আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ২৩৩ আর আসমানকে বানিয়েছেন ছাদের মত। আর বৃষ্টি, উদ্ভিদ ও জীবজন্তু প্রভৃতিকে বানিয়েছেন সে সব জিনিসের মত, যা মানুষ নিজের কল্যাণ ও প্রয়োজন পূরণের জন্যে নিজের ঘরে নিয়ে আসে । তা ছাড়া তিনি এই পৃথিবীটাকে আমাদের জন্যে নিয়ন্ত্রিত করে রেখেছেন, এটিকে নরম ও মসৃণ করে বানিয়েছেন আমাদের চলাচলের জন্যে, পথ ঘাট বানিয়েছেন দুর্ল্ঘ্যকে লংঘন করার জন্যে । ঘর-বাড়ি নির্মাণের জন্যে এখানকার জিনিসপত্র, মাটি ও গাছপালা ব্যবহার করা সম্ভব করে দিয়েছেন আমাদের পক্ষে । এই ঘর-বাড়ি নির্মাণ করেই তো আমরা বৃষ্টির পানি ও রোদ্রের তাপ থেকে বাচতে পারছি, বাচতে পারছি ঠাণ্ডা ও গরম থেকে । রক্ষা পাচ্ছি শত্রুর ক্ষতিকর আচরণ ও আক্রমণ থেকে। আমরা তো যে কোন স্থানে ঘর-বাড়ি নির্মাণ করেই এই কল্যাণ অর্জন করতে পারছি । প্রস্তর, চুনা, মাটি, গাছপালা কাষ্ঠ আমরা আমাদের নানাবিধ কাজে অবাধে ব্যবহার করছি, খনির গর্ভে স্বর্ণ রৌপ্য, লৌহ, তার ইত্যাদি বহু রকমের মহামূল্য পদার্থ আমাদের উত্তোলনের অপেক্ষায় পুঞ্জীভূত করে রেখে দিয়েছেন। এর প্রতি ইঙ্গিত করেই আল্লাহ্‌ বলেছেনঃ 3 (0. ml pa) - UB Cis S3 এবং পরিমিত করে রেখেছেন সেখানে তার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী । এগুলো ছাড়াও আরও কত বিপুল পরিমাণ ও সংখ্যার জিনিস রয়েছে, যে বিষয়ে আমাদের জ্ঞান এখনও পূর্ণ হয়নি। যে সবের অশেষ কল্যাণ ভাষায় অবর্ণনীয় । এছাড়া আমাদের ও জীবজস্তুর জীবনের পরিসমাপ্তি ঘটাও অনিবার্য । এ জন্যে মৃত্যুর পরবর্তী সময়ের জন্যেও এই পৃথিবীই আশ্রয়, যেমন আশ্রয় জীবনে বেঁচে থাকা সময়ের জন্যে । আল্লাহ্‌ বলেছেন $৪ EA (YEYo : Lal) - Gals cU5i - GUS e531 Lane all আমরা কি পৃথিবীকে জীবিত ও মৃতদের সামলাতে ও আয় করে নিতে সক্ষম বানাইনি? বলেছেনঃ as Sis lie elas ns aH de LC LLS Ci (AV A401) - 2 ae Ule Ce Sled bir পৃথিবীর উপরিভাগে যা কিছু আছে আমরা সেই সবকে পৃথিবীর সৌন্দর্য ও অলংকার বানিয়েছি, যেন লোকদের মধ্যে অধিক উত্তম কাজ কে করে তার যাচাই করতে পারি । এবং পৃথিবীর উপরে যা আছে শেষ পর্যন্ত আমরা সেই সব কিছুকে একটি প্রস্তরময় মরুভূমিতে পরিণত করে দেব। তিনি উদ্ভিদ ও জত্ু-জানোয়ার যা সৃষ্টি করেছেন তা সবই স্বাদ দানকারী বানিয়েছেন, পীড়াদানকারী নয় । খাদ্যকে বিষ মিশ্রিত করে দেন নি, মিষ্টকে তিক্ত বানান নি। যেন তা আহ্‌কামুল_ ১/৩০ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।