আহ্কামুল কুরআন ২৬২ ইঁদুরের চারপাশও নাপাক, মনে করতে হবে। আর যা তার প্রতিবেশকে নাপাক করে, তার প্রতিবেশ কিন্তু তার চারপাশকে নাপাক করে না । এ কারণে মরা ইঁদুরের চারপাশ না-পাক বলা হলেও সেই চারপাশের প্রতিবেশকে না-পাক বলা হয়নি । তা না হলে পাত্রের সমস্ত চর্বি ও তেলকেই নাপাক বলতে হয়। কেননা তার প্রতিটি অংশই তার প্রতিবেশী । একটি মৌলনীতি ৷ তা সুন্নাত থেকে প্রমাণিত । আর তার প্রতিটিই প্রমাণ করে যে, নাজাসাত বা নাপাকির কয়েকটা স্তর রয়েছে, তা হচ্ছে নাজাসাতে বালীশাহ--কঠিনভাবে নাপাক আর নাজাসাতে খলীফা হালকা নাপাক । তা মর্যাদার দিক দিয়ে সমান নয়। এ কারণে খলীফা ও গলীনার দলীল অনুযায়ী কোনটিতে এক দিরহাম পরিমাণের বেশি ও কোনটিতে অনেক বেশি পরিমাণ গণ্য করতে হবে। যে পাত্রে পাখী পড়ে মরে যায় সাঈদ আলী ইবনে মশনুর সূত্রে হাদীস বর্ণনা করতে শুনেছি, তিনি (আবূ হাযিম) বলেছেন, আমি ইমাম আবূ হানীফার নিকট বসা ছিলাম । সেখানে ইবনুল মুবারক একজন খুরাসানীর সুরত-শিকল সহ উপস্থি হল । পরে তিনি ইমামকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সে একটি বড় ডেগ চুলার আগুনের উপর বসাল, তাতে গোশত রাখা ছিল। একটি পাখী উড়ে তাতে পতিত হল ও মরে গেল । এরূপ অবস্থায় শরীয়াতের নির্দেশ কি ? ইমাম আবু হানীফা তীর সঙ্গীদের বললেন ঃ এ ব্যাপারে তোম্রা কি মনে কর ? তারা তাকে ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি মত শোনালেন। তাহলে সে গোশত ধুয়ে খাওয়া যাবে । শুক্ুয়া ঢেলে ফেলতে হবে। তখন ইমাম আবূ হানীফাও এ কথাই সমর্থন করলেন। কিন্তু আমাদের মতে তাতে একটি শর্ত আছে-_পাখীটি যদি এমন অবস্থায় পড়ে যখন ডেগের গোশত শান্ত হয়ে পড়ে আছে-_-যেমন উক্ত বর্ণনায় বলা হয়েছে-_-তবে উক্ত হুকুম ৷ কিন্তু পাখি যদি এমন অবস্থায় পড়ে যখন তা ওলট-পালট খাচ্ছিল, তাহলে সে গোশত ও শুরুয়া কিছুই খাওয়া যাবে না। ইবনুল মুবারক তাকে বললেন $ তা কেন ? বললেন, কেননা গোশতের ওলট-পালট খাওয়া অবস্থায় যদি পাখিটি পড়ে ও মরে যায়, তাহলে একটা মরা জীব হালাল গোশতের সাথে মিশে গেল । আর যদি ডেগের গোশত শান্ত থাকা অবস্থায় পড়ে ও মরে যায়, তাহলে একটা মৃত জীব হালাল গোশতকে ময়লাযুক্ত করে দিল মাত্র । তখন ইবনুল মুবারক বললেন, এটা স্বর্ণখচিত কথা । ইবনুল মুবারক উবাদ ইবনে রাশেদ, হাসান সূত্রে ও ইমাম আবু হানীফার জবাবের মতই বৰ্ণনা করেছেন। ইমাম আবু হানীফা উল্লেখ করেছেন, ডেগের গোশত ওলট-পালট খাওয়া অবস্থায় পড়া ও তার শান্ত থাকা অবস্থায় পড়ার মধ্যে পার্থক্যের ‘ইল্লাত' হচ্ছে সুস্পষ্ট পার্থক্য । ইবনে অহব ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন গোশত ভরা ডেগের মুরগী পড়া সম্পর্কে । তা পাকানর কারণে যদি ডেগের মধ্যে পড়ে মরে যায়, তাহলে সে ‘ ডেগের গোশত খাওয়া যায় বলে মনে করি না। কেননা তাতে একটি মৃত জীব পড়ে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।