আহ্কামুল কুরআন ২৫৩ দারদা, আবু ইমামাতা প্রমুখ কর্তৃক বর্ণিত ৷ তাতে চেতনা বা পশম হওয়ার কোন শর্তের উল্লেখ নেই । তাহলে এসব হাদীস অভিন্ন ধরা হবে না কেন ? কেননা এসব হাদীস তো সেসব হাদীসকে অস্বীকার করে না, যাতে এই পশম বা চেতনার উল্লেখ আছে। আসলে এই উভয় ধরনের হাদীসই একটি হুকুমকেই অপরিহার্য করে তোলে । একটিতে সেই হুকুমের বিশেষীকরণ রয়েছে অন্যান্য হাদীসকে অস্বীকার না করেও। আর অপরাপর হাদীসে কথাটি অস্পষ্ট এবং সাধারণ, ব্যাপকভিত্তিক। আর আমরা যখন সকলেই এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে, পশম বা চেতনা না হলে মার যবেহটা জ্রণের যবেহরূপে গণ্য হবে না, সেটির যবেহ স্বতন্ত্রভাবে হতে হবে, এই অবস্থায় তা মা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তার অঙ্গের মতই হওয়ার অতি নিকটবর্তী । চেতনা বা পশম হলে তার হুকুম নিজস্বভাবে হওয়া আবশ্যক ৷ তখন হাদীসটির অর্থ হবে এই £ মা'র যবেহটা হলে তাকেও যবেহ করতে হবে, যেমন করে তার মাকে যবেহ করা হয়েছে। ইমাম 'শাফেয়ীর সঙ্গী-সাথীদেরকে বলা যাবে, ইমাম শাফেয়ীর কথা হচ্ছে £ চেতনা বা পশম হলে মার যবেহ তার যবেহ হয়ে যাবে -_এ কথাটি মা'র যবেহকে নাস্তি করে দেয় যখন তা চেতনা সম্পন্ন হবে না। তাহলে অম্পষ্ট হাদীসসমূহকে কেন বিশেষীকরণের আওতায় নিয়ে আসা হবে না ? এই ধরনের দলীল কি আপনাদের মতে সাধারণকে বিশেষী করণের জন্যে যথেষ্ট ? না, তার চাইতেও উত্তম ? ইমাম শাফেয়ীর মতের বিপরীত দলীল হল নবী করীম (স)-এর এ কথাটি, যাতে তিনি বলেছেন £ আমাদের জন্যে দুটি মৃত ও দুটি রক্ত হালাল করা হয়েছে। এই হাদীসের দলীল তীর নিকট দাবি করে সমস্ত মৃত জীবকেই হারাম গণ্য করা ওদুটি ছাড়া । তাই রাসূলের কথা $ জ্বণের যবেহ তার মার যবেহটির অর্থ এ হাদীস অনুযায়ী গ্রহণ করাই বাধ্যতামূলক হয়ে দাড়ায় । মৃতের চামড়া পাকা করার পর তা ব্যবহার করা আল্লাহ্র কথা £৪ - PAG ENC p> LoS তোমাদের জন্যে মৃত ও রক্ত হারাম করে দেয়া হয়েছে। tO ENE on EE 0 বল, আমার নিকট যে ওহী নাযিল করা হয়েছে, তাতে কোন খাদ্য গ্রহণকারীর জন্যে কিছু খাওয়া হারাম করা হয়নি শুধু মৃত বা রক্ত ব্যতীত । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।