আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৫২ প্রসব করে তাহলে ভ্রাণের জন্যে কোন ক্ষতিপূরণ দিতে হয় না, আঘাতকারী তার মূল্য দিতেও বাধ্য হয় না। তাকে মা'র ক্ষতিপূরণই দিতে হয়, যদি তার কোন ক্ষতি সাধিত হয়। পালিত পশুর জ্রণের বিচ্ছিন্ন হওয়ার পর কোন হুকুম মা'র জীবনের ক্ষেত্রে ধার্য হয় না। আর তা মেয়ে লোকটির জ্ণের জন্যেও প্রমাণিত হয়, তাহলে পশুকে কি করে মানুষের উপর রেখে ধারণা করা যেতে পারে! যা উল্লেখ করেছি, সেই মূল বিষয়েই দুটির হুকুমে মতপার্থক্য রয়েছে। যদি বলা হয়, জণটি মার সাথে যুক্ত থাকা অবস্থায় যদি মা'র একটি অঙ্গ ধরা হয়, তাহলে মা’র যবেহকে সেই অঙ্গেরও যবেহ মনে করতে হবে (কোন অঙ্গের আলাদা যবেহর কোন প্রশ্ন হয় না,) তাহলে মা'র যবেহতেই ভ্রণটির হালাল হওয়া উচিত । জবাবে বলা হবে, জ্রণ তার মার একটি অঙ্গ -_-একথা মনে করা সঙ্গত নয়, কেননা সেটির মা'র জীবনেই জীবিত বের হওয়া সম্ভব, আবার কখনো তার মৃত্যুর পরও বের হওয়া সম্ভব । কিন্তু কোন অঙ্গই তার আসল থেকে বিছিন্ন হওয়ার পর তা জীবিত - এ হুকুম প্রমাণ করা যায় না। এ থেকে প্রমাণিত হল যে, জ্রণ তা জীবিতাবস্থায়ও মা'র অধীন নয়, তার মৃত্যুর পরও নয় । যদি বলা হয়, যবেহর ব্যাপারে জ্রণ তার মার অনুসারী হবে, এটাই স্বাভাবিক । যেমন গোলামী থেকে আযাদকরণে সন্তান মা'র অধীন ও অনুসারী বিবেচিত হয়। মুক্তির জন্যে সন্তান হওয়া বা অন্য কোন চুক্তি সীমাবদ্ধ হওয়ার ক্ষেত্রেও তাই । জবাবে বলা হবে, একথা সেই দিক দিয়ে ভুল, যেখানে আমরা আগেই বলেছি যে, একটির হুকুমের উপর অপর একটি হুকুমকে কিয়াস করা যায় না -_তা নিষিদ্ধ । অপর দিক দিয়ে তা অসঙ্গত যে, দাসীকে আযাদ করে দেয়া হবে, আর তারই সন্তানকে তার থেকে বিচ্ছিন্ন করে .তাকে দাস বানিয়ে রাখা হবে। কেননা ওসব হুকুমে সন্তান মা'র অধীনই হয়ে থাকে। আর আলোচ্য ক্ষেত্রে যেহেতু মাকে যবেহ করা হলে তার সন্তান জীবিত বের হতে পারে, তাহলে মার যবেহতে তার যবেহ হয়ে যাবে না। এ থেকে আমরা জানতে পারলাম যে, ভ্রণ যবেহর দিক দিয়ে মা'র অধীন হবে না। কেননা জ্রণ যদি মা'র অনুসারী ও অধীন হয় যবেহর দিক দিয়ে, তাহলে মার যবেহ হওয়ার পর তার নিজের যবেহ সম্পর্কে স্বতপ্তরভাবে চিন্তা করার প্রয়োজন হয় না। তবে ইমাম মালিক এ ক্ষেত্রে সেই মতই গ্রহণ করেছেন, যা সুলায়মান, আবূ ইমরান তার পিতার সূত্রে বর্ণনা করেছেন। তা হল, নবী করীম (স) ফায়সালা দিয়েছেন যে, পশুর জ্রণের যবেহ তার মার মত যবেহ হবে যদি তা চেতনাসম্পন্ন অবস্থায় বের হয়। জুহরী ইবনে কাব ইবনে মালিক থেকে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স)-এর সাহাবীগণ বলতেন, ভজ্রণ সচেতন বা গায়ে পশম সম্পন্ন হলে তার মার যবেহই তারও যবেহ গণ্য হবে। আলী ও ইবনে উমর (রা) থেকেও এরূপ কথাই বর্ণিত হয়েছে। এ পর্যায়ে বলা যাবে যে, এ হাদীসটিতে চেতনা বা পশমের উল্লেখ আছে । কিন্তু অপরাপর হাদীসে--যা অধিক সহীহ-_একথাটি অস্পষ্ট । তা জাবির, আবূ সাঈদ, আবুদ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।