আহকামুল কুরআন ২১৭ বাহ্যত তা যে কোন সাঈ হতে পারে। কাবার তওয়াফকালে যে ‘রমল’ করা হয়, তা-ও সাঈ। একই কথার ঞ্ুনরাবৃত্তি করা ওয়াজিব--তার কোন প্রমাণ নেই । অতএব পূর্বোদ্ধৃত হাদীসসমূহ সাঈ করা ওয়াজিব প্রমাণ করে। কেননা তা এমন সুন্নাত, যা কখনই ত্যাগ করা উচিত নয় -_-আর যদি কেউ তা না করে, তাহলে একটি জন্তু যবেহ করা তার ক্ষতি পূরণকারী হবে না, তারও কোন প্রমাণ নেই । বরং দলীল তো এই পাওয়া গেছে যে, সে সাঈ করা না হলে তা ক্ষতিপূরণ হিসেবে পশু যবেহ করতে হবে তার পরিবারবর্গের নিকট ফিরে আসা পর্যন্তকার সময়ের মধ্যে । ইহরাম বাধার পরবর্তী যাবতীয় কাজ আঞ্জাম দিয়ে ‘হালাল’ হয়ে যাওয়ার পরও সাঈ করা জায়েয, এ বিষয়ে আগের কালের ফিকাহ্বিদগণ সম্পূর্ণ একমত । যেমন 'রমি' (পাথর নিক্ষপণ) করা সহীহ্ । সফর-তওয়াফ করাও যেতে পারে। অতএব সাঈ না করে থাকলে পশু যবেহ করবে তার বিকল্প হিসেবে । যদি বলা হয়, ‘হালাল’ হওয়ার পরও যিয়ারত, তওয়াফ করা যায়; কিন্তু পশু যবেহ করা তার বিকল্প হয় না কেন? জবাবে বলা যাবে, ব্যাপার তা নয়। কেননা যিয়ারত তওয়াফ না করা পর্যন্ত ইহরাম বাধা অবস্থায় থাকা ওয়াজিব । তওয়াফ করা হয়ে গেলে সবকিছু তার জন্যে হালাল হয়ে যাৰে। এ ব্যাপারে ফিকাহবিদদের মধ্যে কোন মতপার্থক্য নেই । সাঈ না করা হলেও ইহ্রাম বাধা অবস্থায়ই থাকতে হবে--এমন কোন কথা নেই । যেমন '‘রমি' ও তওয়াফে সদর । যদি কেউ বলে, ইমাম শাফেয়ী বলেছেন, যিয়ারত তওয়াফ করা হলেই স্ত্রী ব্যবহার হালাল হয়ে যায় না সাফা-মারওয়ার মাঝে সাঈ করা পর্যন্ত তা হারাম থাকবে। এর জবাবে বলা যাবে, প্রাথমিক যুগের তাবেয়ী এবং তাদের পরবর্তী বুযুর্গ ফিকাহবিদগণ এ বিষয়ে একমত যে, কাবা ঘরের তওয়াফ হয়ে গেলেই স্ত্রী গহণ হালাল হতে পারে। কেননা তারা মস্তক মুগুনের পরবর্তী কাজের ব্যাপারে তিনটি কথায় বিভক্ত । কিছু লোক বলেছেন, কাবা ঘরের তওয়াফ না হওয়া পর্যন্ত ভালো পোশাক পরা, শিকার করা ও সুগন্ধি ব্যবহার করা হারাম থাকবে । উমর ইবনুল খাত্তাব বলেছেন £ হ্যা, তখন পর্যন্ত স্ত্রী গ্ৃহণ ও সুগন্ধির ব্যবহার হারাম থাকবে। ইবনে উমর প্রমুখ বলেছেন, তওয়াফ না করা পর্যন্ত শুধু স্ত্রী ব্যবহার হারাম থাকবে প্রাচীনকালীন ফিকাহবিদগণ এ ব্যাপারে একমত যে, শুধু কাবা ঘরের তওয়াফ হলেই স্ত্রী হালাল হবে। সাফা-মারওয়ার মধ্যকার সাঈ ছাড়া-ই ৷ কেননা এ সাঈ তো কাবার তওয়াফের আনুসঙ্গিক কাজ হিসেবেই করা হয়। কেননা যার জন্যে তওয়াফ ফরয নয়, তার সাঈ করাও জরুরী নয় । পাহাড়দ্বয়ের মধ্যকার সাঈ নফল হয় না, যেমন '‘রমি’ নফল হয় না স্বতন্ত্রভাবে। এতে প্রমাণিত হল যে, এ কাজ হজ্জ ও উমরার আনুসঙ্গিক, স্বতস্ত্রভাবে এর কোন একটা কাজও করা হয় না। যদি প্রশ্ন তোলা হয় যে, আরাফায় অবস্থান তো ইহরাম বাধার পরই গ্রহণ করা হয় আর তওয়াফে যিয়ারত করা হয় আরাফায় অবস্থান গ্রহণ শেষ হলে, সেখান থেকে ফিরে আসার পর এ দুটিই হজ্জের মধ্যে শামিল ফরয । আহ্কামুল-_ ১/২৮ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।