আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২১৫ ETS LL ESE DR TEE REE REA FEA EX et £2 ০-৪4 হিপ ৪০ 4০8 - Lt Fi 2 Hs lI NLA Li ie dsl যে লোক আমাদের সঙ্গে মিলে এই নামায পড়বে এবং এসব অবস্থান স্থানে অবস্থান গ্রহণ করবে, সে আরাফা পেয়ে গেছে-_-তা রাতে হোক বা দিনে। তার হজ্জ সম্পূর্ণ হয়েছে এবং তার ময়লা ঝেড়ে ফেলার কাজটি করে ফেলেছে। নবী করীম (স)-এর এ কথাটি সাফা-মারওয়ার মধ্যকার সাঈ ফরয হওয়ার পরিপন্থী । এর দুটি দিক । একটি --নবী করীম (স) তার হজ্জ সম্পূর্ণ হওয়া পর্যায়ে জরুরী খবর দেয়া হয়েছে। কিন্তু তাতে পাহাড়দ্বয়ের মধ্যে সাঈ শামিল নয়। আর দ্বিতীয় -তা যদি ফরয হতো তা হলে প্রশ্বকারীর জবাবে সে কথা অবশ্যই বলে দেয়া হতো । কেননা প্রশ্কারী যে জানে না, তা তো তীর জানা-ই ছিল। যদি প্রশ্ন তোলা হয়,.তওয়াফে যিয়ারত তো ফরয; কিন্তু উক্ত বিবরণে তারও উল্লেখ করা হয়নি কেন? জবাবে বলা যাবে, শব্দের বাহ্যিক অর্থের দিক দিয়ে তা-ই উচিত ছিল। আমরা তো দলীলের ভিত্তিতেই প্রমাণ করেছি যে, তা ফরয । যদি প্রশ্ন করা হয়, এ থেকে মনে করা যেতে পারে যে, তা সুন্নাতও নয়। নফলই হবে সম্ভবত । যেমন আনাস ও ইবনুয যুবায়র থেকে বর্ণিত হয়েছে। বলা যাবে, হ্যা বাহ্যিক শব্দের দিক দিয়ে তা-ই জরুরী ছিল, সন্দেহ নেই । আমরা অবশ্য দলীলের ভিত্তিতে তাকে হজ্জের অনুসঙ্গ হিসেবে সুন্নাত প্রমাণ করেছি। তার ওয়াজিব হওয়া পর্যায়ে এই দলীল দেয়া হয় যে, আল্লাহ্র কিতাবে হজ্জের ফরয হওয়ার বিষয়টি মোটামুটি অ-বিস্তারিত বলা হয়েছে। কেননা অভিধানে হজ্জ’ অর্থ, ০৫!1 ইচ্ছা করা, সংকল্প খহণ করা । আর শরীয়াতের পরিভাষায় তার অন্যান্য কয়েকটি অর্থ হতে পারে। অভিধানে তার জন্যে কোন নাম স্থিরকৃত ছিল না। এই কথা অমস্পষ্ট_অ-বিস্তারিত। তা বিস্তারিত করে বলা আবশ্যক ৷ নবী করীম (স)-এর কাজ হিসেবে যা যা বর্ণিত হয়েছে তা-ই তার বিস্তারিত বিবরণ ৷ আর তা থেকে ওয়াজিব প্রমাণিত হয়। নবী করীম (স) নিজেই যেহেতু পাহাড়দ্বয়ের মাঝে সাঈ করেছেন, এ কারণেই তা ওয়াজিব হয়ে গেছে। তার মুস্তাহাব হওয়ার দলীল না পাওয়া পর্যন্ত তা ওয়াজিব-ই থাকবে। অন্য দিকে দিয়ে দেখা যায়, নবী করীম (স) বলেছেন $ AME তোমরা আমার নিকট থেকে তোমাদের হজ্জ কুরবানী সংক্রান্ত কার্যাবলীর নিয়ম-কানুন জেনে নাও । এ একটি আদেশ । এতে রাসূলের অনুকরণ-অনুসরণ ওয়াজিব প্রমাণিত হয় হজ্জের যাবতীয় কাজ-কর্মে । অতএব সাঈর ব্যাপারেও তার অনুসরণ-অনুকরণ করতে হবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।