আহ্কামুল কুরআন ২১৪ আবূ বকর বলেছেন, এখানে মানাত মূর্তির কারণে ইসলাম-পূর্বকালে যারা এ পাহাড়ের তওয়াফ করত না, তারা হযরত আয়েশা (রা)-কে জিজ্ঞাসা করেছিল, তাদের এই জিজ্ঞাসার দরুনই এ আয়াতটি নাযিল হয়। ইবনে আব্বাস ও আবূ বকর ইবনে আবদুর রহমান উল্লেখ করেছেন, যারা সাফা-মারওয়ায় তওয়াফ করত, তাদের জিজ্ঞাসাই ছিল আয়াতটির নাযিল হওয়ার কারণ। কেননা এ পাহাড় দুটির উপর মূর্তি রক্ষিত ছিল। * ইসলামের যুগে লোকেরা সে দুটির তওয়াফ করতেন না । যারা এ দুটি পাহাড়ের তওয়াফ করতেন ও যারা তা করত না তাদের উভয়ের সওয়ালের কারণেই হয়ত এ আয়াতটি নাযিল হয়েছিল। . এ পর্বতদ্বয়ের মাঝে সাঈ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। হিশাম ইবনে উরওয়া তার পিতা থেকে, অইয়ূব ইবনে আবু মুলাইকা থেকে এক সঙ্গে বর্ণনা--হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন। বলেছেন ঃ Zh oer ZG - EAA প্ৰ occ sb Ed Ls Fos Gee cL smi Ls le Ute J) Sl lat Edd La ‘ সাফা ও মারওয়ার মাঝে তওয়াফ করেনি এমন ব্যক্তির হজ্জ বা উমরা সম্পূর্ণ হয়েছে বলে রাসূলে করীম (স) কখনই স্বীকার করেন নি। আবুত তুফায়ল ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন £ এই পাহাড়দ্বয়ের মাঝে সাঈ করা সুন্নাত । নবী করীম (স) নিজে তা করেছেন। আমিরুল আহ্ওয়াল আনাস থেকে বৰ্ণনা করেছেন, আমরা সাফা ও মারওয়ার মাঝে তওয়াফ করাকে অপছন্দ করতাম । শেষ পর্যন্ত এ আয়াতটি নাযিল হল । এ দুটির মাঝে তওয়াফ করা নফল । আতা ইবনুয যুবায়র থেকে বর্ণনা করেছেন, বলেছেন--যার ইচ্ছা না হয় সে সাফা-মারওয়ার মাঝে তওয়াফ করবে না। আতা ও মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে, যে তা করবে না, তার কোন গুনাহ নেই । বিভিন্ন এলাকার ফিকাহবিদগণ এ ব্যাপারে বিভিন্ন মত দিয়েছেন। হানাফী ফিকাহবিদ সওরী ও মালিক মত দিয়েছেন যে, তা করা হজ্জ ও উমরার সময় ওয়াজিব । তা না করলে জন্তু যবেহ করতে হবে। ইমাম শাফেয়ী বলেছেন, এই সাঈ বা তওয়াফ না করলে শুধু জন্তু যবেহ করলে যথেষ্ট হবে নাশি তার্নফিরে গিয়ে তওয়াফ করা কর্তব্য । আবূ বকর বলেছেন, হানাফী ফকীহগণের মতে তা হজ্জের অনুসঙ্গ । না করা হলে ও ঘরে ফিরে গিয়ে থাকলে জন্তু যবেহ করাই যথেষ্ট । যেমন মুজদালিফায় অবস্থান গ্রহণ, প্রস্তর নিক্ষেপণ ও তওয়াফে সদর ৷ তা যে ফরয নয়, তার দলীল হচ্ছে নবী করীম (স)-এর হাদীস । শাবী উরওয়া ইবনে মদরস আততায়ী থেকে বর্ণনা করেছেন, বলেছেন -- আমি মুজদালিফায় রাসূলে করীম (স)-এর নিকট উপস্থিত হলাম ৷ বললাম, “হে রাসূল! আমি ‘তাই’ পর্বত থেকে এসেছি । পথের প্রতিটি পাহাড়ের উপরই অবস্থান গ্রহণ করেছি। আমার জন্যে কি হজ্জ করা জরুরী ?” জবাবে তিনি বললেন ঃ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।