আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৯৪ করেছেন, নবী করীম (স) কাবার দিকে মুখ ফিরালেন ‘আসমানে তোমার বারবার মুখ ঘোরানকে আমরা লক্ষ্য করেছি' আল্লাহ্র এ কথাটি নাযিল হওয়ার পর । তখন রাসূলে করীম (স)-এর সাথে নামায পড়েছে এমন এক ব্যক্তি আনসার লোকদের নিকট গেলেন। তখন তারা বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামায পড়ছিলেন। তখন সেই লোক বললেন, রাসূলে করীম (স) তো কাবার দিকে মুখ করে নামায পড়েছেন। এ কথা শুনার সঙ্গে সেঙ্গ তারা সকলে রুকু দেয়ার আগেই এবং নামাযের মধ্যে থাকা অবস্থায়ই কাবার দিকে ঘুরে গেলেন। আবূ বকর বলেছেন, এই সব বর্ণনাই সহীহ্‌ । হাদীসবিদদের নিকট গৃহীত ও দলীল হিসেবে ব্যবহৃত । তারা অন্তর দিয়ে তা কবুল করেছেন। ফলে এই বর্ণনা মুতাওয়াতির হাদীসের মর্যাদায় পৌছে গেছে। তা অবশ্যই মানতে হবে। আর কিবলা নির্ধারণে চেষ্টাৰারী যখন নিঃসন্দেহে জানতে পারবে যে, সেই দিকটিই কিবলা, তখন নামাযের মধ্যে থাকা অবস্থায়ই সেদিকে ফিরে ও ঘুরে যাবে।? অনুরূপভাবে ক্রীতদাসী যদি নামাযের মধ্যে থাকা অবস্থায়ই মুক্ত হয়ে যায়, তাহলে নামাযের মধ্যে থেকেই সেই তার মুখাবরণ গ্রহণ করবে। এই ঘটনা ‘খবরে ওয়াহিদ’ একক বর্ণনাকারীর বর্ণিত হাদীস দ্বীনি ব্যাপারে গ্রহণ করার আসল ভিত্তি । উপরোদ্ধৃত হাদীস থেকে জানা গেছে, আনসারগণ একজন সংবাদদাতার দেয়া সংবাদ গ্রহণ করেছেন। আর তা করেই তারা কাবার দিকে ঘুরে গিয়েছিলেন কিবলা পরিবর্তনের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে । অপর দিক দিয়ে নবী করীম (স) ঘোষণাকারীকে প্রথম কিবলা পরিবর্তনের ঘোষণা দেয়ার জন্যে নির্দেশ দিয়েছিলেন। তারা যদি ‘খবরে ওয়াহিদ'--একজন ব্যক্তির দেয়া সংবাদ গ্রহণের পক্ষপাতী না হতেন; তাহলে রাসূলে করীম (স) একজন ঘোষণাকারীকে ঘোষণা দেয়ার জন্যে নির্দেশ দিতেন না এবং একজনের সে ঘোষণার কোন ফায়দাও হতোনা । যদি প্রশ্ব তোলে যে, তোমাদের মৌল নীতি হচ্ছে, যে পন্থায় ইলম ওয়াজিব হয়, সেই পন্থায় যা প্রমাণিত হয়, সেটিকে রাসূলের কথা মনে করায় একজনের দেয়া খবর গ্রহণ জায়েয নয়। অথচ লোকেরা বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামায পড়ছিলেন রাসূলে করীম (স)-এর নির্ধারণের (5১5,35) ভিত্তিতে । পরে তারা সকলেই ‘খবরে ওয়াহিদ' পেঁয়ে তার বিপরীত ফিরে গেলেন, আগের কিবলা ত্যাগ করে। এর জবাবে বলা যাবে, তারা নির্দ্বিধায় খবরে ওয়াহিদ কবুল করেছিলেন এ জন্যে যে, রাসূলের নিকট থেকে চলে যাওয়ার পর প্রথম নিয়ম অবশিষ্ট থাকার উপর দৃঢ় প্রত্যয়শীল ছিলেন না৷ কেননা তারা মনসূখ হওয়ার ব্যাপারকে জায়েয মনে করতেন । তখনও প্রথম কিবলার স্থিতির উপর বিজয়ী ধারণার ধারক ছিলেন, যদিও ইয়াকীন -_দৃঢ় প্রত্যয় ছিল না। এ কারণেই তাঁরা ‘খবরে ওয়াহিদ’ কবুল করে নিয়েছিলেন তা রাসূলের দেয়া ও রাসূলের নিকট থেকে পাওয়া খবর হিসেবে। ১. তাতে নতুন করে নামায শুরু করতে হবে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।