আহ্্কামুল কুরআন ২৫৪ অংশ তার চামড়াও এই হারামের আওতাভুক্ত । ‘কেননা তার মধ্যে যে জীবন ছিল তার পরিবর্তে এখন মৃত্যু তাকে গ্রাস করেছে ।' ‘কোন খাদ্য গ্রহণকারীর খাওয়া’ কথাটি প্রমাণ করে যে, এ হারামকরণ কথাটি শুধু খাওয়ার দিক দিয়ে মাত্র খাওয়া হারাম । খাওয়া ছাড়া অন্য কাজে লাগানো হারাম নয়। পাকাকরণ (1annin9)-এর পর মৃত জন্তুর চামড়া ব্যবহার পর্যায়ে রাসূলে করীম (স) এই কথাই বলেছেন। তার কথা হল $ cho eg e তা খাওয়া হারাম, হারাম মৃত জন্তুর গোশৃত । পাকাকরণের পর মৃত জসত্তুর চামড়া সম্পর্কে হুকুম কি, সে বিষয়ে ফিকাহবিদদের বিভিন্ন মত রয়েছে। ইমাম আবূ হানীফা এবং তার সঙ্গীগণ, হাসান ইবনে সালিহ, সুফিয়ান সওরী, আবদুল্লাহ্ ইবনুল হাসান আল-আকবরী, আওজায়ী, শাফেয়ী বলেছেন, সে চামড়া পাকা করণের পর বিক্রয় করা জায়েয, তা কোন-না-কোন কাজে লাগিয়ে তা থেকে উপকৃত হওয়া জায়েয । ইমাম শাফেয়ী বলেছেন, কুকুর ও শুকরের চামড়া এ পর্যায়ে পড়ে না। কিন্তু আমাদের হানাফী ফিকাহবিদগণ কুকুর ইত্যাদি চামড়ার মধ্যে কোন পার্থক্য করেন নি । বলেছেন, বিশেষভাবে শুকরের চামড়া ছাড়া আর সব জন্তুর চামড়াই পাকাকরণের দ্বারা পবিত্র করা যায়। ইমাম মালিক বলেছেন --মৃত জত্তুর চামড়ার উপর বসে ফায়দা পাওয়া অন্য কথায় এভাবে তা ব্যবহার করা যেতে পারে। বড় বড় ফুটাওয়ালা লম্বা চালনি বানানো ও সেভাবে তা ব্যবহার করা যায়। তবে তা বিক্রয় করা যায় না, তার উপর নামাযও পড়া যায় না। ইমাম লাইস ইবনে সাদ বলেছেন, মৃত জন্তুর চামড়া পাকাকরণের আগেও বিক্রয় করা যায়, যদি বলে দেয়া হয় যে, এটা মৃত জন্তুর চামড়া । যারা এই চামড়াকে পবিত্র বলেন, বলেন তা পরিচ্ছন্ন, তাদের দলীল হচ্ছে রাসূলে করীম (স) থেকে বিভিন্ন শব্দে ও বিভিন্ন সূত্রের মুতাওয়াতির বর্ণনায় বর্ণিত হাদীস, যার প্রত্যেকটি দ্বারা তার পবিত্রতা ও পরিচ্ছন্নতা প্রমাণিত হয়। একটি হাদীস হযরত ইবনে আব্বাসের । বলেছেন ঃ - Lb i os COIL পাকাকরণ দ্বারা প্রস্তুত করা হলে যে কোন চামড়াই পবিত্র হবে। হাসান উনজুন ইবনে কাতাদা, সালমা ইবনুল মুহবিক সূত্রে বর্ণনা করেছেন, তাবুক যুদ্ধে নবী করীম (স) একটি ঘরে উপস্থিত হল । তার আঙ্গিনার নিকটে ঝুলানো একটি মশক ছিল । তাকে বলা হল, এটা মরা জন্তুর চামড়া । রাসূলে করীম (স) বললেন $ - GELS 531 SS চামড়ার পবিত্রতা হচ্ছে তাকে পাকাকরণ (Tanning)! সাঈদ ইবনুল মুয়াইয়্যিব যায়দ ইবনে সাবিত থেকে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) বলেছেন ঃ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।