয়ে না যায় সেজন্যে । জবাবে বলা যায়, বিস্মিল্লাহ... কুরআনের অংশ নয় যারা বলে, তাদের প্রতিই এই প্রশ্ব হতে পারে। যারা বলে তা কুরআনের কথা, তাদের প্রতি এই প্রশ্ব অবাস্তর। কেউ যদি বলে যে, তা যদি সূরার অংশ না হতো, তা হলে, তা সকলেই জানতে পারতেন, কারোরই ভিন্ন মত হতো না । তা হলে যারা বলেন, তা সূরার অংশ তাদের প্রতিও এই প্রশ্ন হতে পারে না- তাঁকে বলা যাবে, না, তা জরুরী নয়। কেননা যা সূরার অংশ নয়, তা সব বলে দেয়া কর্তব্য নয়, যেমন যা কুরআনের নয় তা চিহ্নিত করে দেয়াও তাদের কর্তব্য নয়। যা সূরার অংশ তা উদ্ধৃত করাই তাদের দায়িত্ব । বলা কর্তব্য যে, এটা সূরার অংশ ৷ যা কুরআনের, তা বলে দেয়া যেমন তাদের কর্তব্য । তাই তা সূরার অংশ একথা যখন বলা হয়নি এবং তা নিয়ে মতভেদের সৃষ্টি হয়েছে, তখন মূল কুরআনকে প্রতিষ্ঠিত করার মত তাকেও প্রতিষ্ঠিত করা আমাদের জায়েয নয়। তা সূরাসমূহের প্রথম আয়াত নয়--এ কথা প্রমাণের আর একটি দলীল হচ্ছে অপর একটি হাদীস । হাদীসটি মুহাম্মাদ ইবনে জাফর ইবনে আবান, মুহাম্মাদ ইবনে আয়ুব মুসাদ্দাদ ইয়াহ্ইয়া ইবনে সাঈদ, শুবা, কাতাদা, হযরত আব্বাস আল-জাশী, হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে বর্ণিত । নবী করীম (স)-এর এই কথাটি বর্ণনা করেছেনঃ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।