আহ্কামুল কুরআন ২১২ হিসেবে তাদের ধন-মাল ও ফল-ফসলের উপরও নানা প্রাকৃতিক বিপদ-আপদ এসে পড়ত । আর জান-প্রাণের খাটতি হতো, যুদ্ধে শত্রুরা তাদেরকে হত্যা করত । এমনি রোগ-ব্যাধিতেও অনেক লোক মরে যেত । আল্লাহ্র কাজ হিসেবে যে সব বিপদ আসত তাতে ধৈর্য ধারণের অর্থ ছিল আল্লাহ্র নিকট আত্মসমর্পণ, আল্লাহ্র কাজে রাজি থাকা এবং একথা জানা যে, আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন, তা অবশ্যই উত্তম ও কল্যাণময়, আর আল্লাহ্ যদি তাদেরকে কিছু মনা দিয়ে থাকেন, তা হলে যথাসময়ে তিনি তা দেবেন। আল্লাহ্র না দেয়াটাও মূলত দেয়াই । আর যা শক্রদের শত্রুতামূলক কাজের ফলে ঘটতো, সেখানে সবর হচ্ছে তাদের বিরুদ্ধে প্রবল বিক্ৰমে যুদ্ধ করা ও আল্লাহ্র দ্বীনের উপর অবিচল হয়ে থাকা । সে জিহাদ-যুদ্ধ থেকে বিরত না হওয়া, পিছু না হটা। আর এসব বিপদের মধ্যেও অব্যাহতভাবে আল্লাহ্র ইবাদত ও আনুগত্য করে যাওয়া । মুশরিকরা মুসলমানদের উপর যে জুলুম-নির্যাতন চালাত, তা আল্লাহ করাচ্ছেন একথা মনে করা ঠিক নয়। আল্লাহ্ কাউকে কারোর দ্বারা জুলুম-নির্যাতন চালিয়ে পরীক্ষা করেন না । তিনি তা চানও না। সে জুলুম-নির্যাতনে সন্তুষ্ট"বা ধৈর্যশীল নিক্রিয় হয়ে থাকা বাঞ্ছনীয় নয় । বরং তার মুকাবিলা ও প্রতিরোধ করা আবশ্যক । কেননা আল্লাহ্ই যদি জুলুম ও কুফর দ্বারা কাউকে পরীক্ষা করতেন, তা হলে তাতে রাজি থাকা, তা সয়ে যাওয়াই বাঞ্ছনীয় হতো । কিন্তু আল্লাহ্ এ কাজের অনেক উর্ধ্বে । আয়াতটিতে ধৈর্যশীলদের প্রশংসাও রয়েছে, যারা কঠিন বিপদ ও মুসীবতে পরম ধৈর্য ধারণ করেন এবং এই ধৈর্যের বিনিময়ে যে সওয়াব ও উত্তম প্রশংসা আছে তারও উল্লেখ হয়েছে। তাতে তাদের জন্যে দ্বীন ও দুনিয়ায় বিপুল কল্যাণ ও মুনাফা আছে বলে ঘোষণা দেয়া হয়েছে। এই যা কিছু তারা পাবেন, তা শুধু আল্লাহর আদেশ পালনের মাধ্যমে । আর এ বিষয়ে চিন্তা-ভাবনা করার ফলে দুশ্চিন্তা থেকে সাত্ববনা পাওয়া যায়। মনের উদ্বেগ হতাশা দূরীভূত হয়। মানসিক যন্ত্রণা থেকেও অনেকটা রক্ষা পাওয়া যায়। এ হচ্ছে সবর-এর বৈষয়িক সুফল । আর পরকালীন সুফল হচ্ছে অসীম অফুরসন্ত সওয়াব। এই সওয়াবের পরিমাণ কত, তা আল্লাহ ছাড়া আর কারোরই বলার সাধ্য নেই । অপরটি নফল । ফরয হচ্ছে, আল্লাহ্র আদেশের সন্মুখে পরিপূর্ণ আত্মসমর্পণ, আল্লাহ্র ফায়সালায় রাজি থাকা, ফরযসমূহ পালনে ধৈর্যাবলম্বন করা এবং দুনিয়ার কোন বিপদ ও কাঠিন্য-কঠোরতা এই সৃবর-এর বাধ ভাঙ্গতে না পারা । আর নফল হচ্ছে, মুখে উচ্চারণ করা £ আমরা তো আল্লাহরই, তারই দিকে আমরা প্রত্যাবর্তনকারী ।' এ কথার উচ্চারণে অনেক কল্যাণ নিহিত আছে। আল্লাহ যা নফল কাজ হিসেবে পেশ করেছেন, তা কার্যত করা । জপ কাজে আল্লাহ্র ঘোষিত সওয়াব পাওয়ার অধিকারী হওয়া । তা ছাড়া অন্যদের সে উচ্চারণ শুনে অনুরূপ কথা মুখে উচ্চারণে উৎসাহিত তওয়া। এ উচ্চারণ শুনে ES www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।