আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২৫৫ Ete Sl SL bs মৃত জন্তুর চামড়ার পাকাকরণই তার পবিত্রতা । সামাক ইকরামা সওদা বিনতে জাম‘আতার এই কথাটি বর্ণনা করেছেন-_তিনি বলেছেন-_-আমাদের একটি ছাগী ছিল । পরে সেটি মরে যায়। আমরা সেটি দূরে ফেলে দিলাম ৷ তখন নবী করীম (স) এসে জিজ্ঞাসা করলেন-- তোমাদের ছাগীটিকে কি করলে? বললাম, দূরে ফেলে দিয়েছি। তখন নবী করীম (স) কুরআনের এই আয়াতটি পাঠ করলেন ঃ fl 5 TE ie Re DOR EE বল, আমার প্রতি যে ওহী নাযিল হয়, তাতে কোন খাদ্য গ্রহণকারীর পক্ষে খাওয়া হারাম কিছুই পাইনি মৃত ও রক্ত ছাড়া । তোমরা তো সেটির চামড়া প্রস্তুত ও পাকা করে উপকৃত হতে পারতে । তখন আমরা সেটির জন্যে লোক পাঠালাম ও তার ছামড়া চাড়ালাম, সেটিকে পাকা করলাম, সেটিকে পানি বহনের পাত্র বানালাম, তাতে রেখে পানি পান করলাম । শেষ পর্যন্ত সেটি কুশ্রী হয়ে গেল । উন্মে সালমা (রা) বলেছেন, নবী করীম (স) পড়ে থাকা একটি মৃত ছাগী দেখতে পেলেন । তখন তিনি বললেন, এর মালিকের কি হয়েছে ? তারা তো এর চামড়া পাকা করে উপকৃত হতে পারত ৷ জুহরী, উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ, ইবনে আব্বাস, মায়মুনা সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন-- রাসূলে করীম (স) তাদের একটি মৃত ছাগী দেখতে পেলেন । বললেন £ তারা কেন এর চামড়া পরিপক্ক করল না ? তাহলে ব্যবহার করে উপকৃত হতে পারত । তখন তারা বলল, হে রাসূল! ওটা তো মরা । বললেন, মরা জীব খাওয়াই শুধু হারাম (তার অন্যান্য অংশ কাজে ব্যবহার করা হারাম নয়) । এই ধরনের বহু সংখ্যক হাদীস উদ্ধৃত হয়েছে। তার সব কয়টিতেই মৃত জন্তুর চামড়া পাকিয়ে পাক করে ব্যবহার করার কথা বলা হয়েছে। সেই সব হাদীস দীর্ঘতার ভয়ে এখানে উদ্ধৃত করলাম না। এসব হাদীসের সব কয়টিই মুতাওয়াতির' নির্ভুল ও সন্দেহমুক্ত জ্ঞান দেয় এবং তদানুযায়ী আমল করা ওয়াজিব প্রমাণ করে। উদ্ধৃত আয়াত সম্পর্কে এটা সিদ্ধান্ত দেয় দুভাবে। একটি --এ হাদীসসমূহ বিভিন্ন সূত্রে বৰ্ণিত হয়েছে । তাই তা কোন ভুল ধারণা বা মিথ্যার উপর এই এরক্যবদ্ধতা কল্পনাতীত । আর দ্বিতীয় হচ্ছে, ফিকাহবিদগণ তা সমানভাবে ও নিঃসন্দেহে গ্রহণ করেছেন এবং তাদের মত গ্রহণে তাকে ভিত্তিরূপে ব্যবহার করেছেন । সেসব হাদীস গৃহীত ও ব্যবহৃত হওয়া প্রমাণিত, মৃত জীব হারাম ঘোষণাকারী আয়াত সম্মুখে থাকা সত্বেও । তাই আয়াতটির তাৎপর্য হচ্ছে, মরা জন্তুর চামড়া পরিপক্ক করার পূর্ব পর্যন্তই তা হারাম ৷ তাছাড়া শুধু খাওয়াই যে হারাম তার বিশ্লেষণ ইতিপূর্বে করেছি। 42৮, ০০৮ = আয়াতাংশের ভিত্তিতে।শুধু-খাওয়াই হারাম, চামড়া পরিপক্ক করার পর তো তা খাওয়ার আওতার বাইরে চলে যায়। অতএব তা হারামের আওতায় পড়ে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।