আহ্কামুল কুরআন ২৬১ থেকে উপকৃত হওয়া জায়েয বলে ঘোষণা করেছেন। আবূ মূসা বলেছেন £ ‘তোমরা তা বিক্ৰয় করে দাও ৷ তা লোকদের খাওয়াবে না’। কোন একজন ফিকাহ্বিদও তদ্বারা উপকৃত হওয়া নিষিদ্ধ মনে করেন বলে আমাদের জানা নেই । তা থেকে উপকৃত হওয়া যায় তা প্রদীপে জ্বালিয়ে আলো লাভ করে এবং তদ্বারা চামড়া পরিপক্ক করে । আমাদের ফিকাহবিদদের মতে তা বিক্রয় করা জায়েয । তবে বিক্রয়ের সময় তার দোষটা বলে দিতে হবে । ইমাম শাফেয়ীর মত হিসেবে বলা হয়েছে, তা বিক্রয় করা জায়েয নয়, তবে তা ভ্রালিয়ে আলো গ্রহণ জায়েয । ইবনে উমর নবী করীম (স) থেকে বর্ণিত হাদীসে কোনরূপ বিশেষীকরণ ব্যতীতই তা থেকে ফায়দা গ্রহণ সাধারণভাবেই জায়েয । কোন দিক দিয়ে জায়েয ও কোন দিক দিয়ে জায়েয নয় এমনটা নয় । তা থেকে প্রমাণ পাওয়া গেল যে, শুধু খাওয়াই হারাম, অন্যভাবে তা থেকে উপকৃত হওয়া হারাম নয়। তা বিক্রয় করাও জায়েয । যেমন করে ফায়দা গ্রহণ করা জায়েয এমন সমস্ত জিনিসই বিক্রয় করা জায়েয ৷ যেমন গাধা ও খচ্চর। কেননা এসব জন্তু বিক্রয় নিষিদ্ধ করার কোন অধিকার স্বীকৃত নয়। কেননা এগুলো মৌলিকভাবে হারাম নয়। যদি বলা হয়, উম্মে ওয়ালাদ-_ যে ক্রীতদাসীর গর্ভে সন্তান হয়েছে এবং যে ক্রীতদাসীর সাথে কাজের বিনিময়ে মুক্তি দেয়ার চুক্তি হয়েছে_এ দুজন থেকেও উপকৃত হওয়া জায়েয; কিন্তু অদের বিক্রয় করা জায়েয নয়, তাহলে? জবাবে বলা যাবে, এখানে আমরা যে বিষয়ের আলোচনা করছি, তোমার এ প্রশ্ন সে বিষয়ের আওতায় পড়ে না। কেননা আমরা তো একটা অর্থ নির্দিষ্ট করে দিয়েছি । প্রমাণ করেছি, যা থেকে উপকৃত হওয়া জায়েয, তা বিক্রয় করা নিষেধ করার কারো অধিকার নেই । তা খাওয়া হারাম বলে তা বিক্রয় করা নিষিদ্ধ নয়। কেননা খাওয়া ছাড়া অন্যভাবে তা থেকে উপকৃত হওয়া সম্পূর্ণ জায়েয । তার বিক্রয় নিষিদ্ধ করা অধিকার কারো নেই । কিন্তু মুদাব্বির ও উম্মে ওয়ালাদ--যে দুই ধরনের ক্রীতদাস সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে, ওদের ন্যায়্য হক হচ্ছে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া, আযাদ হওয়া । তাদের বিক্রয় করা জায়েয হলে তাদের এই মানবিক অধিকার অপহৃত হয়ে যায় । এই কারণে তাদের বিক্ৰয় করা নিষিদ্ধ, যদিও তাদের দ্বারা উপকৃত হওয়ার সব পথই উন্ুক্ত। কিন্তু এটা মৃত জন্তুর তেল-এর মত নয় ফিকাহবিদদের মতে । কেননা এটা তো মৌলিকভাবেই হারাম । যেমন তার গোশত থেকে যে কোনভাবে উপকৃত হওয়াও হারাম । ইঁদুর যে তরল জিনিসের মধ্যে পড়ে মরেছে, তা নিজস্ব ও মূলগতভাবে হারাম নয়, তা খাওয়া হারাম এজন্যে যে, তা একটা মৃত জীবের পাশে ছিল । খাওয়া ছাড়া তা থেকে উপকৃত হওয়ার যত দিক রয়েছে, তা সবই হালাল নিঃশর্তভাবে ৷ তবে খাওয়া যাবে না । তাই তা বিক্রয় করা গাধা খচ্চর কুকুর বিক্রয়ের মতই ব্যাপার । এ সবের দ্বারা উপকৃত হওয়া জায়েয, যদিও তা খাওয়া জায়েয নয় । যেমন ক্রীতাদাসদের বিক্রয় করা জায়েয, যেমন তাদের থেকে সর্বতভাবে উপকৃত হওয়াও জায়েয । নবী করীম (স) ইদুরটা ফেলে দিতে বলেছেন, আর তার চারপাশে জমাট বাধা চর্বি ও তেলও ফেলে দিতে বলেছেন । তার দুটি অর্থ, একটি --যা মূলতই নাপাক, তা তার চতুল্পার্ম্ব-প্রতিবেশও নাপাক করে দেয়। তাই মরা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।