আহ্কামুল কুরআন ২৪৬ মৃত্যুবরণ অভিন্ন । যেমন যে জীবের প্রবহমান রক্ত রয়েছে তার রক্ত প্রবাহিত না করা ও তার স্বাভাবিক মৃত্যুবরণ -- উভয় অবস্থাই তার অ-যবেহকৃত হওয়ার দিক দিয়ে অভিন্ন । তেমনি পঙ্গপালের হত্যা ও তার স্বাভাবিক মৃত্যুর ব্যাপারও অভিন্ন । কেননা তার রক্ত-ই নেই, য৷ প্রবাহিত করা যেতে পারে। যদি বলা হয়, মরে ভেসে উঠা মাহ এবং তার ধারকের দ্বারা তার হত্যা হওয়া কিং: কোন দুর্ঘটনায় পড়ে তার মরে যাওয়া --এ দুই অবস্থার মধ্যে পার্থক্য করা হয়েছে। তাহলে যে পঙ্গপাল মরে গেছে বা হত্যা করা হয়েছে এ দুটির মাঝে আমরা যে পার্থক্য করি, তা অস্বীকার করছ কেন ? এর জবাব দেয়া যাবে দুভাবে। একটি --মাছ সম্পর্কে এটা একটা ‘কিয়াস’ মাত্র, যা তার যবেহটা সহীহ হওয়াটা রক্ত প্রবাহিতকরণের ব্যাপারে কেউ যুক্তি হিসেবে পেশ করেনি, তবে আমরা এখানে ‘কিয়াস’ তরক করেছি । তার কারণ হচ্ছে সাহাবীগণের বর্ণিত মতামত আর আমাদের মূলনীতি হল, সাহাবীগণের মতামত দ্বারা ‘কিয়াস’কে বিশেষ অর্থে নির্দিষ্ট করা। কিন্তু পঙ্গপালের কোনটিকে মুবাহ বলা অন্য কোনটিকে বাদ দিয়ে, এ পর্যায়ে তোমার নিকট সাহাবীর কোন উক্তি নেই । এ কারণে সবকিছুর ব্যাপারে মুবাহ্ প্রমাণকারী হাদীসসমূহকেই কাজে লাগানো কর্তব্য হয়ে পড়েছে। আর দ্বিতীয় দিক হচ্ছে, মাছের প্রবাহশীল রক্ত আছে। তাই তা যবেহ্ করা এক ধরনের হত্যা । কিন্তু যবেহের শর্তে তার রক্ত প্রবাহিত করার যুক্তি কেউই পেশ করেনি । কেননা মাছের রক্ত পবিত্র । মাছ তার রক্ত সহই (রান্না করে) খাওয়া যেতে পারে। এর কারণে তার এমন ঘটনায় মরে যাওয়ার শর্ত আরোপ করা হয়েছে, যা তাকে যবেহ করার বিকল্প হবে সেই সব ব্যাপারে যার যার প্রবহমান রক্ত রয়েছে। কিন্তু পঙ্গপালের এই দিকটি অনুপস্থিত । এ কারণে ও দুটি আলাদা আলাদা চিহ্নিত ও আলোচিত হয়েছে। হযরত ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেছেন £ 45 < ১!!! পঙ্গপাল সবই যবেহ করা । উমর সুহায়ব ও মিকদা (রা) থেকে পঙ্গপাল খাওয়া মুবাহ বর্ণিত হয়েছে। তার মধ্যে কোন দিক দিয়ে পার্থক্য করেননি । জ্ননের যবেহ আবু বকর বলেছেন--উট, গাভী ইত্যাদি যবেহ করার পর তার গর্ভ থেকে মৃত জ্রণ বের হয়ে আসে, এই জ্রন খাওয়া জায়েয, কি জায়ে নয় -_এ নিয়ে ইসলামী মনীষীদের বিভিন্ন মত পাওয়া গেছে। ইমাম আবু হানীফা (র) বলেছেন, মৃত পাওয়া গেলে খাওয়া যাবে না । আর জীবিত পাওয়া গেলে সেটিকেও যবেহ করতে হবে । তবে খাওয়া হালাল হবে । হাম্মাদও তা-ই বলেছেন। আবূ ইউসূফ, মুহাম্মাদ, ইমাম শাফেয়ী প্রমুখ বলেছেন, জ্রণটি খাওয়া যাবে তা সচেতন থাক কি না-ই থাক । ইমাম সওরীর মতও তাই । হযরত আলী ও ইবনে উমর বলেছেন £ «51 555 5৯52115443 মার যবেহ তার জ্রণের যবেহ ৷’ (অর্থাৎ মাকে যখন যবেহ করা হয়েছে, তখন তার গর্ভের বাছুরেরও যবেহ হয়েছে--মনে করতে হবে। ভিন্নভাবে তাকে যবেহ করার প্রয়োজন হবে না) । ইমাম মালিক বলেছেন, গর্ভের বাচ্চাটি যদি পূর্ণাঙ্গ হয়ে থাকে, তার গায়ে পশম গজিয়ে থাকে, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।