আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২৩২ এ দুটিকে একটি নির্দিষ্ট সময়ের জন্যে । এ দুটির ধ্বংস হওয়াও অবধারিত করে দিয়েছেন, অতঃপর জীব-জন্তু ও মানুষ প্রভৃতি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। পরে এই সবের জন্যে রিযিক সৃষ্টি করেছেন, ক্ষুধা নিবৃত্ত করার ব্যবস্থা করেছেন, যেন ওরা জীবনে বেঁচে থাকতে পরে : এই রিযিক সারা জীবনের জন্যে এক সাথে দেন নি। যদি এক সাথে সারা জীবনের রিযিক পেয়ে যেত, তা হলে তারা সকল চিন্তা-ভাবনা থেকে মুক্ত হয়ে যেত । কারোরই ধার ধারতে হতো না, কারোরই রিযিক দানের অপেক্ষায় থাকতে হতো না, বরং প্রতি বছর হিসেবে খাদ্য ও রিযিক দেয়ার ব্যবস্থা করেছেন, যা সেই সময়ের জন্যে যথেষ্ট । যেন তারা অহংকারী হয়ে না উঠে৷ বরং তারা প্রতি মুহূর্তই তার প্রতি মুখাপেক্ষী ও নির্ভরশীল হয়ে থাকে সর্বাবস্থায় । কতিপয় উপায়-উপকরণ মানুষের হাতে সঁপে দিয়েছেন, এগুলোর দ্বারা তারা সাম্বাৎসরিক রিযিক উৎপাদন করতে পারে। যেন ক্ষেতে জমি চাষ ও ফসল উৎপাদন । এ থেকে যেন তারা এই চেতনা লাভ করতে পারে যে, শ্রম ও কাজের ফল আছে, তা যেমন ভালো হতে পারে, তেমনি মন্দও হতে পারে। এই জিনিসই তাদেরকে ভালো ও কল্যাণময় কাজে উদুুদ্ধ করতে পারে। যেন তার ভালো ও কল্যাণময় ফল তারা লাভ করতে পারে এবং মন্দ কাজ থেকে যেন তারা বিরত থাকে, যেন তারা খারাপ ফল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। পরে আল্লাহ্‌ তাদের জন্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, যা করা তাদের পক্ষে কখনই সম্ভব নয়। এজন্যেই উ্ধ্বলোকে মেঘের সঞ্চার করেন, পানির সংগ্রহ হয় এবং পরে তা জমিনের উপর বর্ষিত হয় প্রয়োজন অনুপাতে । এরই সাহায্যে আল্লাহ তা'আলা তাদের জন্যে সমস্ত খোরাক-পোশাকের ও অন্যান্য যাবতীয় জিনিসের ব্যবস্থা করেছেন। পানির ব্যাপারে শুধু বৃষ্টিপাতের একটা ব্যবস্থা করেই তিনি ক্ষান্ত হয়নি । তিনি পৃথিবীর বুকে অসংখ্য বিরাট গভীর পানি সঞ্চিত করা পাত্রও বানিয়েছেন সংখ্যাতীত ঝর্ণা, স্রোতধারার সৃষ্টি করেছেন। সেখান থেকে দূরে দূরে অবস্থিত জনবসতি ও ক্ষেত খামারে পানি পৌছাবার ব্যবস্থাও করেছেন। আল্লাহ্‌ নিজেই বলেছেন $ EE RL EES IEEE (Y\: Hl) - dl তুমি কি লক্ষ্য করনি যে, আল্লাহ্‌ উর্ধ্বলোক থেকে পানি বর্ষিয়েছেন। পরে সে পানি পৃথিবীর ধারা ও উৎসসমূহের মধ্যে চালিয়ে দিয়েছেন। বস্তুত আসমান থেকে বর্ষিত পানি যদি পৃথিবীতে ধরে রাখার ব্যবস্থা না হতো, তাহলে প্রয়োজনের সময় তাৎক্ষণিকভাবে যেমন তা পাওয়া যেত না, তেমনি তা চতুর্দিকে প্রবাহিত হয়ে পৃথিবীর বুকে অবস্থিত জান-মাল প্রবাহিত হয়ে যেত এবং প্রয়োজনের সময় পানি না পেয়েও ধ্বংস হয়ে যেত অনেক কিছু । এ প্রেক্ষিতেই বলতে হয়, রাববুল আলামীন অতীব বরকতওয়ালা, মহামহিম । তিনি পৃথিবীকে একটি বসতবাটির মতো বানিয়েছেন। মানুষ এখানে সর্বাবস্থায় আশ্রয় পায় । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।