আহ্কামুল কুরআন ২৬ oso cd 0 ED NEE ELS ET CE or PE সূরা ‘বরায়াত' ত্ৰরা)দহল' OEE SEMEN দুটিকে আপনারা সাতটি সুদীর্ঘ সূরার মধ্যে গণ্য করেছেন এবং দুটির মধ্যে বিসমিল্লাহ্... লিখেন নি, তার কারণ কি? জবাবে হযরত উসমান (রা) বললেন $ নবী করীম (স)-এর প্রতি যখন বহু কয়টি আয়াত একসঙ্গে নাযিল হতো, তখন তিনি নিয়োজিত লেখককে ডেকে বলতেন, এই আয়াত অমুক সূরায় ....... যাতে এই এই কথা বলা হয়েছে -- শামিল কর । আর যখন একটি বা দুটি আয়াত নাযিল হতো তখনও এরূপ বলতেন সুরা আনফাল মদীনায় প্রথম ' নাযিল হয়েছিল, আর সূরা ‘বরায়াত' কুরআনের শেষ সূরা হিসেবে নাযিল হয়েছিল। আর এ দুটি সূরার আলোচ্য সাদৃশ্যপূর্ণ ছিল। আমি মনে করেছি, এ সূরাটি ওটির-ই অংশ । এই কারণে আমি এ দুটিকে সূদীর্ঘ সাত সূরার মধ্যে গণ্য করেছি, এ দুটির মধ্যে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ ছত্রটি লিখিনি। বোঝা গেল, হযরত উসমান (রা) বিসৃমিল্লাহ ..কে সূরার অংশ গণ্য করেন নি, তিনি তা দুটি সূরার মধ্যে পার্থক্য করার জন্যেই লিখতেন মাত্র । এছাড়া অন্য কিছু নয়। উপরন্তু তা যদি প্রত্যেক সূরার অংশ হতো, অংশ হতো সূরা ফাতিহার, তাহলে তা নবী করীম (স)-এর স্থাপন নীতি থেকেই জানা যেতো, যেমন সব সূরার আয়াতসমূহের স্থাপন থেকেই তা জানা যায় এবং তাতে কোনরূপ মতপার্থক্যেরই সৃষ্টি হতো না । কেননা সকল আয়াত সম্পর্কে জানার এবং এই সম্পর্কেও যথার্থ জ্ঞানের উৎস তো একটাই ৷ সকলের . মিলিত উদ্ধৃতি ও বৰ্ণনা হল কুরআন প্রমাণের একটি মাত্র উপায় । তাই আয়াতের স্থান ও বিন্যাস পর্যায়ের জ্ঞানও সেই একই সূত্র থেকে জানতে হবে। কুরআনের আয়াতসমূহের বিন্যাস ভঙ্গ করা ও কোন আয়াতকে তার নির্দিষ্ট স্থান থেকে উঠিয়ে'অন্য স্থানে বসানো যে কারোর জন্যেই জায়েয নয়, সেকথা অবশ্যই বিবেচনা করতে হবে। কেউ তা করলে সে তো মূল কুরআনকেই ক্ষতিগ্রস্ত করল । তাই বিসমিল্লাহ....সূরাসমূহের প্রথম আয়াত যদি হতো, তাহলে সে কথা সকলেই জানতে পারতেন, তা নিয়ে কোন মতপার্থক্যের সৃষ্টি হতো না । যেমন সকলেই জানেন যে, বিসমিল্লাহ... একটি আয়াত হিসেবে সূরা আন-নম্ল-এ শামিল রয়েছে। কিন্তু তার অপর কোন সূরার অংশ বা আয়াত হওয়ার কথা যখন পূর্ববর্তী মনীষীরা উল্লেখ করেন নি, তখন আমাদের পক্ষে তা মনে করা কোন ক্রমেই জায়েয হতে পারে না। তাকে প্রত্যেকটি সূরার প্রথম আয়াতও আমরা মনে করতে পারিনা। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।