আহ্কামুল কুরআন ২২৯ বিষয়ে জ্ঞানবান, চিরঞ্জীব, তেমনি এর কোন একটি দিক দিয়েও তীর সাথে কারোরই সাদৃশ্য নেই, সমকক্ষতা নেই । কেননা অবয়বসমূহ স্বতঃই এই কাজ করতে সক্ষম নয়। এজন্যেই আল্লাহ নিজে পানিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন তার বুকে নৌকা-জাহাজ বহন ও চলাচল করার জন্যে । বাতাসকে নিয়ন্ত্রণ করেছেন তাকে প্রবহমান বানাবার জন্যে, সৃষ্টিকুলের প্রতি সার্বিক কল্যাণ বহন করে নেয়ার জন্যে আল্লাহ্র একত্ব সম্পর্কে তাদেরকে অবহিত করার জন্যে, তার নিয়ামতের বিরাটত্ব ও বিপুলতা প্রদর্শনের জন্যে । জানতে পারে যে, তাদের স্রষ্টা তাদের জন্যে এই তুলনাহীন নিয়ামতের ব্যবস্থা করেছেন, যেন তারা তার শোকর করে তার এই নিয়ামত পেয়ে এবং শেষে মহাশাস্তির ঘরে চিরন্তন সওয়াব পাওয়ার অধিকারী হয়। আবু বকর বলেছেন, আল্লাহ্র পানি বর্ষণ ব্যবস্থাও আল্লাহ্র তওহীদের অকাট্য প্রমাণ । প্রত্যেক বিবেক-বুদ্ধি সম্পন্ন সৃষ্টি জানে যে, পানির প্রকৃতিই হচ্ছে অবতরণ ও স্রোত প্রবাহ সৃষ্টি । পানি নিম্নদেশ থেকে উর্ধ্বলোকে উত্তোলিত হচ্ছে। তা সম্ভব হচ্ছে একজন কর্তার কীর্তি হিসেবে কাজেই মেঘে পানির পু্ধীভূত হয়ে থাকার অর্থ হয় তা নতুন সৃষ্টি, মেঘের মধ্যে নতুন করে পানি একত্র হয়েছে অথবা তা পানির পাত্র পৃথিবী ও তার সমুদ্রসমূহ থেকে উত্থিত হয়েছে। এর যেটাই হোক, একজন মহান সুষ্টার অস্তিত্বেরই প্রমাণ করে। সে সষ্টা কোন কাজেই অক্ষম নন। পানি (বাষ্পাকারে) উর্ধ্বে তোলা এবং মেঘের মধ্যে তা অপ্রবাহিত অবস্থায় ধরে রাখা এবং যে সব স্থানে তার বর্ষণ ঘটানোর ইচ্ছা সেসব স্থানে বাতাসের সাহায্যে তা পৌছানো আল্লাহ্র তওহীদের অকাট্য প্রমাণ । এই কুদরত কেবল তারই আছে । তিনিই মেঘকে পানি সম্বলিত এবং বাতাসকে পানির চালক বানিয়েছেন। তার ফলেই তা এক স্থান থেকে ভিন্নতর স্থানে স্থানান্তরিত হতে পারছে। তার কল্যাণ সর্বত্র ছড়িয়ে দেয়া ও ব্যাপক করাই তার উদ্দেশ্য । যেমন আল্লাহ্ বলেছেন ৪ 0 Le) CD 2231 dl Cdl Gs Ol 192 Sl (VV: oul) peeiiil pee Cdl ie US ওরা কি লক্ষ্য করে না, আমরাই পানি বন্ধ্যা জমিনের দিকে চালিয়ে নিই । পরে তার দ্বারা আমরা কৃষি ফসল উৎপাদন করি । তা-ই খায় তাদের চতুষ্পদ জত এবং তারা নিজেরা । মেঘ থেকে পানি বিন্দু বিন্দু করে বর্ষিত হয়। শুন্যলোকে একটি বিন্দু অপর বিন্দুর সাথে মিলেমিশে একত্রিত হয়ে যায় না। তা-ও এই বাতাসের গতিশীলতার কারণে । ফলে প্রত্যেকটি ফৌটা তার জন্যে নির্দিষ্ট স্থানে পতিত হতে পারে। এই গোটা ব্যাপার যদি এক মহাশক্তিশালী মহাবিজ্ঞানী মহা ব্যবস্থাপক দ্বারা ব্যবস্থিত ও পরিচালিত না হতো, তাহলে এ কাজটি এত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হতে পারত না । পানির বিপুলতা কি করে মেঘের মধ্যে সঞ্চারিত হতে পারত ? এই ব্যবস্থা ও পদ্ধতিতেই বড় বড় প্রবাহ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।