আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২৩৮ আমাদের জন্যে দুপ্রকারের মৃত জীব ও দুপ্রকারের রক্ত হালাল করে দেয়া হয়েছে। মৃত দুই প্রকারের জীবের মধ্যে পঙ্গপাল ও মাছ রয়েছে এবং দুই প্রকারের রক্তের মধ্যে তিল্লী ও কলিজা । আমর ইবনে দীনার জাবির থেকে ‘জায়শুল খাবৃত' ঘটনা সম্পর্কে বর্ণিত হয়েছে যে, সমুদ্র তাদের দিকে একটি মাছ নিক্ষেপ করল, তারা তা থেকে অর্ধমাসকাল ধরে আহার করে। পরে তীরা যখন মদীনায় প্রত্যাবর্তন করলেন, তখন তার সমস্ত বিবরণ নবী করীম (স)-কে জানালেন । তখন তিনি বললেন $ RE EER NE COTS EOE তোমাদের নিকট সে মাছের কোন অংশ অবশিষ্ট থেকে থাকলে তোমরা তা আমাকে খাওয়াও । নদী-সমুদ্রে মরে ভেসে উঠেনি এমন সব মাছ খাওয়া মুবাহ, এ ব্যাপারে মুসলমানদের মধ্যে কোন মতপার্থক্য নেই । পঙ্গপালও এ পর্যায়ের । কারো কারো মতে মৃত হারামকরণের আয়াতের সাধারণ ভাবধারা থেকে. আলাদা করে বিশেষভাবে চিহ্নিত করার জন্যে অপর এক আয়াতকে দলীল হিসেবে অনেকে পেশ করেছেন। সে আয়াতটি হচ্ছে £ - MLE LLL dl ie 0 Yl সমুদ্রের শিকার এবং তার থেকে পাওয়া খাদ্য তোমাদের জন্যে হালাল করে দেয়া হয়েছে তোমাদের জন্যে জীবনোপকরণ হিসেবে। এ পর্যায়ে রাসূলে করীম (স)-এর একটি হাদীসও রয়েছে। হাদীসটি সফওয়ান ইবনে সূলায়ম জরকী, সাঈদ ইবনে সালমা, মুগীরা ইবনে আবু বুরদাতার সূত্রে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। নবী করীম (স) বলেছেন $ 1A0o2g - EE Jal 30 Il a all সমুদ্রের পানি পবিত্র, তার মৃত জীব হালাল । কিন্তু এ হাদীসের সনদের সাঈদ ইবনে সালমা অজ্ঞাত-অপরিচিত ব্যক্তি । তার বর্ণিত হাদীস প্রমাণিত নয়। ইয়াহ্‌ইয়া ইবনে সাইদুল আনসারী সনদে তার বিরোধিতা করেছেন তিনি হাদীসটি মুগীরা ইবনে আবদুল্লাহ্‌ ইবনে আবূ বরদাতা তার পিতা থেকে রাসূলে করীম (স) থেকে বর্ণনা করেছেন। হাদীসের সনদে এই পার্থক্য মূল হাদীসটিকে “মুজতারাব’ বানিয়ে দেয় । আর তার বলে কোন “মুহ্‌কাম’ আয়াতকে বিশেষ কোন অর্থে গ্রহণ করা সঙ্গত নয়। ইবনে যিয়াদ ইবনে আবদুল্লাহ আল-বুকারী সুলায়মান আল-আমাশ তীর ওস্তাদগণের মাধ্যমে ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) বলেছেন $ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।