আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২৪৫ আমি রাসূলে করীম (স)-এর সঙ্গে যুদ্ধে গিয়েছি । এ সময় আমরা পঙ্গপাল ছাড়া আর কিছুই খাইনি। আবূ বকর বলেছেন, মৃত কি নিহত, এর মধ্যে কোন পার্থক্য করা হয়নি । আবদুল ইবরাহীম, আল-আসওয়াদ, আয়েশা (রা) সূত্রে হাদীস বর্ণনা করেছেন। হযরত আয়েশা (রা) পঙ্গপাল খেতেন এবং বলতেন যে, নবী করীম (স) তা খেতেন। আবূ বকর বলেছে, পঙ্গপাল পর্যায়ে, সাহাবীগণের এই কথাসমূহে তা মৃত কি জীবিত, কি নিহত --এর মধ্যে কোনই পার্থক্য করা হয়নি । যদি বলা হয়, আল্লাহ্‌র কথা £ 5,11 ১,০, “তোমাদের প্রতি মৃত জীব হারাম করা হয়েছে’ এর বাহ্যিক অর্থ সর্বপ্রকারের মৃত জীব নিষিদ্ধ হওয়ারই দাবি করে। অতএব যে বিষয়ে সকলেই একমত সেগুলো ছাড়া অন্য কোনটিকে এর আওতা থেকে বের করা যেতে পারে না । যা তার ধারক হত্যা করবে, আর যা তার বাইরে, তা আয়াতের বাহ্যিক অর্থের দৃষ্টিতেই হারাম গণ্য করতে হবে। এর জবাবে বলা যাবে, যেসব হাদীস সব কিছু মুবাহ বলে নির্ধারিত করে, তাই সেগুলোতে সাধারণ থেকে আলাদা করে বিশেষভাবে চিহ্তিত করে। আয়াতের অর্থ সীমিতকরণে সকলের নিকটই এসব হাদীস ব্যবহৃত হয়েছে। আর এসব হাদীস তার কোন জিনিসের মধ্যে পার্থক্য করেনি । অতএব তার মধ্য থেকে কোন একটি জিনিসকে বিশেষভাবে চিহ্নিত করা যায় না, আয়াতের ভিত্তিতে তার উপর আপত্তিও তোলা যেতে পারে না। কেননা সেসব হাদীস এ আয়াতের উপর ফায়সালাকারী এবং তার সাধারণত্বকে খতম করে বিশেষ অর্থে গ্রহণের নির্দেশ দানকারী হয়ে দাড়িয়েছে। আমরা পানিতে মরে ভেসে উঠা জীবকে অন্য সবের অপেক্ষা বেশী খারাপ মনে করি। তাই এ দিক দিয়ে. পঙ্গপাল আমাদের মতে মাছের মত নয়। কেননা সমস্ত মৃত জীব থেকে মাছকে আলাদা করে নেয়ার ব্যাপারে যে সব হাদীস এসেছে, তার মুকাবিলায় অন্য বহু সংখ্যক হাদীস উদ্ধৃত হয়েছে, যা তন্মধ্যে থেকে মরে ভেসে উঠা মাছকে আলাদা করে দিয়েছে। তাই আমরা এসব হাদীসকেই কাজে লাগিয়েছি এবং সাধারণ হুকুমের উপর বিশেষ হুকুম বানিয়ে দিয়েছি। যদিও আয়াতটি নিষেধ প্রকাশক হাদীসসমূহেরই সমর্থক । উপরন্তু আমরা ইমাম মালিক ও তার অনুসারীদের আনুকূল্য ও সমর্থন পেয়েছি তনুধ্য থেকে য৷ হত্যা করা হবে তার মুবাহ হওয়ার ব্যাপারে । তাতে প্রমাণিত হয়েছে যে, হত্যা না হলে তার ও মৃতের মাঝে কোন পার্থক্য নেই । কেননা হত্যা যবেহ নয়। যবেহ তো দুভাবে হয়। হয় তা থেকে প্রবহমান রক্ত বের হয়ে যাবে গলা ও রগগুলো সাধ্যমত কেটে দেয়ার ফলে । আর দ্বিতীয় হচ্ছে, যবেহ সম্ভব না হলে যেভাবেই হোক, রক্ত প্রবাহিত করতে হবে। যেমন শিকার করা জীব। আঘাত পৌছলেই তা স্বতঃই যবেহ হয়ে যায় না। সেজন্যে সেটিকে যখম ও আহত করা ও তার দেহ্‌ থেকে রক্ত প্রবাহিত করে দেয়া আবশ্যক । কিন্তু পঙ্গপালের দেহে প্রবহমান রক্ত নেই । তাকে হত্যা করা ও স্বাভাবিক www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।