আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৯৫ যদি কেউ কথা তোলে, তায়ান্মুমকারী নামাযে দাঁড়িয়ে যাওয়ার পর পানি পাওয়া গেলে তার নামাযে স্থিতিশীল থাকাকে তোমরা জায়েয মনে কর না কেন; যেমন তারা কিবলা পরিবর্তনের পরও পূর্ব কিবলার উপর স্থিতিশীল ছিলেন? জবাবে বলা যাবে, যা বলেছে, তা এক ডিন্ন কথা, তায়ান্মুমকারীর স্থিতিশীল থাকা জায়েয হওয়ার দরুন তার জন্যে অযু ওয়াজিব হয়ে যায় না৷ তায়াম্মুমে নামায শেষ করাই তার জন্যে জায়েয পানি পাওয়া সত্বেও । আর আলোচ্য ক্ষেত্রে লোকেরা যখন কিবলা পরিবর্তনের খবর পেয়ে গেলেন, তখন-ই তাঁরা সে দিকে ফিরে ও ঘুরে গ্লেন। যে দিকে ফিরে তারা নামায পড়ছিলেন, সে দিকে আর মুখ করে থাকলেন না । কিবলার এই দৃষ্টান্ত থেকে প্রমাণিত হয় যে, তায়াম্মুম করে যে নামায পড়ছে, সে পানি পেলে তার অযূ করা উচিত এবং তারই উপর তার ভিত্তি হওয়া উচিত । এ বিষয়ে কোন মতপার্থক্য নেই যে, তায়াম্মুমকারী পানি পেলে তাকে. অযু করতে হবে, তায়ান্মুমের উপর স্থিতি গ্রহণ জায়েয হবে না। অপর দিক দিয়ে কথা হচ্ছে ,তায়াম্মুমকারীর জন্যেও আসল ফরয হচ্ছে পানি দ্বারা অযূ করা । মাটি হচ্ছে এই পানির বিকল্প, বদল । ফলে পানি পাওয়া গেলে অযু করার সেই আসল ফরয ফিরে চাপবে ৷ যেমন 'মোজা'র উপর মসেহকারীর মসেহ্‌ করার মেয়াদ শেষ হয়ে গেলে সেই ‘মসেহে'র উপর স্থিতি গহণ করা জায়েয হবে না। তায়াম্মুমকারীর জন্যেও এই নিয়ম । ঠিক এ রূপই ব্যাপার কিবলার ক্ষেত্রেও । নামাযীদের জন্যে বায়তুল মাকদিসের দিকে মুখ করা ফরয ছিল না, যখন কাবা কিবলা রূপে নির্দেশিত হয়ে গেল। অতঃপর কাবামুখী হওয়াই বাখণ্যতামূলক ফরয হয়ে গেল । ক্রীতদাসী নামাযের মধ্যেই যখন স্বাধীনা হয়ে গেল, তার উপর ‘সতর' ঢাকা পূর্বে ফরয না থাকলেও এক্ষণে তা-ই তার জন্যে বাধ্যতামূলক ফরয । আনসারগণ যখনই কিবলা পরিবর্তনের সংবাদ পেয়ে গেলেন, তখন সেই কিবলার দিকে মুখ করে নামায পড়াই তাদের জন্যে ফরয হয়ে গেল । অনুরূপভাবে কিবলা নির্ধারণের চেষ্টাকারীর জন্যে ফরয হল সেই দিকে মুখ করে নামায পড়া, যেদিককে কিবলা রূপে নির্ধারণে তার চেষ্টা সফল হয়েছে। তা ছাড়া অন্য . কোন দিকে মুখ করা তার জন্যে ফরয-ই ছিল না। তার দলীল আল্লাহ্র এই কথা ঃ তোমরা যে দিকেই মূখ করে দাড়াও, সেটিই আল্লাহ্র দিক ।' সে এক্ষণে একটি ফরয থেকে অপর একটি ফরযের দিকে ফিরে গেল মাত্র, বিকল্প থেকে আসল ফরযের দিকে ফিরে যায়নি । আলোচ্য আয়াতে আরও একটি নির্দেশ আছে। তা হল আনসারদের কাজটি যা বলেছি তাতেই আমল । কেননা আদেশ ও নিষেধে সিদ্ধান্তটি জানার সাথে সংশ্লিষ্ট । যা জানা, তা-ই আসল । এ কারণে আমাদের হানাফী মাযহাবের ফিকাহ্‌বিদগণ বলেছেন, যে লোক দারুল হরব-এ ইসলাম কবুল করলেন, সে জানতে পারল না যে, তার উপর নামায ফরয হয়ে পড়েছে। পরে সে দারুল-ইসলামে চলে এল । এখানে.সে যথারীতি ওয়াক্তের নামায-ই পড়বে, তাকে পেছনের না-পড়া নামায কাযা করতে হবে না। কেননা সে নামায ফরয হওয়ার কথা জানতে ও শুনতে পায়নি । আর যে বিষয়ে জানা যাবে না, শুনা হবে না, তা পালন করার কোন দায়িত্ব আসে না । যেমন কিবলা পরিবর্তন করে কাবামুখী হওয়ার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।