আহ্কামুল কুরআন ২৫১ তোমাদেরকে জানিয়ে দেয়া হবে’ বলে শূকর-এর দিকে ইঙ্গিত করা হয়েছে। হাসান থেকেও বর্ণিত হয়েছে যে, গৃহপালিত পশু হচ্ছে ছাগল, উট-গাভী--এ কথা সব জন্তু প্রসঙ্গে হওয়াই উত্তম । তা কেবল জ্রণ বোঝায়, অন্য কিছু নয়, তা বলা ঠিক নয়। কেননা এই বিশেষীকরণের কোন দলীল নেই । উপরন্তু তার অর্থ যদি জরণসমূহ হয়, তাহলে তা মুবাহ হবে কেবল যবেহর মাধ্যমে, যেমন করে সব জস্তুই যবেহর দ্বারা মুবাহ্ হয়ে থাকে । আর যেমন করে জীবিত জ্রণ মুবাহ্ হয় যাবেহ করা হলে । আরও বিবেচনার বিষয়, আল্লাহ্র কথা ৪ ON ETE DE BBE TE তোমাদের জন্যে গৃহপালিত ধরনের পশু হালাল করা হয়েছে, তবে তা নয়, যার কথা পরে তোমাদেরকে বলা হবে। এর অর্থ যদি হয় শীগ্গীরই তোমাদেরকে ভবিষ্যতে জানানো হবে, যা বর্তমানে তোমাদের জন্যে হারাম । এ এক অস্পষ্ট কথা৷ একে দলীল হিসেবে পেশ করা যায় না। এ কথাটি এই রকম £ কতক জন্তু হালাল, কতক জন্তু হারাম নিষিদ্ধ । কিন্তু সে জত্তুগুলো কি, তা নির্দিষ্ট করে বলা হয়নি । ফলে এই সাধারণ ঘোষণাকে কোন বিশেষ অর্থে গ্রহণ করা সঠিক হতে পারেনা। কেউ যদি বলেন, জ্রণ সম্পর্কে সিদ্ধান্ত যদি তা-ই হয়, যা মা'র সম্পর্কে, তাহলে যদি কেউ কোন মেয়েলোকের পেটের উপর আঘাত হানে, তাতে যদি সে মরে যায় এবং একটি মৃত জ্রণ প্রসব হয়ে যায়, তাহলে তার জন্যে স্বতন্ত্র কোন হুকুম তো হবে না। অনুরূপভাবে ভ্রণ যদি মাতৃগর্ভে মরে যায়, মার মৃত্যুর কারণে, তা হলে সেই একই হুকুম হবে। আর সন্তান যদি জীবিতাবস্থায় বের হয় এবং তার পরে মরে যায়, তবে তার জন্যে স্বতন্ত্রভাবে হুকুম হবে । তার মা'র হুকুম তার উপর বর্তিবে না। পশুর জ্রণও সেই রকম । মা'র মৃত্যুর কারণে তার গর্ভস্থ ভ্রণও যদি মরে যায় এবং মৃত অবস্থায় বের হয়ে আসে, তবে খাওয়া যাবে। আর জীবিতাবস্থায় বের হলে তা যবেহ না করা পর্যন্ত খাওয়া যাবে না। জবাব দেয়া হবে, এ একটা অমূলক ধারণা । কেননা অপর একটা হুকুমের উপর ভিত্তি করে. একটা বিষয়ের হুকুমের ধারণা করা হচ্ছে। দুটি বিষয়কে একই হুকুমে একত্রিত করে কিয়াস করা হলে তা সহীহ্ হবে, যদি এমন ‘ইল্লাত’ বা কারণকে ভিত্তি করা হয়, যা একটিকে অপরটির উপর স্থাপন করবে । দুটি ভিন্ন ভিন্ন হুকুমে একটি বিষয়কে অপর একটি বিষয়ের উপর কিয়াস করা হয়, তাহলে তা কিয়াস হবে না । আমরা জেনেছি, যে বিষয়টি দেখা হয়েছে, তার হুকুম হল -- জ্রণটি যদি মা থেকে তার মৃত্যুর পর জীবিতাবস্থায় বিচ্ছিন্ন হয়, তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। আর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মার যবেহকে জ্রণের যবেহ প্রমাণ করা এক অবস্থায় এবং অপর এক অবস্থায় তা না করা ৷ তাহলে এরূপ অবস্থায় এটিকে অপরটির উপর রেখে কিয়াস করা যাবে কেমন করে ? তা সত্ত্বেও ছাগী বা অন্য কিছুর পেটে যদি আঘাত করা হয়, ফলে মৃত জ্রণ www.boikitab.blogspot.com
— Page 251 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.