আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ٥٥٣
📝 نص 📖 PDF

আহ্কামুল কুরআন ২৩১ পৃথিবীতে বিক্ষিপ্ত হয়ে থাকা জীব-জন্তু প্রাণীও আল্লাহ্রই তওহীদের প্রমাণ । প্রকার-বৈচিত্র্যও আল্লাহ্র এককত্বের প্রমাণ । জীব-জস্তু স্বতঃই সৃষ্ট হতে পারে না, নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না। কেননা সে নিজেই নব সৃষ্ট, তা হয় এখন বর্তমান আছে না হয় তা নিঃশেষ, নিশ্চিহ্ন, অস্তিত্বহীন । যে নিজে অস্তিতৃহীন, তার পক্ষে অন্য কোন জিনিসকে অস্তিত্বশীল বানানো অসম্ভব । আর তা যদি এখন বর্তমান, অস্তিত্বমান, তাহলে তা বর্তমান আছে বলে এক্ষণে তার অস্তিত্ব্দানকারীর কোন প্রয়োজন নেই । এতদ্সত্তববেও আমরা জানি, একটি জিনিস কারোর দ্বারা অস্তিত্মান হয়ে সে অন্য কোন জিনিসকে অস্তিত্শীল বানাতে পারে না । আর তার অস্তিতৃহীন অবস্থায় সেকাজ করতে সক্ষম হওয়ার কোন প্রশ্নই উঠে না। কোন জীব বা প্রাণী নিজের অংশসমূহে বাড়তির সৃষ্টি করতে পারে না। কেননা গোটাটার উদ্ভাবনের শক্তি-সামর্থ্য না থাকা অংশ বৃদ্ধিতে অক্ষম হওয়ারই প্রমাণ করে। অতএব বোঝা গেল, যিনি নবসৃষ্টিকারী, তিনিই সক্ষম, মহাবিজ্ঞানী । তার সদৃশ কেউ নেই, হতে পারে না। এসব জীব-জসত্তু-প্রাণীর উদ্ভাবক বা স্ষ্টা যদি এ সবের সদৃশ হয় কোন একটি দিক দিয়েও, তাহলে দেহ সৃষ্টির ঘটনা সঙ্ঘটিত না হওয়ার সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত । বাতাসের আবর্তন আল্লাহ্র তওহীদের প্রমাণ এভাবে যে, সমগ্র সৃষ্টিও যদি বাতাস প্রবাহিত করতে চেষ্টা চালায়, তবুও তা করতে সক্ষম হবে না। আর জানা-ই আছে, তা কখনো প্রবাহিত হয় দক্ষিণ দিক থেকে, কখনো উত্তর দিক থেকে । কখনো প্রচণ্ডভাবে, ঝড় সৃষ্টিতে, কখনো মৃদুমন্দ বেগে। এসব-ই স্রষ্টার সৃষ্টি । জানা গেল, যিনি বাতাসের এই বৈচিত্র্যময় প্রবাহের সৃষ্টি করেন, তিনি মহাশক্তির অধিকারী । তিনি বাতাস সদৃশ নন। কেননা সৃষ্ট কোন জিনিস করতে বা উদ্ভাবন করতে পারে না। এসব দলীল-প্রমাণ আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার বিবেক-বুদ্ধির অধিকারী লোকদেরকে এবং তিনি এসব বা অনুরূপ দলীল-প্রমাণের ভিত্তিতে আল্লাহ্র অস্তিত্‌ ও এককত্ব প্রমাণ করার আদেশ করেছেন। আল্লাহ তো গাছপালা-বৃক্ষলতা পানি ছাড়াই উদ্ভাবন করতে পারতেন । সেজন্যে চাষাবাদেরও কোন প্রয়োজন হতো না, জত্তু-জানোয়ার সৃষ্টি কোনরূপ যৌন সংযোজন ব্যতীতই করতে পাতেন।.কিন্তু তা সত্বেও তিনি এই নিয়মই চালু ও কার্যকর করেছেন যে, এ সবের মাধ্যমেই তা করবেন। তার উদ্দেশ্য, কেবল উপাদান-উপকরণ ও মাধ্যম হলেই কোন জিনিস উদ্ভাবিত বা সৃষ্ট হতে পারে না। সেজন্যে উদ্ভাবক ও সৃষ্টা থাকা অবশ্যম্ভাবী তবু এই পদ্ধতিতেই আল্লাহ তা'আলা তীর গোটা সৃষ্টিকে রূপ দিয়েছেন। এর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে, প্রত্যেকটি ঘটনা সজ্ঘটিত হয় আল্লাহ্র ইচ্ছায় ও জানার আওতার মধ্যে । যেন মানুষ তার বিরাটত্ব সম্পর্কে চিন্তা করে। মানুষ যখনই তার ব্যাপারে গাফিল অসতর্ক হয়ে যাবে, তখনই যেন তার ভেতর তীব্র চেতনা জাগিয়ে দেয়, যা উপেক্ষা করে চলেছে সে বিষয়ে যেন চিন্তার একটা আলোড়ন জাগিয়ে দেয়। আল্লাহ্‌ আসমান-জমিনকে দুই স্থায়ী ও দৃঢ় হয়ে থাকা জিনিস সৃষ্টি করেছেন। যে অবস্থায় সৃষ্টি করে রেখেছেন, সে অবস্থার মধ্যে কোন পরিবর্তন বা বিকৃতি আসছে না। সৃষ্টি করেছেন www.boikitab.blogspot.com

— صفحة ٢٣١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.