আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৯৭ আবূ বকর বলেছেন, ব্যবহত শব্দসমূহ এই সব অর্থ-ই দিতে পারে। আর এসব অর্থই এক সাথে গ্রহণও করা যেতে পারে। এ সবই এখানে আল্লাহ্‌র বক্তব্য ।,অতএব তারা. জনগণের কাজ-কর্্মর সাক্ষ্য দেবে ইহকালে ও পরকালে--উভয় ক্ষেত্রেই । তারাই নবীগণের পক্ষে তাদের সত্য দ্বীন অমান্যকারী উম্মতদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা এই সাক্ষ্য দিতে সক্ষম হবে এই কারণে যে, আল্লাহ্‌ নিজেই এ বিষয়ে তাদেরকে জানিয়ে দিয়েছেন। এই সব সত্ত্বেও এবং সেই সাথেই তাদের পরবর্তীতে আসা লোকদের জন্যে: অকাট্য দলীল--শরীয়াতের উত্তরাধিকার বলার ব্যাপারে, এক বংশ থেকে তার পরবর্তী বংশের নিকট হত্তান্তরিত হওয়ার ব্যাপারে । তারা নিজেরা যে সব হুকুম জারি করেছে, ফায়সালা গ্রহণ করেছে, বিশ্বাস করেছে যে, এগুলো আল্লাহ্র বিধান, সেই সব ব্যাপারেও তারা অকাট্য দলীল। এ আয়াতে এই দলীল রয়েছে যে, মুসলিম উম্মতের ‘ইজমা’ (£21) নিঃসন্দেহে সহীহ্‌ অবশ্য গ্রহণীয় শরীয়াতের ভিত্তি হিসেবে ৷ এর দুটি কারণ। একটি আল্লাহ্‌ নিজেই মুসলিম উন্মতকে ন্যায়পরায়ণ, সুবিচারক, নিরপেক্ষ, বিশ্বাস্য বলে ঘোষণা দিয়েছেন অতএব তারা সর্বোত্তম, সকলের তুলনায় অধিক কল্যাণময় । অতএব তাদেরকে সত্যবাদী মানতে হবে । সুবিচারক নিরপেক্ষ রায় প্রদানকারী বলে বিশ্বাস করতে হবে তাদের কথাকেও সত্য ও ন্যায় ভিত্তিক বলে স্বীকার করতে হবে। তারা সমষ্টিগতভাবে গুমরাহীর মধ্যে পড়তে পারে -_এর সম্পূর্ণ পরিপন্থী ও নিষেধকারী । আর দ্বিতীয় কারণ--আল্লাহ্‌ বলেছেন ৪ তারা লোকদের উপর সাক্ষ্যদাতা অর্থাৎ অকাট্য দলীল । অনুরূপ রাসূল (স) তাদের জন্যে অকাট্য দলীল বলে আল্লাহ্‌ তার পরিচিতিতে বলেছেন $ তিনি তাদের জন্যে সাক্ষ্যদাতা । আর আল্লাহ্‌ই যখন তাদেরকে অন্য সব লোকের জন্যে ‘সাক্ষ্যদাতা’ বলেছেন, তখন তিনি এই ফায়সালা দিয়েছেন যে, তারা সকলে ন্যায়পর, নিরপেক্ষ, সুবিচারক । তাদের কথা অবশ্যই কবুল করা যাবে, কবুল: করতে হবে নির্দ্িধায় । কেননা আল্লাহ ঘোষিত সাক্ষী তো আর কাফির হতে পারে না, গুমরাহ বা পথভ্রষ্ট হতে পারে না।. অতএব আয়াতটির দাবি হচ্ছে, তারাই পরকালে সাক্ষ্যদাতা হবে সেইসব লোকের জন্যে বা বিক্লদ্ধে, যারা প্রত্যেক যুগে তাদের আমল দ্বারা সাক্ষ্য দিয়েছেন, যারা তাদের সময়ের পূর্বে মরে গেছে তাদের ছাড়া । যেম্‌ন নবী করীম (স)-কে সাক্ষী বানানো হয়েছে তার সময়ের লোকদের উপর । এ কথা তখনকার জন্যে যদি তাদের আমলের ব্যাপারে পরকালে সাক্ষ্যদানের কথা মনে করা হয়। কিন্তু এই “শাহাদাত’-এর অর্থ যদি করা হয় অকাট্য দলীল, তাহলে তা অকাট্য দলীল তাদের উপর, যাদের তিনি দেখেছেন । তারা তাঁর পরবর্তী দ্বিতীয় সময়ের লোকজন এবং তাদের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের জন্যেও ৷ যেমন নবী করীম (স) সম উন্মতের উপর অকাট্য দলীল প্রাথমিক পর্যায়ের ও শেষ পর্যায়ের । আর আল্লাহ্র অকাট্য দলীল ‘কোন সময় প্রমাণিত ও প্রতিষ্ঠিত হলে তা চিরদিনই প্রতিষ্ঠিত ও প্রমাণিত, এ থেকে পরকালের লোকদের আমল-এর সাক্ষ্যদান এবং যে সাক্ষ্যদান অকাট্য দলীল =এ দুয়ের মধ্যে যে পার্থক্য তা উক্ত আলোচনা থেকে স্পষ্ট প্রতিভাত । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।