আহ্কামুল কুরআন ২৪ JULI: UG Isr Ce EE BEL 0) I ds Ee U3 CS 5: EE TE all Ball Gale Ji JL sy Mu sr : YG last ll আল্লাহ্র তা'আলা বলেছেন, নামায আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দেয়া হয়েছে। তার অর্ধেক আমার জন্যে আর অপর অর্ধেক আমার বান্দার জন্যে । আমার বান্দার জন্যে তা-ই আছে যা.সে চেয়েছে। সে যখন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন বলে, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার হাম্দ (প্রশংসা) করেছে যখন সে বলে ‘আর-রাহমান আর-রাহীম', তখন আল্লাহ বলেন £ আমার বান্দা আমাকে মর্যাদাবান করেছে বা আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। যখন সে বলে মালিক ইয়াওমিদ্দীন, তখন আল্লাহ্ বলেন--আমার বান্দা আমার নিকট সব কিছু সোপর্দ করেছে । যখন সে বলে ইয়্যাকা-না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ্ বলেন--এই কথাটি আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার । আমার বান্দা যা চেয়েছে, তা-ই সে পাবে। এর পর বান্দা ইহ্দিনাস-সিরাতাল মুস্তাকীম সূরার শেষ পর্যন্ত পড়ে, তখন আল্লাহ্ বলেন, আমার বান্দা তা-ই পাবে, যা সে চেয়েছে। এই প্রেক্ষিতে বলা যায়, বিসৃমিল্লাহ .... যদি সূরা ফাতিহার একটি আয়াত হতো, তাহলে সূরাটির আয়াতসমূহের উল্লেখে সেটিরও উল্লেখ হতো । এ থেকে প্রমাণিত হল যে, বিসমিল্লাহ.... সূরা ফাতিহার অংশ নয়। আর একথা তো সকলেরই জানা যে, উপরোদ্ধৃত হাদীসে ‘সালাত’ বা নামাযকে দুই ভাগে ভাগ করার কথা বলে সূরা ফাতিহাই বুঝিয়েছেন, আর তাকেই দুই ভাগ করার কথা বলেছেন। “বিস্মিল্লাহির রাহমানির রাহীম’ যে সূরা ফাতিহার অংশ নয়, তা তার মধ্যকার কোন আয়াত নয়, তা এ প্রেক্ষিতে অকাট্যভাবে প্রমাণিত হল। দুটি দিক দিয়ে কথাটির ব্যাখ্যা করা যায়। প্রথমত, উক্ত বিভক্তিতে তা উল্লেখ করা হয়নি । দ্বিতীয়, তা এই বিভক্তিতে থাকলে তা দুভাগে বিভক্ত হতো না । কেননা তাতে বান্দার অংশের তুলনায় আল্লাহ্র অংশ অনেক বড়। এই বিসমিল্লাহ.......... আল্লাহ্র গুণ বর্ণনা সমন্বিত । তাতে বান্দার কোন অংশই নেই। কেউ বলতে পারেন যে, তা উল্লেখ করা হয়নি এ. জন্যে যে, তাতে সূরার ‘আর-রাহমান-_ আর রাহীম’ দুবার উল্লেখ করতে হয়। জবাবে বলা যাবে, দুটি দিক দিয়ে এ কথাটি ভুল । একটি এই যে, তা যখন একটি স্বতন্ত্র আয়াত যেমন বলা হয়, তখন তার উল্লেখ একাস্তই জরুরী । তার উল্লেখ না করা যদি বৈধ হয়ে থাকে, তাহলে মূল সূরায় যে ‘আর-রাহমান, আর-রাহীম’ রয়েছে তাকে যথেষ্ট মনে করাও বৈধ হতো । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।