আহ্্কামুল কুরআন ২৪২ কথা- হিসেবে বর্ণনা করেছেন। অতএব তা তোমাকে মানতে হবে, যেমন করে আমাদেরকে মানতে হবে যা মরে ভেসে উঠা মাছ সম্পর্কে বর্ণিত হয়েছে । নবী করীম (স) এর ‘সমুদ্রের পানি পবিত্র, তার মৃত হালাল’ এ হাদীসটিকে দলীল হিসেবে পেশ করা হলে, যাতে মরে ভেসে উঠা মাছকে আলাদা করা হয়নি, তাহলে ? বলা যাবে, আমরা দুটি বর্ণনাকেই একসাথে কাজে লাগাব । দুটি একসাথে এসেছে মনে করব । মরে ভেসে উঠা মাছ সংক্রান্ত হাদীসকে নিষেধ পর্যায়ে গণ্য করব এবং মুবাহ্ প্রমাণকারী হাদীসটিকে আমরা ব্যবহার করব মরে ভেসে উঠা মাছ ছাড়া অন্য ক্ষেত্রে ৷ যদি বলা হয়, ইমাম আবু হানীফার মূলত বিশেষ (45) ও সাধারণ (U০) পর্যায়ে নীতি হচ্ছে, দুটি হাদীসের কোন একটিকে ব্যবহার করার ব্যাপারে ফিকাহ্বিদগণ যদি একমত হন এবং অপরটির ব্যবহারে মতপার্থক্যে পড়ে যান, তাহলে যে হাদীস সম্পর্কে একমত্য হয়েছে, তার ফায়সালাকারী হবে মতপার্থক্যের হাদীসটির ব্যাপারে । নবী করীম (স)-এর কথা ‘সমুদ্রের মৃত হালাল’ এবং ‘আমাদের জন্যে দুটি মৃত হালাল করা হয়েছে’ দুটিকে ব্যবহার করতে সকলে একমত হয়েছেন। আর “মরে ভেসে উঠা মাছ’-এ হাদীসটিতে মতপার্থক্য হয়েছে। এমতাবস্থায় শেষোক্ত হাদীসদ্ধয়ের উপর তার ফায়সালা কার্যকর হবে (তাতে হানাফী মত টিকে না)। এর জবাবে বলা যাবে, হ্যা, এটা তীর মাযহাবরূপে পরিচিত । আর তীর যে কথাটি কুরআনের অকাট্য দলীল সমর্থন করে না সে পর্যায়ে কথা হচ্ছে, কুরআনের যে সাধারণ হুকুম ব্যবহার সম্পর্কে বিভিন্ন মত সম্পন্ন হাদীসের সমর্থন, সে ব্যাপারে তাঁর কোন কথা আমাদের জানা নেই । তাই একথা বলা সঙ্গত যে, কুরআনের সাধারণ হুকুম যখন তা সমর্থন করে তখন সে হাদীস ব্যবহারে মতপার্থক্য গণ্য করার যোগ্য নয়। অতএব তা ব্যবহার করা হবে যে হাদীস ব্যবহারে সকলে একমত ও সাধারণ হুকুমের, তার সাথে একত্র করে । আর তা হবে তা থেকে বিশেষভাবে আলাদ করা । জায়শুল খাবত প্রসঙ্গ বর্ণনার জাবির বর্ণিত হাদীসকে যদি দলীল হিসেবে পেশ করা হয় এবং ধরে নেয়া হয় যে, নবী করীম (স) সমুদ্র নিক্ষিপ্ত মাছ খাওয়া মুবাহ্ ঘোষণা করেছেন, তাহলে আমরা বলব, তা ও অর্থাৎ মরে ভেসে উঠা সম্পর্কে বলা হয়নি । কেননা ১ হচ্চে সেই মাছ যা ঘটিত কোন কারণ ছাড়াই পানির মধ্যে স্বাভাবিকভাবে মরেছে। কিছু লোক মনে করে, পানিতে মরে ভেসে উঠা 'মাছ পানির মধ্যেই ময়ে গিয়েছিল বলেই তা মাকরূহ তার ফলেই তা উপরে ভেসে উঠেছে। যবেহ করা জীব যদি পানিতে নিক্ষিপ্ত হয়, পরে তা ভেসে উঠে তা হলে তা খাওয়া আমাদের জন্যে হালাল হওয়া বাধ্যতামুলক । তাদের এই কথা মূর্খতার পরিচায়ক ৷ কথা এবং মতপার্থক্যের ক্ষেত্রে তা অর্থহীন, কেননা মাছ যদি মরে ও পরে পানির উপর ভেসে উঠে, তাহলে তা খাওয়া যাবে, যদিও তা স্বাভাবিকভাবেই মরেছে; কিন্তু. পানির উপর ভেসে উঠেনি, তা হলে তা খাওয়া যাবে না । আমাদের মতে এর অর্থ হচ্ছে, মাছের মৃত্যুটা পানির মধ্যেই স্বাভাবিকভাবে হয়েছে, অন্য কোন ভাবে নয়। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।