আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ২২০ ইবরাহীম (আ) যখন হজ্জের অনুষ্ঠানাদি জানতে পেরেছিলেন এবং সেই প্রসঙ্গে সাফা-মারওয়ার মধ্যে সাঈ করছিলেন, তখন এই সাঈর স্থানে শয়তান তার সামনে এসে দীাড়িয়েছিল । তাকে দেখে ইবরাহীম (আ) দ্রুত দৌড়িয়ে শয়তানকে অতিক্রম করে গিয়েছিলেন। এখানে দ্রুত দৌড়ানোর এ-ই ছিল এঁতিহাসিক কারণ । এখানে তা সুন্নাত ৷ এর দৃষ্টান্ত আরও রয়েছে। যেমন আমরা বলেছি, সাফা-মারওয়ার মাঝে সাঈর ক্ষেত্রে উপত্যকা-গর্ভে ‘রমল’ করার ব্যাপারটি মুসলিম উন্মতের নিকট একটি এঁতিহ্যের ব্যাপার । মুখের কথা ও বাস্তব কাজের মাধ্যমে তা বংশানুক্রমিকভাবে চলে এসেছে নবী করীম '(স) নিজেও এই কাজ করেছেন। এ ব্যাপারে বিভিন্ন মতের কোন অবকাশ নেই । যা কিছু মতপার্থক্য তা শুধু তার সুন্নাত হওয়ার ব্যাপারে --যা পরবর্তীতে হয়েছে। কার্যত তার এ অব্যাহতভাবে চলে আসা থেকে প্রমাণিত হয় যে, তা এখনও চালু রয়েছে এবং থাকবে, এ পর্যায়ের দলীলাদি আমরা পূর্বেই উল্লেখ করেছি। আরোহী অবস্থায় তওয়াফ আবূ বকর বলেছেন, আরোহী থাকা অবস্থায় তওয়াফ করা পর্যায়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। হানাফী মাযহাবের ফিকাহবিদগণ তা জায়েয মনে করেন নি। তবে ওযরের দরুন হলে ভিন্ন কথা । আবুত তুফায়ল বলেছেন, তিনি ইবনে আব্বাস (রা)-কে বললেন $ আপনার জনগণ মনে করেন, সাফা-মারওয়ার মধ্যে জস্তুর পিঠে সওয়ার হয়ে তওয়াফ করা সুন্নাত এবং রাসূলে করীম (স) নিজে তা করেছেন। তখন ইবনে আব্বাস বলেছেন, হয়া, তীরা যা বলেছেন, তা সত্যও যেমন, তেমনি মিথ্যাও । রাসূলে করীম (স) তা করেছেন। কেননা তিনি ছিলেন এমন যে, তাকে কেউ ধরে চালাতে পারত না । কিন্তু তা সুন্নাত নয়। উরওয়া ইবনুয যুবায়র জয়নব বিনতে আবূ সালমা উম্মে সালমা সূত্রে বর্ণনা করেছেন, তিনি রাসূলে করীম (স)-এর নিকট অভিযোগ করলেন যে, আমি তো অসুস্থ, তওয়াফ করব কিভাবে ? রাসূলে করীম (স) বললেন, লোকদের ছাড়িয়ে জস্তুযানে সওয়ার হয়ে তুমি তওয়াফ করবে । অথচ উরওয়া যখন লোকদেরকে জন্তুর পিঠে সওয়ার হয়ে তওয়াফ করতে দেখতেন,তখন তাদেরকে তা করতে নিষেধ করতেন। তখন লোকেরা রোগাক্রান্ত হওয়ার বাহানা করত । তা শুনে তিনি বলতেন, ওরা ব্যর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইবনে আবূ মুলাইকা হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন --সাফা-মারওয়ায় সাঈ করতে হয়; কিন্তু তা সওয়ার হয়ে করা আমি অপছন্দ করি। হজ্জ ও উমরা করা থেকে এ জিনিসই আমাকে বিরত রেখেছে। ইয়াষীদ ইবনে আবু যিয়াদ ইকরামার সূত্রে ইবনে আব্বাসের এই কথাটি বর্ণনা করেছেন নবী করীম (স) অসুস্থ অবস্থায় আসলেন এবং তীর উটের উপর সওয়ার হয়েই তওয়াফ করলেন । তীর সঙ্গে ছিলেন মহজন । তিনি যখনই হাজরে আসওয়াদের নিকটে পৌছতেন, তাকে চুম্বন করতেন। শেষ পর্যন্ত তিনি যখন তওয়াফ শেষ করলেন, তখন উটটিকে বসিয়ে নেমে পড়লেন এবং দু রাক'আত নামায পড়লেন। উপত্যকা-গর্ভে দৌড়ানো সাফা-মারওয়ার তওয়াফের সুন্নাত -_-যেমন পূর্বে বিস্তারিত বলেছি__একথা যখন প্রমাণিত, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।