আহ্কামুল কুরআন ২৩ আল-ফাতিহার অংশ গণ্য করেছেন। বলেছেন, তা এই সূরার মধ্যেরই একটি আয়াত । কিন্তু বস্রাপন্থী পাঠকগণ তা গণ্য করেন নি। আমাদের হানাফী ফিকাহ্বিদদের পক্ষ থেকে এ পর্যায়ে কোন স্পষ্ট অকাট্য মত বর্ণিত হয় নি, তা সূরা আল-ফাতিহারই একটি আয়াত তা-ও বলা হয়নি। তবে আমাদের উত্তাদ শায়খ আবুল হাসান আল-কারখী নামাযে তা উচ্চস্বরে পাঠ না করাই তীদের মত হিসেবে বর্ণনা করেছেন। এ থেকে বোঝা যায় যে, তাঁদের মতে তা সূরা আল-ফাতিহারই কোন আয়াত নয়। কেননা তা যদি তাদের মতে সুরা আল-ফাতিহারই একটি আয়াত হতো, তাহলে নামাযে তা তারা উচ্চস্বরে পড়ার নীতিই গ্রহণ করতেন, যেমন সূরার অন্যান্য আয়াত পাঠ করা হয়৷ ইমাম শাফিয়ীর মতে তা সূরা ফাতিহারই একটি আয়াত । তাই তা পাঠ করা না হলে নামায আবার পড়তে হবে বলে মত প্রকাশ করেছেন। এ দুটি মতের কোন একটিকে সহীহ্ বলে ঘোষণা করা মূর্খতা ও প্রচ্ছন্নতা আরোপ মাত্র । এ বিষয়ে পরে আলোচনা করা যাবে, ইনশা আল্লাহ্ ৷ বিসমিল্লাহ্ প্রত্যেকটি সূরার প্রথমেই উল্লেখ্য কিনা আবূ বকর বলেছেন, বিসমিল্লাহ প্রত্যেকটি সূরার শুরুতে উল্লেখ্য কোন আয়াত কিনা--এ পর্যায়েও মনীষীদের বিভিন্ন মত রয়েছে। এই মাত্র আমরা বলে এসেছি যে, আমাদের হানাফী মনীষীদের যেহেতু তা নামাযে উচ্চস্বরে পড়ার নীতি গৃহীত হয়নি, তাই তা প্রত্যেকটি সূরার শুরুতে উল্লেখ্য কোন আয়াতও নয়। আর তা যখন সুরা ফাতিহার অংশ নয়, তাই অন্যান্য সূরার ব্যাপারেও সেই কথা । অন্যান্যের মতে তা সূরা ফাতিহার অংশ নয় বটে তবে তা সূরা আল-ফাতিহার শুরুতে উল্লেখ্য আয়াত ৷ কিন্তু ইমাম শাফিয়ীর মত হল--তা প্রতিটি সূরার অংশ একটি আয়াত । তবে তার পূর্বে এ ধরনের মত অন্য কেউ দেন নি। কেননা পূর্বগামীদের মধ্যে এ নিয়ে মতভেদ রয়েছে যে, তা সূরা ফাতিহার আয়াত কিনা। তাকে সব কয়টি সূরার আয়াত কেউ-ই মনে করেন নি। তা যে সূরা ফাতিহার আয়াত নয়, একটি হাদীস থেকে তার প্রমাণ পাওয়া যায় ৷ হাদীসটি সুফিয়ান ইবনে উয়ায়না, তিনি আলা ইবনে আবদুর রহমান থেকে, তিনি তার পিতার নিকট থেকে এবং তিনি হযরত আবু হুরায়রা (রা)-এর নিকট থেকে বৰ্ণনা করেছেন । হাদীসটি হল নবী করীম (স) বলেছেন $ OE A ELAS NE : JG 30 Jl bs sal sil ie Cr Al: JG Bly soe SE: tin JG. Cll dil JUG lls sre se 5 sls SIU. al www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।