আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২২৭ শেষাংশে বলা হয়েছে sl pl os5 ‘বিবেকবান লোকদের জন্যে বহু ও বিপুল নিদৰ্শন রয়েছে।' অর্থাৎ আল্লাহ সৃষ্টিকুলকে দীড় করেছেন, যেন এসবকে প্রমাণ হিসেবে পেশ করা হয় এবং এগুলোর মাধ্যমে আল্লাহ্‌র পরিচিতি ও তওহীদ স্পষ্ট করে তোলা হয়। আর তার সদৃশ, সমতুল্য বা সমকক্ষ কেউ নেই, কিছুই নেই --একথা প্রচার করা হয়। যারা মনে করে, আল্লাহ্‌কে শুধু সংবাদের মাধ্যমেই চেনা যায়, আল্লাহ্‌কে চিনবার ব্যাপারে জ্ঞান-বুদ্ধি-বিবেকের কোন ভূমিকা নেই, তাদের কথার বাতুলতা ও অযৌক্তিকতাও উক্ত আয়াত দ্বারাই প্রমাণিত হয়। আসমান-জমিন আল্লাহ্র অস্তিত্ব তওহীদের অকাট্য প্রমাণ হয় এভাবে যে, আমাদের উর্ধ্বদেশে কোনরূপ স্তম্ভ বা খুঁটি ছাড়া আসমানের দাড়িয়ে ও টিকে থাকা সম্ভব হচ্ছে কেবলমাত্র আল্লাহ্র কুদতে।তা যেমন বিরাট বিশাল, তেমনি বিস্তীর্ণ ও ভারী। অনস্তকাল ধরে তা উর্ধে স্থায়ী ও অব্যাহতভাবে রয়েছে। জমিন অর্থাৎ পৃথিবী তো আমাদের পায়ের তলে অনন্তকাল ধরে রয়েছে। অথচ আমরা জানি, এর প্রত্যেকটিরই একটা শেষ আছে। একই সময় তা বর্তমান আছে বটে তবে তা বাড়তি কমতির সন্তাব্যতাময়। আমরা এ-ও জানি যে, সমগ্র সৃষ্টিকুলও যদি একত্র হয়ে একটি প্রস্তর মহাশূন্যে ঝুলিয়ে রাখতে চেষ্টা করে কোন স্তম্ভ ছাড়াই, তাহলে তা করতে তারা কখনই সক্ষম হবে না। এ থেকে প্রমাণিত হল যে, উর্দ্বলোকে যা কিছু আছে তার প্রত্যেকটিকে উর্ধ্বে রক্ষাকারী একজন আছেন। তিনিই কোন স্তম্ভ ছাড়াই আসমান উর্ধ্বে রেখেছেন, তিনিই জমিনকেও রেখেছেন কোন ভিত্তি ছাড়া । আর এই যুক্তি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলার অস্তিত্ব প্রমাণ করে। দ্বিতীয় -_এ-ও প্রমাণিত হয় যে, তিনি দেহ সদৃশ নন । তিনি মহাশক্তিমান, কোন কিছুই তাঁকে অক্ষম বা পরাভূত করতে পারে না। কোন শরীরী জিনিসই তা করতে পারে না। এ যখন সত্য, তখন প্রমাণিত হল যে, তিনি দেহ উদ্ভাবন ও নবসৃষ্টির ক্ষমতাবান ৷ কেননা দেহ ও অবয়বসমূহের সৃষ্টি ও উদ্ভাবন তার বিরাটত্ব সত্ত্বেও তাকে কায়েম রাখা অক্ষেপা অধিক দূরবর্তী কাজ নয়। তার ঘনত্ব কোন পাত্র বা ভিত্তি ছাড়াই গড়ে তোলা কেবল তার পক্ষেই সম্ভব হয়েছে। অপর দিক দিয়ে তা প্রমাণ করে, এই সৃষ্টিলোকের প্রত্যেকটিই নবতর সৃষ্টি । সে গুলোর পরস্পর বিপরীত অবস্থার সম্মুখীন হওয়ার বৈধতা নিষিদ্ধ নয় । আর এসব জিনিসই নবতর সৃষ্টি । এক সময়ে এগুলো ছিল না, পরে অস্তিত্মান হয়েছে। আর যা পূর্বে ছিল না এখন আছে, তা-ই নব সৃষ্টি । এ থেকে প্রমাণিত হল যে, এই সমগ্র বিশ্বলোক নবোস্তাবিত, নতুন সৃষ্টি । আর সে জন্যে সনষ্টা অবশ্যম্ভাবী । যেম্‌ন.কোন নির্মাণ কাজের জন্যে নির্মাতার প্রয়োজন। কোন লেখার জন্যে লেখকের প্রয়োজন । কোন প্রতিক্রিয়ার জন্যে ক্রিয়ার প্রয়োজন ৷ এ থেকে প্রমাণিত হল যে, এই আসমান-জমিন এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে, তা সবই আল্লাহ্র (অস্তিত্ব ও তওহীদের) নিদর্শন । তার প্রত্যেকটিই আল্লাহ্র অস্তিত্ব প্রমাণ করে। রাত্র ও দিনের আবর্তন--একটির পর অপরটির আগমন-নির্গমনও আল্লাহ্র অস্তিত্ব ও এককত্ব প্রমাণ করে। একটি যখন চোখের সন্মুখে অস্তিত্বমান, অপরটি তখন অপসৃত অনুপস্থিত । পূৰ্বটির অবসানে দ্বিতীয়টির বিস্তৃতি । এ কাজ একজন পরিচালকের প্রয়োজন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।