আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২২৮ প্রমাণ করে। অতএব রাত্র-দিনের সৃষ্টা যিনি, তিনিই আল্লাহ কেননা আল্লাহ ছাড়া কেউ রাত্র আনতে পারে না, পারে না তার অবসান ঘটাতে ৷ দিনের ব্যাপারও তাই । এই রাত্র দিন আল্লাহ সদৃশ নয়। এ দুটি তো আল্লাহ্‌র সৃষ্টি । আর সৃষ্টি কখনই সৃষ্টা সদৃশ হয় না। নির্মাতা হয় না নির্মিতের সদৃশ, লেখক হয় না তার লেখার সদৃশ । অপর দিক দিয়ে সৃষ্টি যদি স্রষ্টা সদৃশ হয়, তাহলে সষ্টা সৃষ্টির মতই নব-অস্তিত্বমান হয়ে পড়ে । তাহলে স্রষ্টা সৃষ্টির তুলনায় উত্তম হতে পারে না। তাহলে অবয়ব ও রাত্র দিনের সৃষ্টা যে সকলের পূর্ববর্তী, তা সত্যনিষ্ঠ হয় না । তাহলে সৃষ্টা সৃষ্টির মত নয়, একথাই সত্য । এ কথা প্রমাণ করে যে, এ সবের উদ্ভাবক ও স্ষ্টাকে বাদ দিয়ে এগুলোর অস্তিত্‌ কল্পনা করা যায় না। এ-ও প্রমাণিত হয় যে, সৃষ্টা ও উদ্ভাবন চিরঞ্জীব । কেননা চিরঞ্জীব স্রষ্টা ছাড়া অন্য কারোর দ্বারা সৃষ্টিকর্ম অনুষ্ঠিত হতে পারে না। এ থেকে এ-ও প্রমাণিত হয় যে, স্রষ্টা ও উদ্ভাবক সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী কেননা সুদৃঢ়, সুষ্ঠু, সুনিপুণ, সুসংবদ্ধ কোন কাজ তার দ্বারাই কার্যকর হতে পারে, যে সে বিষয়ে পুরোপুরি জ্ঞানবান এবং জ্ঞানবান ছিলেন এ সবের অস্তিত্ব দানের পূর্বেই । অন্যথায় রাত্র-দিনের আবর্তন অব্যাহতভাবে ও একই নিয়মে কার্যকর হতে পারত না । বছর কালের পুরো সময় ধরে রাত্র দিন দৈর্ঘ্যে ও স্বল্পতায় বাড়তি ও কমতিতে একই অব্যাহত ধারায় হচ্ছে, তাতে কোনরূপ পার্থক্য কখনই হয় না। এ তত্ত্ব প্রমাণ করে যে, রাত্র-দিনের উদ্ভাবক বা স্রষ্টা তা করতে সক্ষম, সেই সাথে প্রয়োজনীয় জ্ঞানেরও পূর্ণ অধিকারী ৷ অন্যথায় তার দ্বারা এর কোন একটি কাজও সম্পন্ন হতে পারত না । প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী না হলে তার কাজ সুষ্ঠু সুনিপুণ হতে পারত না। নদী-সমুদ্রে চলাচলকারী নৌকা-জাহাজও. আল্লাহ্র তওহীদের প্রমাণ । কেননা এটা জানা কথা যে, মৌল উপাদান পরস্পর মিলিত হলেই পানির ন্যায় তরল প্রবহমান জিনিস--যা নৌকা-জাহাজকে নিজের বুকের উপর ভাসিয়ে রাখতে পারে--অস্তিত্বশীল হতে পারে না । বাতাসের প্রবাহও অনুকূল হতে পারে না নৌকা-জাহাজের জন্যে । বাতাস প্রবহমান না হলে নৌকা-জাহাজ পানির উপর ভাসমান-স্থির অচল হয়ে পড়ে থাকত ৷” কোন একটা সৃষ্টির পক্ষেও চলাচল করা ও স্থানান্তরিত হওয়া সম্ভবপর হতো না। যেমন অপর আয়াতে বলা হয়েছে £ (Y: ssl). 4b se ly) slik =x Li ec) Cs ul আল্লাহ চাইলে তিনি বাতাসকে স্ত্ধ-নিশ্চল করে দেবেন। তখন তা তার পৃষ্ঠের উপর স্থির দাড়ানো অবস্থায় পড়ে থাকবে । আল্লাহ তা‘আলাই পানিকে নিয়ন্ত্রণ করেন নৌকা-জাহাজ বুকে ধারণের জন্যে, তিনিই সেই বাতাসকে তার নিজ নিয়ন্ত্রণে রেখে চলমান করেন। এ ঘটনা আল্লাহ্র তওহীদ প্রমাণের অত্যন্ত বড় দলীল । তা প্রমাণ করে, তিনি যেমন অনাদি সর্বক্ষমতা সম্পন্ন, সর্ব ১. এটা যন্ত্রযুগের পূর্বে কথা । বোঝা যায়, তখনও যন্ত্র আবিষ্কৃত হয়নি৷ যন্ত্রযুগে এ আয়াতের ব্যাখ্যা ভিন্নভাবে দেয়া প্রয়োজন-- অনুবাদক । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।