আহ্কামুল কুরআন ‘১৯৯ আল্লাহ্র নিকটও হুজ্জাত বা অকাট্য দলীল ৷ তা পরিত্যাগ কন্নার কোন উপায় নেই কারোর জন্যেই । তা থেকে বের হয়ে যাওয়া বা তা থেকে ভিন্নতর মত গ্রহণ করার অধিকার থাকতে পারে না কারোরই । উদ্ধৃত আয়াতটি প্রাথমিক পর্যায়ের লোকদের সাহাবায়ে কিরামের ইজমাকে সহীহ ও নির্ভুল প্রমাণ করে বিভিন্ন যুগ ও সময়ের লোকদের ইজমাকেও সহীহ্ প্রমাণ করে উদ্ধৃত আয়াতটি ৷ কেননা সে একমত্য বা ইজমা এমন নয় যে, তা কোন এক বিশেষ যুগের জন্যে সহীহ্ হবে, অন্য যুগ বা কালের জন্যে সহীহ্ হবে না । আয়াত অনুযায়ী যদি কেবল প্রাথমিক যুগের লোকদের একমত্যের যথার্থতা স্বীকৃত হয়, অন্যান্য সকল যুগের জন্যে যথার্থ বিবেচিত না হয়, তাহলে প্রাথমিক যুগের পরিবর্তে অন্যান্য সকল যুগের লোকদের ইজমাকে যথার্থ বলে গ্রহণ করা জায়্যে হবে । কিন্তু তা সম্ভব নয় ।' কেউ যদি বলে, আল্লাহ যখন বলেন ৪ এভাবেই তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি, তখন এই কথাগুলো কেবল তা নাযিল হওয়ার সময়ে বর্তমান থাকা লোকদেরকে সম্বোধন করেই বলা হয়েছিল । তাই বুঝতে হবে যে, এই কথাগুলো কেবল মাত্র সেই লোকদের সাথে সম্পর্কিত, অন্যদের জন্যে তা প্রযোজ্য নয়, তাদের ছাড়া অন্যরা এই সম্বোধনের আওতায় পড়ে না। যদি তাদেরকেও গণ্য করতে হয়, তা হলে সেজন্যে স্বতন্ত্র দলীলের প্রয়োজন । এর জবাবে বলা হবে, এরূপ ধারণা আদৌ ঠিক নয়, কেননা আল্লাহ্র কথা £ ‘এভাবে তোমাদেরকে মধ্যম পন্থানুসারী উন্মত বানিয়েছি’ -_এটা সমগ্র মুসলিম উম্মতকে সম্বোধন করে বলা কথা৷ প্রাথমিক কালের লোকেরা যেমন এর মধ্যে গণ্য, তেমনি শেষের লোকেরাও এর মধ্যে শামিল । আয়াতটি নাযিল হওয়ার সময়ে বর্তমান থাকা লোকদের জন্যে এই কথা যেমন, তেমনি তাদের পরে কিয়ামত পর্যন্ত যেসব লোক এই উশ্মতের মধ্যে শামিল হবে, নির্বিশেষে তাদের সকলের জন্যেও এই কথা, যেমন আল্লাহ্র কথা ঃ fOr ER IA A) BE হয়েছিল তোমাদের পূর্বে চলে যাওয়া লোকদের জন্যেও । - Lalas le i তোমাদের প্রতি কিসাস ফরয করে দেয়া হয়েছে। এই ধরনের যত সম্বোধনমূলক ঘোষণা কুরআনে রয়েছে, তা সবই সমগ্র মুসলিম উম্মতের জন্যে । তা থেকে কেউ বাদ পড়বে না । যেমন নবী করীম (স) তার সময়ে বর্তমান থাকা সমগ্র লোকদের জন্যে প্রেরিত নবী ও রাসূল, তেমনি যারা তার পরে আসবে, তাদের প্রতিও প্রেরিত । আল্লাহ বলেছেন $ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।