aL আহ্কামুল কুরআন ২৫০" সমান । এ থেকে তার কথা বাতিল হয়ে গেল, যে বলে যে, সেটি যবেহ করা সম্ভব ছিল না। এমন অবস্থায় মরে গিয়ে থাকলে তার মার যবেহকেই তার জন্যে যবেহ গণ্য করা হবে। বরং উক্ত কথায় সেটিকে যবেহ করা ওয়াজিব হয়ে যায়। সেটি মৃত বের হলে খাওয়া যাবে না । কেননা সেটি যবেহ করা হয় নি। আর জীবিত বের হলে যবেহ করা হবে। বোঝা গেল, সেটি মৃত, খাওয়া যাবে না । সে ব্যক্তির কথাও বাতিল হয়ে গেল, যে বলে যে, সেটি মৃত বের হলে তখন সেটিকে যবেহ করার কোন প্রয়োজন নেই । যাকারিয়া ইবনে ইয়াহইয়া আস্-সাজী বেনদার-ইবরাহীম ইবনে মুহাম্মাদ আত-তায়মী থেকে বর্ণনা করেছেন, তারা দুজন বলেছেন-_ইয়াহ্ইয়া ইবনে সাঈদ, মুজালিদ, আবুল ওদাক, আৰু সাঈদ সূত্ৰে হাদীস বৰ্ণনা করেছেন, নবী করীম (স)-কে জ্রণ সম্পর্কে যা মৃত বের হয়েছে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল । তিনি বললেন $ - <! SS SSS LL eG ts Sl তোমরা ইচ্ছা করলে তা খেতে পার ৷ কেননা সেটির যবেহ তার মার যবেহ ৷ এর ভিত্তিতে যদি কেউ যুক্তি দেয়, তা হলে জবাবে বলা যাবে, এ হাদীসটি সিকাহ বৰ্ণনাকারীদের একটি জামা'আত ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে বর্ণনা করেছেন। কিন্তু তারা তাতে সেটির মৃতাবস্থায় বের হওয়ার কথা উল্লেখ করেন নি। অপর কতিপয় বর্ণনাকারী মুজালিদ থেকে হুশায়ম, আবূ উসামা ও ঈসা ইবনে ইউনুস প্রমুখও বর্ণনা করেছেন । কিন্তু তারা বলেন নি যে, জ্রণটি মৃতাবস্থায় বের হয়েছে (তখন এই করা হবে) ৷ তারা বলেছেন, রাসূলে করীম (স)-কে গাভী বা ছাগী বা উদ্রার গর্ভে অবস্থিত জণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন £ তোমরা তা খাও । কেননা তার যবেহ তার মা'র যবেহ । এই হাদীসটি আবু লায়লা ও আতীয়াতা, আবু সাঈদ সূত্রে নবী করীম (স) থেকে বর্ণনা করেছেন। নবী করীম (স) থেকে যারাই হাদীস বর্ণনা করেছেন -_যেমন উদ্ধৃত হয়েছে_সকলেই একই কথা বর্ণনা করেছেন। কিন্তু তাদের একজনও একথার উল্লেখ করেননি যে, জ্রণটি মৃতাবস্থায় বের হলে তার এই হুকুম । এ কথাটি কেবলমাত্র সাজীর বর্ণনায় এসেছে । তাতে স্বাভাবিকভাবেই সন্দেহ হয় যে, এ শব্দটি তারই বানানো । কেননা তা সংরক্ষিত নয় । হযরত ইবনে আব্বাস (রা) থেকে আল্লাহ্র কথা $ EEG তোমাদের জন্যে ঘরে পালা চতুষ্পদ জন্তু খাওয়া হালাল করা হয়েছে । এ পৰ্যায়ে বর্ণিত হয়েছে যে, তা জ্রণসমূহ ৷ অর্থাৎ ভ্রণ হালাল হওয়ার কথা এতে বলা হয়েছে। এর ভিত্তিতে যদি কেউ সকল প্রকারের জ্রণই হালাল বলতে চায় ? আমরা জবাবে বলব, ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে, এটা চতুষ্পদ জন্তু সম্পর্কিত কথা । আর আল্লাহ্র কথা ৪ 15:50, 1} ‘সেই সব বাদে যা একটু পরেই www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।