আহ্কামুল কুরআন ২৩৬ রাসূলে করীম (স)-এর এই কথাটি সম্ভবত পছন্দ-অপছন্দ পর্যায়ের । অর্থাৎ তিনি দ্বীনি অপরিহার্য কাজ ছাড়া সমুদ্রপথে চলাচল করা পছন্দ করেননি । কেননা মানুষ বৈষয়িক আনন্দ-স্কর্তির জন্যে আত্মপ্রতারিত হয়ে পড়তে পারে। তা যাতে না হয়, সেজন্যেই এ কথা । যুদ্ধ, হজ্জ ও উমরা প্রভৃতির জন্যে সমুদ্রপথে চলাচলে কোন নিষেধ নেই । কেননা এসব কাজের জন্যে সমুদ্র সফরে কোনরূপ ধোকা-প্রতারণার অবকাশ নেই । এই কাজে সমুদ্বপথে চলতে গিয়ে যদি কেউ ডুবে মরে, তাহলে সে শহীদ হবে। মালিক, উন্মে হারাম বিনতে মিলহা উম্মে সুলায়মের বোন সূত্রে হাদীস বর্ণনা করেছেন, রাসূলের করীম (স) তাদের নিকট ঘুমিয়ে পড়েছিলেন। পরে জাগ্রত হয়ে হাসতে লাগলেন জিজ্ঞাসা করলাম, হে রাসূল! আপনি হাসছেন কোন্ কারণে ? বললেন, আমি কিছু সংখ্যক লোক? কে যারা সমুদ্রে চলাচল করে--দেখতে পেয়েছি। তারা এই সমুদ্রে চলাচল করছে পরিবার বা গোত্রের বাদশাহর ন্যায় । জিজ্ঞাসা করলাম, হে রাসূল! আপনি দো‘আ করুন, আল্লাহ্ আমাকে তাদের মধ্যের একজন বানান । বললেন, হ্যা, তুমি তাদের একজন । পরে রাসূল আবার ঘুমিয়ে পড়লেন । আবার জেগে উঠলেন ও হাসতে লাগলেন। জিজ্ঞাসা করলাম, হে রাসূল! কোন্ কারণে আপনি হাসছেন ? জবাবে তিনি পূর্বানুরূপ কথা বললেন । বললাম, হে রাসূল! আপনি দো'আ করুন, আল্লাহ যেন আমাকে তাদের মধ্যের একজন বানান । বললেন £ তুমি প্রথম দিকের একজন । বিনতে মিলহানকে পরে হযরত উবাদাত ইবনে সামিত বিবাহ করেন। এ সময় সমুদ্র পথে তিনি যুদ্ধযাত্রা করেন। সঙ্গে তাকে নিয়ে গেলেন । ফিরে এলে পরে একটি গাধার পিঠে সওয়ার হতে চাইলেন। কিন্তু গাধাটি তাকে ফেলে, দিল ৷ তাতে তার ঘাড় ভেঙ্গে গেল এবং মরে গেলেন। মুহাম্মাদ ইবনে বকর, আবূ দাউদ, আবদুল ওহাব ইবনে আবদুর রহীম আল-জুয়ায়রী, : আদদে মাশকী, মারওয়ান, হিলাল ইবনে মায়মুন রমলী, ইয়ালা ইবনে শাদ্দাদ, উম্মে হারাম সূত্রে হাদীস বর্ণনা করেছেন। নবী করীম (স) বলেছেনঃ GA et ld ees sil ll SU pe ni সমুদ্রপথের যাত্রী যদি বমি করে, তাহলে সে এক শহীদের সওয়াব পাবে, আর যে ডুবে মরবে, সে দুই শহীদের সওয়াব পাবে। ১. সমুদ্রগামীদের মধ্য থেকে-- অপর বর্ণনায় আমার উম্মত থেকে যারা সমুদ্র পথে চলাচল করে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।