আহ্কামুল কুরআন ২২৬ যদি বলা হয়, আবুল আলীয়া থেকে বর্ণিত হয়েছে, আয়াতটির তাৎপর্য হচ্ছে, লোকেরা কাফিরদেরকে অভিশাপ দেবে কিয়ামতের দিন । যেমন অপর আয়াতে বলা হয়েছে ৪ - Lax sax ols 2 MA AS Ll EE অতঃপর কিয়ামতের দিন তোমাদের কতক লোক অপর কতক লোককে অস্বীকার (বা কাফির বলে অভিহিত) করবে এবং তোমাদের কতক লোক অপর কতকের উপর অভিশাপ বর্ষণ করবে। জবাবে বলা যাবে, ‘কেবল কিয়ামতের দিন অভিশাপ করা হবে' বলার কোন দলীল নেই । এটা বিনা দলীলের কথা । আয়াত অনুযায়ী কাফিররা এই .দুনিয়ায়ই আল্লাহ্ ও ফেরেশতাদের অভিশাপ পাওয়ার উপযুক্ত, তেমনি জনগণের অভিশাপও ৷ যে লোক ধারণা করে যে, মানুষ তাদের উপর অভিশাপ বর্ষণ করবে সে বিষয়ে আল্লাহ খবর দিয়েছেন। এই কারণে তার ধারণা অস্পষ্ট হয়ে পড়েছে। আসলে ব্যাপার তা নয়। বরং এ খবর দানটা হচ্ছে লোকদের অভিশাপ পাওয়ার জন্যে তাদের উপযুক্ত হওয়ার । তারা কার্যত অভিশাপ বর্ষণ করুক আর না-ই করুক । আল্লাহ্র কথা £ “২1, 1 4| ‘তোমাদের ইলাহ মাত্র একজন ইলাহ'। আল্লাহ নিজেই তার নিজের পরিচয় দিয়েছেন এ আয়াতাংশে ৷ জানিয়ে দিয়েছেন যে, তিনি এক ও একক । ব্যবহৃত শব্দ এই তাৎপৰ্য উপস্থাপিত করছে যে, তিনি এক ও একক, তার দৃষ্টান্ত কিছু নেই৷ তীর সদৃশও কেউ নেই । তার সমান কেউ নেই কোন একটি দিক দিয়েও । এই কারণে তিনি এক ও একক, এই গুণে অভিষিক্ত হওয়ার যোগ্য । অন্য কারোরই এ গুণ নেই, এ গুণ পাওয়ার যোগ্যতাও নেই । এই দিক দিয়ে তিনি একাই ইবাদত পাওয়ার অধিকারী । তাকে ইলাহ-উলুহিয়াত-এর গুণে ভূষিত করাই বাঞ্চনীয় । এই ক্ষেত্রে তীর সাথে কেউ-ই শরীক হতে পারে না। অনুরূপভাবে তিনি এক ও একক সর্ব দিক দিয়ে, সর্বতোভাবে । উলুহিয়াতকে খণ্ডে খণ্ডে ভাগ করা সম্ভবও নয়, বাঞ্চনীয়ও নয়। কেননা যাকে অংশে বা খণ্ডে বিভক্ত করা যায় বা করা সঙ্গত বিবেচিত হয়, সে প্রকৃত পক্ষেই এক ও একক হতে পারেনা । তিনি সত্তার দিক দিয়েও এক ৷ তিনি-ই সকলের আগে (যখন কেউ বা কিছু ছিল না, তখন তিনি ছিলেন) তিনি অনাদি অনন্ত, সম্পূর্ণ স্বতন্ত্র অনাদি হওয়ার দিক দিয়ে । তিনি ছাড়া তার সঙ্গে কেউ ছিল না । আয়াতে তিনি নিজেই নিজের এসব গুণের উল্লেখ করেছেন। উল্লিখিত সর্বদিক দিয়েই তিনি ইলাহ্ এক ও একক ৷ আল্লাহ্র কথা £$ পু Ld og EEL ad PE at NE Fa o 58, « els Jbl SSE 219 Sd SE 2 Ll এ আয়াতটিতে আল্লাহ্র অস্তিত্ ও একত্বের বহু কয়টি প্রমাণের উল্লেখ রয়েছে। তীর সুদৃশ, তার দৃষ্টান্ত কেউ নেই, কিছুই নয়। এ আয়াতের দলীলসমূহ পেশ করে আল্লাহ্র তওহীদ প্রমাণ করা আমাদের জন্যে কর্তব্য করে দেয়া হয়েছে। কেননা আয়াতের www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।