আহ্কামুল কুরআন ২৬৩ মিশে একাকার হয়ে গেছে। ইমাম আওভজায়ী বলেছেন, ডেগের গোশত ধুয়ে ফেলতে হবে, তার পর খাওয়া যাবে। লাইস ইবনে সাদ বলেছেন, সে গোশত খাওয়া যাবে না। তবে বারবার ধুতে ও আগুনের তাপে উত্তপ্ত করতে হবে, যেন তাতে যতটা মিশেছে, তা সব দূর হয়ে যায়, তার পরই খাওয়া যাবে। ইবনুল মুবারক উসমান ইবনে আবদুল্লাহ আল-বাহিলী থেকে বর্ণনা করেছেন, বলেছেন, ইকরামা ইবনে আব্বাস থেকে এমন একটা পাখি সম্পর্কে বর্ণনা করেছেন, যা ডেগের মধ্যে পড়েছে ও মরে গেছে। বলা হল সব শুরুয়া ফেলে দিতে হবে এবং তার গোশত খাওয়া যাবে। এ বর্ণনায় গোশতের ওলট-পালট অবস্থার উল্লেখ নেই । মুহাম্মাদ ইবনে সওবান সায়েব ইবনে খাব্বার থেকে বর্ণনা করেছেন, তার একটা ডেগ চুলার উপর বসান ছিল। হঠাৎ করে তার উপর একটি মুরগী পড়ল, মরে গেল এবং গোশতের সঙ্গে রান্না হয়ে গেল। তখন আমি ইবনে আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করলাম, কি করা যাবে? বললেন ঃ মৃত মুরগীটা বাইরে নিক্ষেপ কর, তার শুরুয়া বাইরে ফেলে দাও এবং গোশত খাও । আর যদি তোমার খেতে ঘৃণা হয়, তাহলে তার থেকে এটা বা দুটা অংশ আমার নিকট পাঠিয়ে দিও । এ হাদীস থেকেও প্রমাণিত হয় যে, ডেগের গোশতের ওলট-পালট খেতে থাকা অবস্থার কোন বিশেষত্ব নেই । কেননা হতে পারে তা ওলট-পালট খাওয়া থেমে যাওয়ার পর তাতে মুরগীটি পড়েছে, আর শুরুয়া তখন উত্তপ্ত হওয়ার কারণে মুরগীটিও রান্না হয়ে গেছে। মৃত জতুর দম্বল ও দুগ্ধ ইমাম আবু হানীফা বলেছেন ঃ মৃত জীবের দুগ্ধ ও ঘাণ পাক, সে দুটিকে নাপাক বলা যায় না । আবূ ইউসূফ, মুহাম্মাদ ও সওরী বলেছেন, মৃত জন্তুর দুগ্ধ মাকরূহ । কেননা তা নাপাক পাত্রে রয়েছে। তার দম্বল যদি তরল প্রবহমান হয় এবং হয় জমাটবাধা, তাহলে তাতে কোন দোষ নেই । তারা সকলেই মৃত মুরগীর আন্ডা সম্পর্কে বলেছেন তাতেও কোন দোষ নেই । মালিক, আবদুল্লাহ ইবনে হাসান ও শাফেয়ী বলেছেন, মৃতের স্তনে থাকা দুধ হালাল নয়। লাইস ইবনে সাদ বলেছেন, মৃত মুরগীর পেট থেকে যে ডিম বের হয়, তা খাওয়া যাবে না । আবদুল্লাহ্ ইবনুল হাসান বলেছেন, এ ব্যাপারে কোন সুবিধাদান আমি অপছন্দ করি। আবু বকর বলেছেন, মৃতের দুগ্ধকে মৃত্যু হুকুমের অধীন বানানো ঠিক হবে না। কেননা দুঞ্ধের জীবন বা মৃত্যুর কোন প্রশ্ন উঠে না। বোঝা যায়, মৃত জীবিত থাকা অবস্থায় তা তার থেকে নিয়ে নিতে হবে, তাহলে তা খাওয়া যাবে। যদি তার মৃত্যু ঘটে থাকে, তা হলে তা খাওয়া হালাল হবে না মূলকে যবেহ করা ব্যতীত ৷ যেমন ছাগীর সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ । উপরস্ভু আল্লাহ্র কথা ৪ 4 “9% পঠ ° ot ° 7:08 ne 2 LM) ্ 9 “" 0 #0 EE) ES Ladle i ff “0 w od £ orf # “ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।