আহ্কামুল কুরআন ২৪৩ আবদুল বাকী আমাদের নিকট একটি হাদীস বর্ণনা করেছেন এবং বলেছেন, সে হাদীসটি ,<: ১ _গ্রহণ অযোগ্য । তিনি উল্লেখ করেছেন, উবায়দ ইবনে শরীক মালিক সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স) বলেছেন $ =) se GL LY যে মাছ মরে সমুদ্রের উপরে ভেসে উঠেছে, তা খাও। কিন্তু আবান ইবনে আয়াশ তার বর্ণনা দ্বারা তা প্রমাণ করেন না শুবা বলেছেন ৪ oreo eo - Ale nm আবান ইবনে আইয়াশের নিকট থেকে কোন হাদীস বর্ণনা করার তুলনায় সত্তরবার যিনা করাও উত্তম ও অধিক শ্রেয় । কেউ যদি আল্লাহ্র এই কথাটি দলীল হিসেবে পেশ করেন $ - LLL el সমুদ্রের শিকার ও তার নিকট থেকে পাওয়া খাদ্য তোমাদের জন্যে হালাল করা হয়েছে। এবং বলে যে, এ আয়াতে মরে ভেসে উঠা ও অন্যান্য সবই তো হালাল করে দেয়া হয়েছে । জবাবে বলা হবে দুটি কথা । একটি --এটা একটি বিশেষভাবে নির্দিষ্ট বিষয় । মৃত জীব হারাম হওয়া থেকে এটা আলাদা । মরে ভেসে উঠা মাছ খাওয়া নিষিদ্ধকারী হাদীসসমূহ থেকেও তা স্বতন্ত্র । আর দ্বিতীয় «এ. ৮, ‘এবং তার খাদ্য' আল্লাহ্র এ কথাটির তাফসীরে বলা হয়েছে £ যা সমুদ্র ছুঁড়ে ফেলেছে এবং পরে মরে গেছে, (তা-ই হচ্ছে সমুদ্রের দেয়া খাদ্য) । আর ১4১০১ বলতে যা লোকেরা শিকার করে তা বুঝিয়েছে। তা জীবিত মরে ভেসে উঠা জিনিস এ দুটির বাইরে। কেননা তা সমুদ্র ছুঁড়ে ফেলে নি। তা শিকার করেও পাওয়া যায়নি । কোন মরা মাছ কেউ শিকার করেছে-_- একথা বলা যুক্তিযুক্ত নয় । যেমন কোন মরা জীব শিকার করা হয়েছে --বলা যায় না। তাহলে প্রমাণিত হল যে, উক্ত আয়াতটি মরে ভেসে উঠা মাছকে জায়েয খাদ্যের মধ্যে শামিল করে নি। পঙ্গপাল খাওয়া হানাফী ফিকাহ্বিদগণ ও ইমাম শাফেয়ী বলেছেন, পঙ্গপাল খাওয়ার কোন দোষ নেই ৷ যা তুমি ধরতে পার এবং যা মরা অবস্থায় তুমি পাবে, তা খাও । ইবনে অহব ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন, তিনি তা জীবিত ধরে মাথা কেটে ফেলতেন, তার শুরুয়া তৈয়ার করতেন ও খেতেন । আর যা জীবিত ধরেছে, পরে সে বিষয়ে বেখেয়াল www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।