আহ্কামুল কুরআন ২৪১ ' করবে এবং পারে মরে যাবে, তাও খেত পার । কিন্তু যা মরা ভেসে উঠা অবস্থায় তোমরা পাবে, তা খাবে না। do A LAL AE - +০ A022 kl 5 Cath তোমরা যে মাছ শিকার করে জীবিতাবস্থায় পাবে, প'রে মরে যাবে, তা তোমরা খেতে পার । আর নদী-সমুদ্র যা মৃতাবস্থায় ভাসিয়ে উঠাবে, তা তোমরা খাবেনা। যদি প্রশ্ন তোলা হয়, এ হাদীসটি সুফিয়ান সওরী, আইয়ুব ও হাশম্মাদ আবুয যুবায়র জাবির-এর কথা হিসেবে বর্ণনা করেছেন। তা রাসূলের কথা নয়? জবাবে বলা যাবে, এ কারণে তা আমাদের নিকট খারাপ হয়ে যায়নি । কেননা হাদীস কখনো সরাসরি রাসূলের নাম নিয়ে বর্ণনা করা হয়, কখনো তার নাম ছাড়াই ‘মুরসাল' হিসেবেও বর্ণনা করা হয়। তাই তার ভিত্তিতে ফতোয়া দেয়া যেতে পারে। নবী করীম (স) থেকে বর্ণিত হাদীসের ভিত্তিতে ফতোয়া দেয়া অসমীচীন নয়। বরং সে ফতোয়া তাগিদ করে যে, ইসমাঈল ইবনে উমাইয়্যাতা আবুয্ যুবায়র থেকে যে হাদীসটি বর্ণনা করেছেন তা যেমন বলেছি, তা ছাড়া কিছু নয়। অনুরূপভাবে ইবনে আবু যিব হাদীসটিকে রাসূলের কথা হিসেবে বর্ণনা করেছেন, তা-ও গ্রহণীয় । যদি বলা হয়, নবী করীম (স) থেকে এই হাদীসও বর্ণিত হয়েছে $ - ay ll seiy Sis CY oll আমাদের জন্যে দুটি মৃত জীব ও দুটি রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দুটি হচ্ছে মাছ ও পঙ্গপাল। এ তো সব বিষয়ে সাধারণ অর্থজ্ঞাপক । জবাবে বলা যাবে, আমরা যা উল্লেখ করেছি এবং মরে ভেসে উঠা জীব খাওয়া নিষেধ পর্যায়ে যে বর্ণনার উদ্ধৃতি দিয়েছি, তা সে দুটিকে বিশেষভাবে হালাল রূপে চিহ্নিত করে। আমাদের থেকে বিরোধী মত পোষণকারীদের কর্তব্য তার আসল ও মূলের উপর স্থিত হওয়া হাদীসের পরম্পরা রক্ষায় । যা সাধারণ তাকে যা বিশেষ, তার উপরে রাখতে হবে। এভাবেই দুটিকে ব্যবহার করতে হবে। সাধারণ হুকুম দ্বারা বিশেষ হুকুমকে নাকচ করা যাবে না । তাছাড়া হাদীসটি মরফু’--সরাসরি রাসূলের কথা-__ হওয়ার ব্যাপারে মতপার্থক্য নিকট থেকে ইবনে উমর থেকে ‘মওকুফ’ (সাহাবীর কথা) হিসেবে বর্ণনা করেছেন।আর ইয়াহইয়া আল-হুমানী আবদুর রহমান ইবনে যায়দ থেকে মরফ্ রাসূলের আহ্কামুল_ ১/৩৯ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।