আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৬৫ উবায়দুল্লাহ, উম্মে সালমা, হাসান ইবনে আলী (রা) প্রমুখ সাহাবায়ে কিরাম (রা) মৃত জীবের দম্বল দিয়ে বানানো পনির খাওয়া সম্পর্কে সম্পূর্ণ একমত । এ থেকে প্রমাণিত হল যে, দম্বল পবিত্র, তা মৃত জীব থেকে নেয়া হলেও তা যদি পবিত্র হয়, তা হলে তা থেকে মৃতের দুধ ও দম্বল সবই পবিত্র বলে প্রমাণিত হল এই দৃষ্টিতে মৃত মুরগীর পেট থেকে বের হওয়া ডিমও পবিত্র ও খাওয়া যেতে পারে বলে প্রমাণিত হয়। কেননা তা জীবিত মুরগীর পেট থেকে বের হওয়া ডিমের মতই পবিত্র, তা খাওয়া জায়েয যেমন, মৃত্যুর পরও তেমন । তাকে যদি ভিন্নভাবে পবিত্রকরণের প্রয়োজন হতো, তা হলে তা খাওয়া মুবাহ ঘোষিত হতো না । তার মূল পবিত্র, যেমন পবিত্র তার অঙ্গ-প্রত্যঙ্গ । কেননা তাকে পবিত্রকরণ শর্ত হলে, তার মূল পবিত্রকরণ ছাড়া সম্ভব হতো না। মৃত জীবের চুল, পশম, হিংস্র জন্তুর চামড়া ও লোম ইবনুল হাসান বলেছেন, মৃত জন্তুর হাড় ব্যবহার করে উপকৃত হওয়া জায়েয । আর মৃত জন্তুর চুল, পশম বা লোম ব্যবহারে কোন দোষ নেই । তা মৃত নয়। কেননা তা জীবের জীবিতকালেও আলাদা করে নেয়া হয়। লাইস বলেছেন, মৃত জন্তুর নার্ভ-শিরা ও স্নায়ু ব্যবহার করে উপকৃত হওয়া যাবে না । তার পায়ের গোড়ালিও ব্যবহার করা যাবে না। তবে তার শিং, পায়ের ক্ষুর ইত্যাদি ব্যবহার করে উকৃত হওয়া কোন দোষ দেখতে পাই না । মৃত জন্তুর হাড়, চুল, পশম ও লোমেরও কোন দোষ নেই । দামিশকী, ইউসুফ ইবনুশ শাকর, আওজায়ী, ইয়াহ্‌ইয়া ইবনে আবূ কাসীর, আবূ সালমা সূত্রে হাদীস বর্ণনা করেছেন, বলেছেন £ আমি উন্মে সালমা (রা)-কে বলতে শুনেছি; আমি কয় (ক বলতে ছি মৃত জস্তুর নাভি পরিপক্ক করা হলে এবং তার পশম, লোম, চুল ও শিং পানি দিয়ে ধুয়ে নিলে তা ব্যবহার করায় কোন দোষ নেই । লায়লা, আবু লায়লা সূত্রে হাদীস বর্ণনা করেছেন। আন্ক্‌ লায়লা নবী করীম (স)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন এক ব্যক্তি পশুচর্মের উপর ও পণশুচর্মে নির্মিত বিশেষ ধরনের পোশাক পরে নামায পড়া ঞ্র্পর্কে জিজ্ঞাসা করল । জবাবে বললেন, তোমরা যদি তা পরিপক্ক করে নাও, তাহলে কোন দোষ থাকবে না । উসমান নহদী, সালমান আল ফারিসী সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স)-কে পশুচর্ম, পনির ও মাখন চর্বি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন--হালাল তাই, যা আল্লাহ কুরআনে হালাল বলেছেন এবং হারাম তাই, যা আল্লাহ কুরআনে হারাম বলেছেন। আর যে বিষয়ে কুরআনে কিছুই বলা হয় নি, মনে করতে হবে যে, সে জিনিসের গুনাহ তিনি মাফ করেছেন (অর্থাৎ তাতে গুনাহ নেই) । আহ্‌কামুল_ ১/৩৪ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।