আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ২৪৮ তোমার কথার মতই, আমার মত তোমার মতের মতই ৷ আর ব্যবহৃত শব্দ যখন একাধিক অর্থ দেয়, তখন দুটি অর্থ একই সঙ্গে গ্রহণ করা যেতে পারে না। এরূপ করা নিষিদ্ধ । কেননা উক্ত হাদীসের একটি অর্থে ভ্রণকে যবেহ করা কর্তব্য প্রমাণিত হয়। কেননা যবেহ না করে কোন জীব খাওয়াই যেতে পারে না। আর তার অপর অর্থে মার যবেহর দ্বারাই তা খাওয়া মুবাহ হয়ে যায়। কিন্তু আমাদের মতে মার যবেহটাকে তার যবেহর স্থলাভিষিক্ত হতে পারে না বলে আয়াতটিকে আমরা সেই বিশেষ অর্থে নিতে পারি না। আমাদেরকে আয়াত অনুযায়ীই কথা বলতে হবে। কেননা ‘খবরে ওয়াহিদ’ দ্বারা আয়াতের সাধারণত্বকে ক্ষুণু করে তা থেকে কিছু আলাদা করে তার জন্যে বিপরীত হুকুম প্রমাণ করা যায় না। বরং হাদীসটি থেকে এ কথারই প্রমাণ পাওয়া যায় যে, তার কথা হচ্ছে, জ্রণটিকেও যবেহ্‌ করতে হবে, যেমন যবেহ করা হয়েছে তার মাকে। এটাই সর্বসম্মত মৃত । কেননা জীবিত পাওয়া গেলে জ্রণটিকে যবেহ করা সর্বসম্মতভাবে ওয়াজিব । মাকে যবেহ করা হয়েছে বলে তাকে যবেহ করতে হবে না--একথা ঠিক নয় । হাদীস থেকেও এই বক্তব্যই পাওয়া যায়। কাজেই মাকে যবেহ করা হয়েছে বলে তার জ্রণের যবেহ তাতেই সম্পন্ন হয়েছে, একথা হতে পারে না । কেননা এ ব্যাপারটি পরস্পর বিরোধী হয়ে দাড়ায় । হাদীসটির একটি অর্থে জ্রণকে যবেহ করতে হবে আর অপর অর্থে যবেহ করতে হবে না--এ পরস্পর বিরোধী কথা । কেউ যদি বলে, আমরা দুই অবস্থায় দুটি হুকুম আলাদা আলাদাভাবে গ্রহণ করব, তাতে তোমার আপত্তি কেন ? আর তা এ ভাবে যে, জ্রণ জীবিত পাওয়া গেলে তা যবেহ করা ওয়াজিব হবে। আর মৃত পাওয়া গেলে তার মার যবেহকেই যথেষ্ট মনে করা হবে, তাতে দোষ কি? জবাবে বলা হবে, বর্ণিত হাদীসে তো দুটি অবস্থার উল্লেখ নেই । এখানে শব্দ একটাই আর একটি শব্দের দুটি অর্থ এক সঙ্গে গহণ করা সঙ্গত হতে পারে না । দুটির কোন একটি অর্থ গ্রহণ করার ইচ্ছা হলে একটি অক্ষর এ বাড়াতে হবে। কিন্তু দ্বিতীয় অর্থে একটি অক্ষর বৃদ্ধি করার কোন অবকাশ নেই । আর একটি শব্দে কখনো একটি অক্ষর বাড়িয়ে ধরা হবে, আবার কখনো তা দূরে রাখা হবে, এটাই সঙ্গত হতে পারে কি রূপে ? কাজেই যারা একটি শব্দের দুটি অর্থ দুই অবস্থায় গৃহণে ইচ্ছুক, তাদের মত বাতিল প্রমাণিত হয়ে গেল । যদি বলা হয়, দুটি অর্থের একটি গ্রহণের ইচ্ছা হলে এ অক্ষর বাড়াতে হয়; কিন্তু দ্বিতীয় অর্থে তা বাড়াতে হয় না। অতএব যে অর্থে অক্ষর বাড়াতে হয় না, সেই অর্থ গ্রহণই উত্তম । কেননা বাড়তি অক্ষরটি যখন বাদ দেয়া হবে, তখন শব্দটি পরোক্ষ অর্থে ব্যবহৃত হওয়া আবশ্যক হবে । আর যদি তা বাদ দেয়া না হয়, তা হলে তা হবে প্রকৃত । আর শব্দটির প্রকৃত অর্থ গ্রহণ তার পরোক্ষ অর্থ গ্রহণের তুলনায় অনেক ভালো । তাকে জবাব দেয়া হবে দুভাবে। একটি এই --জণটির তার মা থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও সেটিকে ‘জ্বণ’ বলা এদিক দিয়ে সঙ্গত হতে পারে যে, সেটি কিছুক্ষণ পূর্বেও তার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।