আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২৬৮ চুল ও পশম জীবস্ত জীব থেকে বিচ্ছিন্ন হলে এগুলোতে মৃত্যু এলো বলা যায় না। যদি তাতে মৃত্যু আসে বলা যায়, তা হলে তার মূল্যটা যাবেহ না করা পর্যন্ত হালাল হতে পারে না। যেমন জীবের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ । এ থেকে প্রমাণিত হল যে, তাতে মৃত্যু সংঘটিত হয় না । তার যরেহ করার প্রয়োজন হয় না। হাসান, মুহাম্মাদ ইবনে সিরীন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব ও ইবরাহীম নখয়ী থেকে মৃত জন্তুর চুল ও পশম ব্যবহার মুবাহ হওয়ার কথা বর্ণিত হয়েছে। আতা থেকে মৃত জন্তুর এসব জিনিস ব্যবহার মাকরূহ হওয়ার বর্ণনা এসেছে । সেই সাথে হাতীর অস্থিও ৷ তায়ুস থেকেও হাতীর অস্থির মকরূহ হওয়ার বর্ণনা পাওয়া যায়। ইবনে উমর বর্ণনা করেছেন, তিনি একটি লোকের গায়ে পশ্ুচর্মের জামা দেখতে পেলেন। তখন তিনি বললেন, আমি যদি জানতে পারতাম যে, ওটি পবিত্র, তাহলে ওর একটা কাপড় আমার হওয়া আমার জন্যে খুবই আনন্দের কারণ হতো । আনাস উল্লেখ করেছেন, হযরত উমর একজন লোকের. মাথায় অজগরের চামড়া নির্মিত একটি উচু টুপী দেখলেন পরে তিনি সেটি টেনে খুলে নিলেন, বললেন, তুমি কি জান, সম্ভবত এটা এমন চামড়ায় তৈরী যা পরিচ্ছন্ন __পবিত্র করা হয়নি । হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করার ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। অনেক লোক তা মাকরূহ বলেছেন। কিন্তু হানাফী মাযহাবের মনীষিগণ তা মুবাহ বলেছেন। সাহাবা ও তাবেয়ীনের বিষয়ে মতামত আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। আতা ইবনে আব্বাস থেকে আবুয যুবায়র জাবির থেকে এবং মুতরফ আম্মার থেকে হিংস্র জন্তুর চামড়া ব্যবহার মুবাহ হওয়ার কথা বর্ণনা করেছেন। আলী ইবনে হুসায়ন, হাসান, ইবরাহীম, দহাক ও ইবনে সিরীন থেকে বর্ণিত হয়েছে, একজন বর্ণনাকারী বলেছেন, কাতাদাহ আবুল মুলাইহ থেকে, তার পিতা থেকে বর্ণনা করেছেন $ নবী করীম (স) হিংস্র জন্তুর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। কাতাদাহ আবূ শায়খ-আল-হানায়ী থেকে বর্ণনা করেছেন, মুআবিয়া নবী করীম (স)-এর কয়েকজন সাহাবীকে সম্বোধন করে বললেন ৪ তোমরা কি জান, নবী করীম (স)-চিতাবাঘের জ্বিন ধরে তার উপর আরোহণ করতে নিষেধ করেছেন ? লোকেরা বলল $ হ্যা, জানি । এ দুটি হাদীসের প্রকৃত তাৎপর্য কি, সে বিষয়ে জ্ঞানবানদের বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেছেন, এ নিষেধ অর্থ হারাম করা । অর্থাৎ তা পরিধান করা সর্বাবস্থায়ই হারাম । অন্যরা বলেছেন, তা বড় জোর মাকরূহ । অবশ্য তা অনারবদের সাথে সাদৃশ্য । যেমন আবূ ইসহাক হুবাইরাতা ইবনে মরিয়ম হযরত আলী থেকে বর্ণনা করেছেন । তিনি বলেছেন, নবী করীম (স) স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন রেশম মিশ্রিত কাতানের কাপড়” পরতে ও লাল বর্ণের কাপড় পরতে । সাহাবায়ে কিরাম থেকেও হিংস্র জন্তুর পোশাক পরা ও তা ব্যবহার করা মুবাহ হওয়ার বর্ণনা এসেছে। বোঝা যায়, যে নিষেধ বর্ণিত হয়েছে, তা শুধু মাকরূহ হওয়া বোঝায়, তাতে অনার্নবদের ১. আরবী ভাষায় 431 বলতে বোঝায় রেশম মিশ্রিত কাতানের কাপড় । তা মিসর থেকে 'আমদানী করা হতো । মিসরের যে গ্রামে তা তৈরী হতো তার নাম ১451 www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।