আহ্্কামুল কুরআন ২৫ আর দ্বিতীয় দিক হচ্ছে, বিসৃমিল্লাহ্...... কথায় আল্লাহ্র গুণ বর্ণনা রয়েছে, তা সত্ত্বেও তা আল্লাহ্র বিশেষ নাম, এই নামে অন্য কাউকে অভিহিত করা যেতে পারে না। এমতাবস্থায় সূরাটির বিভক্তিকালে তার উল্লেখ একান্তই জরুরী ছিল। কেননা তার উল্লেখ পূর্বে হয়নি । সূরার আয়াত বিভক্তিতেও তার উল্লেখ কোন একটি ভাগেও নেই । উপরোদ্ধৃত হাদীসটি অপর এক সূত্রেও বর্ণিত হয়েছে। মুহাম্মাদ ইবন আবূ বকর আবূ দাউদ থেকে হাদীস বর্ণনা করেছেন, কানবী মালিক থেকে, তিনি আলা ইবনে আবদুর রহমান থেকে বর্ণনা করেছেন যে, তিনি (হিশামের মুক্ত গোলাম -সায়েব) বলেছেন ৪ আমি আবু হুরায়রা (রা)-কে বলতে শুনেছি, নবী করীম (স) বলেছেন £ আল্লাহ বলেছেন, নামায আমার ও আমার বান্দার মধ্যে দুই খণ্ডে বিভক্ত করা হয়েছে, তার অর্ধেক আমার আর অপর অর্ধেক আমার বান্দার । আমার বান্দা যা চেয়েছে, তা সে অবশ্যই পাবে। বান্দা বলে ‘আলহামৃদু লিল্লাহি রাবিবল আলামীন’, তখন আল্লাহ্ বলেন ৪ আমার বান্দা আমার হামদ করেছে । বান্দা বলে £ আর-রাহমান আর-রাহীম । আল্লাহ্ বলেন £ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা বলে £ “মালিক ইয়াওমিদ্দীন,’ তখন আল্লাহ্ বলেন $ আমার বান্দা আমার মর্যাদার কথা বলেছে। আর এই আয়াত্ আমার ও আমার বান্দার মধ্যের ব্যাপার ৷ বান্দা বলে £ঃ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকানাস্তাঈন, এই আয়াতও আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার । বান্দার তা-ই রয়েছে যা সে চেয়েছে। এই হাদীসে অতঃপর ‘মালিক ইয়াওমিদ্দীন’ পর্যায়ে বলা হয়েছে ঃ এ আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত । এটা বর্ণনাকারীর একটি ভ্রান্তি মাত্র । কেননা “মালিক ইয়াওমিদ্দীন' একান্তভাবে আল্লাহ্র গুণ বর্ণনা, এতে বান্দার কিছু নেই। যেমন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন-এ বান্দার ভাগের কিছু নেই । ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকানাস্তাঈন-এ আল্লাহ্ ও বান্দা উভয়ের অংশ আছে তা বলার কারণ হল, তাতে একদিকে যেমন আল্লাহ্র গুণের উল্লেখ আছে, তেমনি আছে বান্দার প্রার্থনা । লক্ষণীয় যে, এর পরবর্তীতে আল্লাহ্র কথা ৪ ‘ইহ্দিনাস্ সিরাতাল মুস্তাকীম-এ বিশেষভাবে বান্দার অংশ বলা হয়েছে এজন্যে যে, তাতে আল্লাহ সম্পর্কিত কোন কথা নেই । এটা বান্দার একটি পূর্ণাঙ্গ প্রার্থনা মাত্র । অপর দিক থেকে “মালিক ইয়াওমিদ্দীান এবং অনুরূপ ‘ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ যদি আল্লাহ্ ও বান্দার মধ্যে বিভক্ত হতো, তাহলে তা দুভাগে বিভক্ত হতো, যারা বিস্মিল্লাহ.... কে সূরার একটি আয়াত গণ্য করে তারা যেমন বলে । তাহলে আল্লাহ্র জন্যে চারটি আয়াত হয়ে যেতো-_-আর-রাহমান আর-রাহীম বাদে। আর বান্দার জন্যে হতো মাত্ৰ তিনটি আয়াত । বিস্মিল্লাহ্ .....সূরাসমূহের প্রাথমিক আয়াত না হওয়ার আর একটি প্রমাণ হল তা দুটি সূরার মধ্যে পার্থক্য সৃষ্টির মাধ্যম মাত্র । যেমন মুহাম্মাদ ইবনে বকর es আৰু দাউদ.... আমর ইবনে আওন বলেছেন .... হুশাইম আওফ আল আরাবী থেকে ...... যায়দ আল কারী থেকে বর্ণিত হয়েছে। বলেছেন, আমি আব্বাস (রা)-কে বলতে শুনেছি $ আমি উসমান ইবনে আফ্ফান (রা) কে বললাম ৪ / আহ্কামুল_ ১/৪ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।