আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ২০৭ নাম। পুরুষ ও নারী সবাই তার অন্তর্ভুক্ত । যেমন ‘ভাই!’ বিভিন্ন ব্যক্তিকেই ‘ভাই' বলে অভিহিত করা যায়। শরীকানাও তেমনি একটি ব্যাপার । যদি তার বিভিন্ন অর্থ হয়ে থাকে, তাহলে যে কারণে সকলকে একই নাম দেয়া হয়েছে, তা অভিন্ন অর্থের ধারক, আল্লাহ্র যিকিরও ঠিক তেমনি । তার অর্থ, আল্লাহর ইবাদত ও বন্দেগী হতে পারে। আর এই ইবাদত বা বন্দেগী কখনো মুখের উচ্চারণে হয়, কখনো অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা বাস্তব কাজের মাধ্যমে, কখনো হয় হৃদয়ের আকীদা ও বিশ্বাস দ্বারা, কখনো চিন্তার দ্বারা তার পক্ষের দলীল ও প্রমাণের মাধ্যমে ৷ কখনো তার বিরাটত্ব-মহানত্ব স্বীকারের মাধ্যমে । কখনো তাঁর নিকট দো'আ-প্রার্থনা করে, কখনো তার নিকট কিছু চেয়ে । একই শব্দের দ্বারা এই সবই বোঝানো যেতে পারে। অথবা শুধু ‘ইবাদত' শব্দটি । এই শব্দ বলে যাবতীয় ইবাদত বোঝানো যেতে পারে --তা বাহ্যত যতই বিভিন্ন হোক --যদি নিঃশর্ত হুকুম আসে । যেমন $ | - Unt Li dn ttl তোমরা ইবাদত আনুগত্য কর আল্লাহ্র, অনুসরণ কর রাসূলকে । অনুরূপভাবে ‘গুনাহ’ শব্দ বললে সর্ব প্রকারের নিষিদ্ধ কাজ করাই বোঝায়। ঠিক এই ভাবেই (552530 তোমরা আমার ‘যিকির' কর বলে যিকির-এর সকল দিক এর মধ্যে শামিল মনে করা যেতে পারে। সমস্ত ধরনের ইবাদতও এর অন্তর্ভুক্ত ধরা যেতে পারে। এ হল ব্যপক অর্থবোধক শব্দ । আল্লাহ্র বড়ত্ব-শ্রেষ্ঠত্ব-মাহাত্ম্য মুখে প্রকাশ করার দ্বারাও ‘যিকির’ হতে পারে তাঁর তারীফ প্রশংসা করেও তার ‘যিকির’ করা যায়। 'শোকর' করলেও যিকির হয়, তার দেয়া নেয়ামতের স্বীকারোক্তি করলেও ‘যিকির’ হয়। লোকদেরকে তীর দাসত্ব কবুলের আহ্বান জানালেও তীর যিকির হয়। তীর এক ও এককত্বের অকাট্য দলীল-প্রমাণ পেশ করলেও তার যিকির হয়। সে সব দলীল-প্রমাণ নিয়ে চিন্তা-ভাবনা করলেও ‘যিকির’ হয়। তার কুদরত ও মহানত্বের কথা বললেও যিকির হয়, আর এ সব-ই হচ্ছে সর্বোত্তম ‘যিকির’ অন্যান্য সকল প্রকারের যিকির এর-ই উপর ভিত্তিশীল -_-এর অধীন । এভাবেই আয়াতের অর্থ সহীস্‌ ও স্পষ্ট হয়ে উঠে। কেননা দৃঢ় প্রত্যয় ও মনের স্বত্তি-প্রশান্তি এভাবেই লাভ করা যায়। আল্লাহ তো বলে দিয়েছেন ঃ #2 0/180 - Ill Saks ad ESE 91 জেনে রাখো । আল্লাহ্‌র যিকিরে অন্তরসমূহ স্বস্তি ও নিশ্চিন্ততা লাভ করতে পারে। এ হচ্ছে অন্তরের যিকির । আর তার অর্থ, আল্লাহ্র দলীল ও অকাট্য প্রমাণাদি সম্পর্কে গভীর-সুক্ষ্ম চিন্তা চালানো । আল্লাহ্র নিদর্শনসমূহ সন্ধান ও বিশ্রেষণ ও অনুধাবনের মাধ্যমে অর্জিত হয়। একালের চিন্তা-বিবেচনা-গবেষণা যতই বৃদ্ধি পাবে, অস্তরের স্থিতি-স্বপ্তি নিশ্চিন্ততা তত বেশী লাভ করা যাবে। আর এজন্যে তা-ই হচ্ছে সর্বোত্তম যিকির ৷ কেননা সকল প্রকারের যিকির তার অস্তিত্্‌ ও একত্‌ প্রমাণিত হলেই সহীহ হতে পারে। নবী করীম (স) বলেছেন বলে বর্ণনা এসেছে, PERE SUES ‘গোপন-নিঃশব্দ যিকির-ই হচ্ছে সর্বোত্তম“যিকির' ৷ ইবনে নাফে আবদুল মালিক ইবনে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।