আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ২৬৪ চতুষ্পদ জস্তূর পেট থেকে গোবর ও রক্তের মাঝ থেকে আমরা একটি জিনিস তোমাদেরকে পান করাই, তা হল খাটি দুগ্ধ, যা পানকারীদের জন্যে খুবই উপাদেয় ও পিপাসা নিবারক । আল্লাহ্র এই কথা সর্ব প্রকারের দুগ্ধে প্রযোজ্য । সর্ব প্রকারের দুগ্ধ সম্পর্কেই একথা সত্য । ফলে দুই জিনিস আবশ্যকীয় হয়ে পড়ে । একটি হচ্ছে-_দুগ্ধ কখনই মরে না। ছাগীর মৃত্যুতে তার স্তনের দুগ্ধ হারাম হয়ে যায় না । আর দ্বিতীয় হচ্ছে_-ছাগীর মৃত্যুতে সে দুগ্ধ নাপাক হয়ে যায় না। কোন মৃতের পাত্রে রক্ষিত দুঞ্ধের মতও হয়ে যায় না তা। যদি বলা হয়, এই দুধ ও জীবিত ছাগীর স্তন থেকে দোহন করে নাপাক পাত্রে রাখা দুঞ্ধের, আর যে দুগ্ধ স্তনে রয়েছে তার মধ্যে পার্থক্য কি? জবাবে বলা যাবে, এ দুগ্ধসমূহের মধ্যে পার্থক্য হচ্ছে, সৃষ্টির স্থান নাপাক করে না, যা তার চারপাশে রয়েছে, তা স্বাভাবিকভাবেই হয়েছে। এর প্রমাণ, রগ-রিশ রক্তের প্রতিবেশি হওয়া সত্বেও গোশত খাওয়া পর্যায়ে সব মুসলমানের একমত্য । তাকে পাক করা হয়নি, ধৌতও করা হয়নি। তা থেকে প্রমাণিত হল--সৃষ্টির স্থানে যা সৃষ্টি করা হয়েছে তার প্রতিবেশী হওয়ার কারণে নাপাক হয়ে যায় না । আর দ্বিতীয় দলীল হচ্ছে আল্লাহ্র কথা ৪ ‘গোবর ও রক্তের মাঝ দিয়ে খাঁটি দুগ্ধ, যা পানকারীদের জন্যে পিপাসা নিবৃত্তকারী,' এ কথাটি দুদিক দিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণ করে। একটি -_-আলোচনার শুরুতে আমরা আগেই যা বলেছি, জীবস্ু জীবের দুধ ও মৃত জীবের দুধ প্রসঙ্গে আর দ্বিতীয়, আল্লাহ এই খবর দিয়েছেন যে, তা গোবর ও রক্তের মাঝ দিয়ে বের হয়ে আসে । আর এই গোবর ও রক্ত নাপাক । অথচ দুধ পরম পবিত্র । তা গোবর রক্তের প্রতিবেশী হওয়া সত্ত্বেও তার নাপাক হওয়ার কারণ ঘটেনি । কেননা দুধ তো সেখানেই সৃষ্টি হয়। অনুরূপভাবে মৃতের স্তনে ছিল বলেই তার নাপাক হওয়ার কারণ দেখা দেয়নি । তা একথাও প্রমাণ করে, যা শরীক জাবির-ই করাম ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, নবী করীম (স) তায়েফ যুদ্ধে পনির নিয়ে এলেন । তা লাঠি দিয়ে কুড়িয়ে তুলতেন । জিজ্ঞাসা করলেন, এ জিনিস কোথায় বানানো হয় ? লোকেরা বলল, পারস্য দেশে বললেন, তোমরা বিস্মিল্পাহির রাহমানির রাহীম’ বলে তারপর 'খাও। অথচ এটা জানা কথা যে, পারসিক অগ্ন্পূজকদের যবেহকৃত জন্তু মৃত জতুবৎ। রাসূলে করীম (স) তা খাওয়া মুবাহ করেছেন, একথা জানা সত্বেও যে, তা পারসিকদের তৈরী করা জিনিস । সেকালে তারা অগ্নুপূজক ছিল। তারা পনির বানাত দশ্বল দিয়ে। এ থেকে প্রমাণিত হল যে, মৃত জীবের দম্বল পবিত্রশ কাসিম ইবনুল হাকিম, তালিব ইবনে আবদুল্লাহ, আতা ইবনে আবূ বিরাহ সূত্রে বর্ণনা করেছেন, মায়মূনা-- রাসূলে করীম (স)-এর বেগম-_বলেছেন £ঃ আমি নবী করীম (স)-কে পনির সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম । তখন তিনি বলেছিলেন, চাকু চালাও, বিসমিল্লাহ বল এবং খাও । এ হাদীসেও রাসূলে করীম (স) এসব খাওয়া মুবাহ বলে ঘোষণা করেছেন এবং কোন্টা মৃত জীবের দম্বল থেকে বানানো হয়েছে ও কোন্টা অন্য কিছু থেকে, এ ধরনের কোন পার্থক্য তার মধ্যে করেননি । হযরত আলী, উমর, সালমান, আয়েশা, ইবনে উমর, তালহা ইবনে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।