আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৬০ চর্বি-মাখনের মধ্যে ইঁদুর মরলে আল্লাহ বলেছেন $ তোমাদের প্রতি মৃত জীব হারাম করা হয়েছে। আল্লাহ্র কথা ৪ তোমাদের প্রতি মৃত জীব হারাম করা হয়েছে। এসব আয়াতে তরল প্রবহমান জিনিসের মধ্যে পড়ে যা মরে, তা হারাম হওয়ার কোন দাবি দেখা যায় না। শুধু মূল মৃত জীবটাই হারাম হওয়ার দাবি প্রকট । আর যা মৃতের পারিপার্শ্বিক, তা-ও হারাম । তাকে মৃত বলা যায় না। তাই তা হারামের আওতার মধ্যে পড়ে না। কিন্তু তা সত্ত্বেও তা খাওয়া হারাম নবী করীম (স)-এর সুন্নাতের ভিত্তিতে ৷ সুন্নাত বা হাদীসটি জুহরী বর্ণনা করেছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আবু হুরায়রা সূত্রে । তিনি বলেছেন, নবী .করীম (স)-কে চর্বি বা তেলের মধ্যে পড়া ইঁদুর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল । জবাবে তিনি বলেছেন, যদি তা জমাট বাধা অবস্থায় থাকে, গলে গিয়ে না থাকে, তা হলে তা এবং তার আশ-পাশের জমাট বাধা চর্বি বা তেল ফেলে দাও । আর যদি তা তরল ও প্রবহমান হয়, তাহলে তার কাছেও যাবেনা । আবূ সাঈদ খুদরী নবী করীম (স) থেকে অনুরূপ কথাই বর্ণনা করেছেন। জুহরী উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস-মায়মুনা সূত্রে বর্ণনা করেছেন, একটি ইঁদুর চর্বির মধ্যে পড়েছিল ও মরে গিয়েছিল। তখন নবী করীম (স) বললেন, সেটি এবং সেটির আশ-পাশ ফেলে দাও । তার পরে যা থাকবে তা খাও। আবদুল জব্বার ইবনে উমর ইবনে শিহাব-_ সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমর ইবনে উমর সূত্রে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি রাসূলে করীম (স)-এর নিকট ছিলেন। সেখানে এক ব্যক্তি তাকে তৈলে পড়া ইঁদুর সম্পর্কে জিজ্ঞাস করল ৷ রাসূল (স) জিজ্ঞাসা করলেন, তা জমাট বাধা কিনা ? বলল, হ্যা । তখন বললেন, ‘ইদুর ও তার আশ-পাশ থেকে তৈল বাইরে ফেলে দাও । তার পরে যা থাকে তাই খাও’ তারা বলল, হে রাসূল, চর্বি তো তরল ও প্রবহমান । তখন তিনি বললেন, তাহলে তা অন্যভাবে ব্যবহার কর; কিন্তু খাবে না। নবী করীম (স) সে চর্বি খাওয়া ছাড়া অন্যভাবে তা ব্যবহার করে উপকৃত হওয়ার অনুমতি দিয়েছেন। এর ফলে তা বিক্রয় করা জায়েয প্রমাণিত হয়। কেননা তা দিয়ে উপকৃত হওয়ার অনেকগুলো দিকের, মধ্যে বিক্রয় করাও একটি দিক । তার মধ্যে কোন একটি দিককে রাসূলে করীম (স) নির্দিষ্ট করে দেননি । ইবনে উমর, আবূ সাঈদ খুদরী, আবূ মূসা আল-আশ‘আরী ও হাসান -_প্রাচীন ফিকাহবিদদের মধ্যে এই কয়জন তা খাওয়া ছাড়া অন্য যে-কোন ভাবে ব্যবহার ও তা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।