আহ্কামুল কুরআন ২০২ তাকে ওয়াদা দেয়া হয়েছিল । এজন্যে তিনি এ পর্যায়ে ওহী নাযিল হওয়ার অপেক্ষায় উদগ্রীব হয়েছিলেন তিনি আল্লাহ্র নিকট তারই প্রার্থনাও করছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তা'আলা তার-ই অনুমতি দান করলেন । নবী-রাসূলগণ আল্লাহ্র নিকট কিছু চান--প্রার্থনা করেন তাঁর নিকট থেকে পূর্বানুমতি প্রাপ্তির পর । তাঁরা যা চান, তাতে পূর্ণ কল্যাণ হওয়ার ব্যাপারে তাদের মনে নিরাপত্তাবোধ থাকা আবশ্যক । আল্লাহ তাদের এই ধরনের প্রার্থনাকেই কবুল করেন। তখন তাদের জনগণের জন্যে তা একটি কঠিন পরীক্ষা হয়ে দাড়ায় । রাসূলের আকাশপানে বারবার তাকানোর তাৎপর্য এই । এ পর্যায়ে আরও বলা হয়েছে, নবী করীম (স) অন্তর দিয়ে ভালোবাসতেন, পছন্দ করতেন যে, আল্লাহ কাবাকে তার জন্যে কিবলা নির্দিষ্ট করে দিন। তাহলে ইয়াহুদীদের থেকে তার কিবলা স্বতন্ত্র ও ভিন্নতর হতে পারে। এ পর্যায়ে মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস বলেছেন, কাবা কিবলা হোক, তা অধিক প্রিয় ছিল এজন্যে যে, তা-ই ছিল হযরত ইবরাহীমের কিবলা । এ-ও বলা হয়েছে যে, তা কিবলা হিসেবে অধিক প্রিয় ছিল এজন্যেও যে, তাতে আরবের লোকদেরকে ঈমানের দিকে নিয়ে আসা অধিক সহজ ছিল । ‘আমরা তোমাকে তোমার পছন্দনীয় কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি'-এ কথার একটাই তাৎপর্য । আর আল্লাহ্র কথা $ - fll md bi 3 অতএব তুমি তোমার মুখ মসজিদে হারামের দিকে ফিরাও। অভিধান বিশেষজ্ঞগণ বলেছেন, "৮ শব্দটি একটি মিলিত (৫০০) নাম বিশেষ দুটি অর্থে তার প্রয়োগ । একটি অর্থ অর্ধেক । যেমন বলা হয় :' ০১৮২ ‘জিনিসটাকে দ্বিখণ্ডিত করেছি’ সেটিকে দুই ভাগে ভাগ করেছি। আরবরা বলে _॥২| ১/৮০১ 4] (412 আমি দুগ্ধ দোহন করব, তার অর্ধেক তোমার’ আর দ্বিতীয় অর্থ দিক । এখানে এই দ্বিতীয় অর্থই যে লক্ষ্য ও গ্রহণীয়, সে ব্যাপারে'কোন মতবৈষম্য নেই । ইবনে আব্বাস, আবুল আলীয়া, মুজাহিদ ও রুবাই ইবনে আনাস প্রমুখ উক্ত কথাটি বলেছেন। এখানে প্রথম অর্থটি গ্রহণীয় হতে পারে না। কেননা অর্ধেক মসজিদে হারামকে কিবলা বানানোর কোন অর্থই হয় না। সে কথা কেউ বলেওনি। তবে 'মুসলিমগণ এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে, মসজিদে হারামের কোন একটা পার্শ্বের দিকে মুখ করে নামায পড়লে সে নামায হয়ে যাবে। এতে এই দলীলও রয়েছে যে, আল্লাহ্র ঘরের একটি পার্শ্বের দিকে মুখ করে নামায পড়লে যে নামায আদায় হয়ে যাবে। কেননা সে ঘরের একাংশের দিকে মুখ করেছে। আর আল্লাহ্ যে মসজিদে হারামের কোন একটা পার্শ্বের দিকে মুখ করে দাড়ানোর কথা বলেছেন, তাতে সেই আসল খরটাই লক্ষ্য । কেননা মন্ধার লোক যদি তার নামাযে সোজাসুজি কাবামুখী হয়ে নামায না পড়ে তাহলে তার নামায যে আদায় হবে না -_এ ব্যাপারে কোন মতপার্থক্য নেই । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।