আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন " ২৫৬ এতদসত্তব্বেও এসব হাদীসের উৎপত্তিই হয়েছে আয়াতে মৃত জস্তু হারাম ঘোষিত হওয়ার পর । তা যদি না হতো, তাহলে মৃত ছাগীর ব্যাপারে লোকেরা সংশয়ে পড়ে যেত । তাহলে তারা বলত না যে, ওটা মৃত ৷ নবী করীম (স)-কেও বলতে হতো না যে, হারাম হচ্ছে শুধু খাওয়া । এ থেকে প্রমাণিত হল যে, মৃত জন্তুর হারাম ঘোষণা এসব হাদীসের উৎপত্তিরও আগের ব্যাপার । এসব হাদীস ব্যাখ্যাকারী আয়াতটির এ দিক দিয়ে যে, পরিপক্ককরণের পর চামড়া সম্পর্কে উদ্ধৃত আয়াতে কিছু বলা হয়নি। ইমাম মালিক আমাদের সাথে একমত এ ব্যাপারে যে, চামড়া পরিপক্ক করার পর তা ব্যবহার করে উপকৃত হওয়া যায়। উদ্ধৃত হাদীসসমূহে পবিত্রকরণের পর তা ব্যবহারের কথা বলা হয়েছে। তা বিছানা হিসেবে বিছানো, তার উপর নামায পড়ার মধ্যে কোন পার্থক্য করা হয়নি৷ তা বিক্রয় করা যাবে, তা বিছিয়ে নামায পড়া যাবে। বরং সব হাসীসেরই বক্তব্য হচ্ছে, তাকে পরিপন্ধকরণই তার পবিত্রতা । আর তা যখন পবিত্র, তখন তার উপর নামায পড়ায় কোন মতদ্বৈততার অবকাশ থাকতে পারে না । সমস্ত চামড়া সম্পর্কেই একই কথা । লক্ষণীয়, চামড়া পরিপক্ককরণের পূর্ব পর্যন্ত তা হারামের আওতায় থাকে। তখন তার কোনরূপ ব্যবহার-ই হালাল নয়। যেমন তার গোশত কোন কাজে লাগানো যেতে পারে না । পরিপক্ককরণের পর তা মৃত জীবের হারাম হওয়ার আওতা-বহির্ভূত হওয়ার ব্যাপারে আমরা সকলেই যখন একমত, তখন প্রমাণিত হল যে, তা পবিত্র ও পাক মৌলিকভাবে, এ-ও প্রমাণিত যে, তা খাদ্য হিসেবে গ্রহণ করাই শুধু হারাম । আর তা যখন খাওয়ার সীমার বাইরে পড়ে গেল, তখন তা কাপড় বা কাষ্ঠের মত দোষমুক্ত হয়ে গেল । ইমাম মালিকের আমাদের সাথে এই একমত্য প্রমাণ করে যে, মৃত জন্তু পশম ও চুল ব্যবহার করাও জায়েয । কেননা তা শুধু খাওয়া নিষিদ্ধ, অন্য ব্যবহার নিষিদ্ধ নয়। চামড়া পরিপক্ক করার পরও পশম বা চুল চামড়ার সাথে থাকে । অতএব চামড়া যখন ব্যবহার করা যাচ্ছে, তখন তার পশমও ব্যবহার করা যাবে। যদি কেউ বলেন, চুল ও পশম ব্যবহার করাই শুধু জায়েয । কেননা তা জীবিত থাকা অবস্থায়ও গ্রহণ করা ও ব্যবহার করা হয়ে থাকে। জবাবে বলা যাবে, তার মুবাহ হওয়ার 'ইল্লাত’ পশম ও চুল ব্যবহার নিষেধ করে না। অর্থাৎ যে কারণে চামড়া ব্যবহার জায়েয, সেই কারণে চুল ও পশম ব্যবহারও জায়েয । তা হলে মুবাহ্‌ হওয়ার দুটি ‘ইল্লাত' হয়। একটি যার কারণে তা খাওয়া যায় না। আর দ্বিতীয়টি, তার জীবিত থাকা অবস্থায় তা গ্রহণ করা হলে তবে তা ব্যবহার করে ফায়দা পাওয়া । এ দুটি কর্তব্যের নিয়ামক একই এবং অভিন্ন । আর এই ‘ইল্লাত’ যখন আমরা নির্দিষ্ট করলাম, তখন চামড়াকে তার উপর কিয়াস করা কর্তব্য । আর যদি অন্য কোন ‘ইল্লাত’ নির্ধারিত হয়, তা হলে হুকুমটা ভিন্ন হবে। আল-হাকাম আবদুর রহমান ইবনে আবু লায়লা, আবদুল্লাহ্‌ ইবনে উকাইম থেকে বর্ণনা করেছেন, বলেছেন, রাসুলে করীম (স) লিখে পাঠানো এক পত্র আমাদেরকে পড়ে শোনান হয়েছে । তাতে লেখা ছিল £ ‘তোমরা মৃত জস্তুর চামড়া প্রস্তুতকরণ এবং তার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।