আহ্কাষূল কুরআন ২১৯ ওয়াজিব মনে করা ব্যবহৃত শব্দের বাহ্যিক অর্থের পরিপন্থী নয় । যদিও প্রত্যক্ষভাবে সেই কথাই বলে না। আয়াতটি ছাড়া অন্য দলীল দ্বারা কিন্তু তা ওয়াজিব প্রমাণিত হয়। সে দলীলের উল্লেখ ইতিপূর্বেই আমরা করেছি। উপত্যকার গর্ভে দ্রুত দৌড়ানোর ব্যাপারে মনীষিগণ বিভিন্ন মত দিয়েছেন। নবী করীম (স) থেকে এ পর্যায়ে বিভিন্ন বর্ণনাও পাওয়া গেছে। আমাদের হানাফী মাযহাবে এই ‘দ্রুত দৌড়ানো’ মসনুন অর্থাৎ সুন্নাত । তা ত্যাগ করা বাঞ্চনীয় নয়। যেমন তওয়াফে ‘রমল’ করা । জাফর ইবনে মুহাম্মাদ, তার পিতা-জাবির সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স) যে মুহূর্তে তার দুই পা এই উপত্যকায় রাখলেন, অমনি দৌড়াতে লাগলেন এবং. দৌড়ানো অবস্থায়ই তা অতিক্ৰম করে গেলেন। সুফিয়ান ইবনে উয়াইনা সাদকা থেকে বর্ণনা করেছেন, বলেছেন--ইবনে উমর (রা)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি নবী করীম (স)-কে সাফা-মারওয়ার মাঝে ‘রমল' করতে দেখেছেন ? বললেন, হ্যা, তিনি লোকদের পরিবেষ্টনে ছিলেন। তখন সকলেই ‘রমল' করলেন । তাদের সকলকে ‘রমল’ করা ছাড়া আর তো কিছু করতে দেখিনি ৷ নাফে বলেছেন, ইবনে উমর উপত্যকার গর্ভে দ্রুত দৌড়াচ্ছিলেন। মসরুক বর্ণনা করেছেন, আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) উপত্যকার গর্ভে দ্রুত দৌড়েছেন। আতা ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যার ইচ্ছা মক্কার প্রবাহের স্থানে সাঈ করবে আর যার ইচ্ছা হবে না সে সাঈ করবে না। এ কথা বলে তিনি উপত্যকা গর্ভে ‘রমল' করাই বুঝিয়েছেন সাঈদ ইবনে যুবায়র বর্ণনা করেছেন, আমি ইবনে উমরকে সাফা ও মারওয়ার মাঝে হেঁটে চলতে দেখেছি বলেছেন, তুমি যদি ধীরে চলতে চাও, তা পার। কেননা আমি রাসূলে করীম (স)-কে ধীরে চলতে দেখেছি । আর যদি দ্রুত দৌড়াতে চাও, তবে তাও পার । কেননা আমি রাসূলে করীম (স)-কে দ্রুত দৌড়াতেও দেখেছি । আমর আতা ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, নবী করীম (স) সাফা-মারওয়ার মাঝে মুশরিকদেরকে তার শক্তি দেখাবার জন্যে দৌড়িয়েছেন। পরে আমি ইবনে আব্বাসের নিকট উপস্থিত হলাম । তখন তিনি বললেন, নবী করীম (স) উপত্যকাগর্তে দৌড়িয়েছেন। যে কারণে তিনি তা করেছিলেন, তারও উল্লেখ করেছেন। আর তা হচ্ছে নিজেদের দৃঢ়তা, বলিষ্ঠতা ও শক্তি মুশরিকদেরকে দেখানো । তার কাজটি এই কারণের সাথে সংশ্লিষ্ট হলেও তা সুন্নাত হতে কোন বাধা নেই । যদিও সে কারণ এখন আর অবশিষ্ট নেই । তওয়াফে ‘রমল’ করা পর্যায়েও আমরা এ কথাই ইতিপূর্বে বলেছি । এরও উল্লেখ করেছি যে, জম্রায় প্রস্তর নিক্ষেপের কারণ ছিল -- ইবরাহীম (আ) ইবলীসের প্রতি তা নিক্ষেপ করেছিলেন, যনযন মেনাতে ইবলীস তার পথে বাধা দিতে এসেছিল । পরে সেটাই সুন্নাত হয়ে দাড়ায় । অনুরূপভাবে উপত্যকা গর্ভে ‘রমল’ করার কারণ ছিল, হাজেরা যখন তার পুত্র ইসমাঈলের জন্যে পানির সন্ধান করেছিলেন এবং সেজন্যে তিনি সাফা-মারওয়ার মাঝে বারবার উঠা-নামা করছিলেন, যখন তিনি উপত্যকা গর্ভে নেমে আসতেন, তখন বাচ্চাকে তিনি দেখতে পেতেন না বলে খুব দ্রুত দোৌড়িয়ে পর্বতের উপরে উঠে যেতেন। আবুত তুফায়ল ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।