আহ্কামুল কুরআন ২৩০ প্রবাহিত করা হচ্ছে, তার মধ্যে এই বিন্যাস ও শৃঙ্খলা কি করে আসত ? বিন্দুগুলো মহাশূন্যে একত্রিত হয়েও বরবাদ হয়ে যেত, কোন কাজে আসত না । হয়ত তা পৃথিবীর উপর পড়ে এমন বন্যাপ্রবাহের সৃষ্টি করত, যার মুখে সবকিছু ভেসে যেত, ধ্বংস হয়ে যেত সব বাড়ি-ঘর, ফসল, বাগান । পৃথিবীর বুকে গাছ-পালা-পশু ইত্যাদি. কোন কিছুই UR EU আল্লাহ বলেছেন এ ভাষায় $ ET A জন্যে । তখন পানির প্রচণ্ড বর্ষণ হতো আকাশ থেকে, যেমন নদী সমুদ্র প্রচণ্ড বেগে প্রবাহিত হয় পৃথিবীর বুকে । তাই শূন্যে মেঘের সঞ্চার হওয়া, সেখানে পানিকে পঞ্জীভূত করা ও তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া আল্লাহর তওহীদের ও কুদরতেরই অকাট্য দলীল ৷ তিনি দেহধারী নন, নন দেহ সদৃশ ৷ কোন দেহ বা দেহধারীর পক্ষেই এ কাজ করা সম্ভব নয় । জমিনের মরে যাওয়ার পর তার পুনরুজ্জীবিত হওয়াও তওহীদেরই প্রমাণ । কেননা সমগ্র সৃষ্টিও যদি একত্রিত হয় এর কোন একটি জিনিসকে জীবিতকরণে, তবুও তারা তা করতে সক্ষম হবে না। সম্ভব হবে না তাদের দ্বারা কোন বৃক্ষলতা উৎপাদন করা । আল্লাহ পানি দ্বারা মৃত জমিন পুনরুজ্জীবিত করেন, উৎপাদন করেন নানা প্রকারের গাছপালা গুলমলতা ৷ অথচ আমরা নিশ্চিতভাবে জানি যে, এর কোন একটিও পূর্বে ছিল না। আমাদের বাস্তব পর্যবেক্ষণও তাই যে, শূন্য ধূলি-ধুসরিত মাঠে ঘাস, উদ্ভিদ, গাছপালা মাথাচাড়া দিয়ে উঠেছে একটু চিন্তা করলেই দেখা যাবে, তা এক মহাশিল্পীরই শৈল্পিক অবদান, চাকচিক্যময় কারুকার্য এক মহান কারিগরের । যিনি মহাজ্ঞানী, সুবিজ্ঞানী, তিনি অংশসমূহের পারস্পরিক সংযোজন এবং চূড়ান্ত মাত্রার সুসংবদ্ধতা সম্পন্নকরণ এক মহান সৃষ্টার অস্তিত্বের প্রমাণ, যিনি সবকিছুরই স্রষ্টা এবং তিনি এক ও একক । এটা প্রকৃতির নিজস্ব কোন কীর্তি নয় । নাস্তিকদের ধারণা বিশ্বাস একেবারেই ভিত্তিহীন । আকাশ থেকে বর্ষিত পানি অভিন্ন প্রকৃতির । জমি ও বাতাসের মধ্যেও সেই অভিন্নতা অথচ তার দরুন জমিনে উদ্ভূত গাছপালা, ফুল-ফল ও ফসল, বৃক্ষলতা বিচিত্র রঙে, বর্ণে, আকারে, স্বাদে । তা প্রকৃতির স্বাভাবিক কর্মের ফলশ্ৰুতি হলে তাতে এই বৈচিত্র্য দেখা দেয়া অসম্ভব হতো । কেননা সেজন্যে কারণও এক ও অভিন্ন হওয়া প্রয়োজন । কেননা এক ও অভিন্ন কারণ বিভিন্ন জিনিসের উদ্ভাবক হতে পারে না । প্রমাণিত হল যে, এই সবকিছু এক মহাবিজ্ঞানী কারিগরের কীর্তি । তাকে সৃষ্টি করেছেন, পরিমিত করেছেন, যদিও তা বিভিন্ন প্রকারের, বিভিন্ন স্বাদ ও গন্ধের এবং এ সবকিছুই আল্লাহ্র বান্দাগণের রিযিক এবং সেই সাথে এ সবই তার শিল্পনৈপুণ্য ও নিয়ামতের নিদর্শন। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।